(8 অকফলীন কী িপান্সিন্প কালত্ৰাল___ 1 প্রত্যেক মোমেনের জন্যে এই তাৎপর্যপূর্ণ বাক্যটিতে বহু মূল্যবান তত্ব গভীর অর্থই নির্দেশাবলী এবং বহু দায়িত্ব ও কর্তব্যের সংকেত রয়েছে। প্রথমত, তাকে ভেবে দেখতে হয় দ্বীনকে পরিপূর্ণ করার বক্তব্যটি নিয়ে। এ বক্তব্যটি নিয়ে ভাবতে গিয়ে তার চোখের সামনে ভেসে ওঠে প্রথম মানব ও প্রথম নবী হযরত আদম (আ.) থেকে শুরু করে সর্বশেষ রসূল ও বিশ্ব নবী মোহাম্মদ (স.) পর্যন্ত বিশাল ও দীর্ঘ ঈমানী কাফেলা ও নবীগণের মিছিল। এই কাফেলার দিকে তাকিয়ে সে কী দেখতে পায়? দেখতে পায় যে, এই হেদায়াত ও আলোর মিছিলে শেষ নবীর পূর্বে আগত প্রত্যেক নবী তার নিজ জাতির কাছে প্রেরিত হয়েছেন এবং তার নবুওত কোনো একটি নির্দিষ্ট যুগ, নির্দিষ্ট মানবগোষ্ঠী ও নির্দিষ্ট পরিস্থিতি ও পরিবেশের জন্যে এসেছিলো । তাই সেই সব নবুওত সংশ্লিষ্ট যুগ, পরিবেশ ও পরিস্থিতির সাথে নিজেকে সমন্বিত করে নিতো । যদিও প্রত্যেক নবী এক আল্লাহর প্রভৃত্ব মেনে নেয়ার ও আনুগত্য করার আহ্বান জানাতেন, কেননা সকলেই একই দ্বীন তথা ইসলামেরই আহ্বায়ক ছিলেন, কিন্তু নির্দিষ্ট যুগ, সমাজ, পরিবেশ ও স্থানের সাথে সামঞ্জস্যশীল বাস্তব জীবনের জন্যে তাদের প্রত্যেকেরই স্বতন্ত্র শরীয়ত তথা আইন ও বিধান থাকতো । সবার শেষে যখন আল্লাহ তায়ালা চাইলেন যে, গোটা মানব জাতির কাছে সর্বশেষ ও চূড়ান্ত বিধান বা শরীয়ত পাঠাবেন এবং কোনো সীমিত ও বিশেষ স্থান, কাল, পরিস্থিতি বা জাতির জন্যে নয় বরং সমগ্র মানব জাতির জন্যে পাঠাবেন, তখন তিনি অনাগত কালের সমগ্র মানব জাতির কাছে তার শেষ নবীকে পাঠালেন । তিনি স্থান কাল ও পরিবেশের উর্ধে উঠে কেবল মানুষকে সন্বোধন করলেন ও আল্লাহর বিধান দিলেন। তিনি মানুষের স্কভাব-প্রকৃতিকে সম্বোধন করলেন, যা অপরিবর্তনীয়। স্বয়ং আল্লাহ তায়ালা বলেন, আল্লাহর স্বভাবের ওপরই তিনি মানুষকে সৃষ্টি করেছেন, যার কোন পরিবর্তন নেই। এ হচ্ছে চিরস্থায়ী ও অটুট বিধান । এই শেষ নবীর মাধ্যমে তিনি এমন এক শরীয়ত দিলেন, যা মানব জাতির সকল দিক ও সকল তৎপরতার সাথে সাম স্যপূর্ণ ও প্রযোজ্য । এ শরীয়ত তার জন্যে এমন মৌলিক বিধি ও নীতিমালা দিলো, যা সকল পরিবর্তনশীল অবস্থা ও স্থান-কালের সাথে সংগতিপূর্ণ। আবার তাকে এমন খুঁটিনাটি বিধিও দিলো, যা স্থান ও কালের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না। এভাবে সামথিকভাবে এই শরীয়ত মানুষের কেয়ামত পর্যন্ত সময়ের জন্যে সকল চাহিদা ও প্রয়োজন পূরণের উপযুক্ত মৌলিক ও বিস্তারিত বিধান দিলো, যাতে তা চিরস্থায়ী হয় এবং উন্নতি ও অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলতে পারে। তাই আল্লাহ তায়ালা মোমেনদেরকে বললেন, “আজ আমি তোমাদের জন্যে তোমাদের ছ্বীনকে পরিপূর্ণ করলাম ...." অর্থাৎ তিনি ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস, নীতিমালা ও খুঁটিনাটি বিধান সব কিছুকেই এক সাথে পূর্ণতা দান করলেন। এটাই দ্বীন, এটাই ইসলাম । মোমেনের এ কথা কল্পনা করারও অবকাশ রাখা হয়নি যে, এতে কোনো অসম্পূর্ণতা রয়েছে, যার পূর্ণতা দেয়া হবে এবং কোনো কিছু সংযোজন করা যাবে কিংবা কোনো সাময়িক বা আঞ্চলিক সীমাবদ্ধতা রয়েছে, যাকে সংশোধন করার প্রয়োজন হবে । এমনটি ভাবলে সে মোমেন থাকবে না এবং আল্লাহর মনোনীত বিধানের গ্রহণকারী বলে গণ্য হবে না। যে যামানায় কোরআন নাধিল হয়েছে, সেই যামানার শরীয়ত আসলে সকল যুগ যামানার শরীয়ত ৷ কোনো নির্দিষ্ট জাতির, গোষ্ঠীর বা প্রজন্মের জন্যে কিংবা কোন বিশেষ স্থানের জন্যে নয়, যেমন পূর্বেকার যুগে নবী ও রসূলগণ নির্দিষ্ট যুগ ও স্থানের জন্যে শরীয়ত নিয়ে আসতেন। বিস্তারিত ও খুঁটিনাটি যে সব বিধান ইসলামের রয়েছে, তা যেমন আছে তেমনই থাকবে । আর মৌলিক বিধানগুলোর অধীন কেয়ামত পর্যন্ত মানুষ জীবন যাপন করবে এবং এর আওতায় [ৰএ সুলা আন মাতদা __ _ _ _ (৯০-) ____ প্রান্সা৬ সলিল ২ ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।