Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে যা কিছু পথ-নির্দেশ রয়েছে, সে সবের মধ্যে কোনো পার্থক্য বা প্রভেদ নেই। এই সব কিছু মিলেই আল্লাহর সেই বিধান গঠিত, যা আল্লাহ তায়ালা মোমেনদের জন্যে মনোনীত করেছেন। এই বিধানের কোনো একটি অংশকেও অমান্য করা গোটা বিধানকে অমান্য করা, অস্বীকার করা ও পরিত্যাগ করার শামিল। আমরা ইতিপূর্বেই বলেছি যে, আল্লাহর রচিত এই বিধানের কোন একটি জিনিসও অস্বীকার করা বা তাকে মানব রচিত বিধান দ্বারা পরিবর্তিত করা স্পষ্টতই আল্লাহর একক ও একমাত্র আইনদাতা ও সার্বভৌম মালিক, মনিব তথা ইলাহসুলভ বৈশিষ্ট্যকে অস্বীকার করা ও তাকে কোনো মানুষের জন্যে নির্দিষ্ট করার শামিল। এটা পৃথিবীতে আল্লাহর একচ্ছত্র ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভুত্কে খর্ব করার অপচেষ্টা এবং তার ইলাহসুলভ আধিপত্যের বৃহত্তম বৈশিষ্ট্য সার্বভৌমত্বকে মানুষ কর্তৃক দাবী করার মাধ্যমে স্বয়ং ইলাহ বা খোদার আসনে আসীন হবার পর্যায়তুক্ত। এর সুষ্পষ্ট অর্থ দীড়ায় ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ও তা থেকে কার্যত বেরিয়ে যাওয়া। “আজ কাফেররা তোমাদের ছ্ীন সম্পর্কে হতাশ হয়ে গেছে ৃ অর্থাৎ তারা এই দ্বীনকে তথা ইসলামকে বা এর অংশ বিশেষকে অচল ও বাতিল করে দিতে পারবে বা বিকৃত করতে পারবে- এ ব্যাপারে হতাশ হয়ে গেছে। আল্লাহ তায়ালা স্থির করেছেন যে, ইসলাম চিরদিন টিকে থাকবে এবং পূর্ণাংগ জীবন ব্যবস্থা হিসাবেই টিকে থাকবে । ইসলামের শক্ররা কখনো কখনো কোথাও কোথাও মুসলমানদেরকে পরাজিত করতে পেরেছে বটে, তবে ইসলামকে পরাজিত বা তার ক্ষতি করতে পারেনি । ইসলামই একমাত্র ধর্ম যা অটুট ও অক্ষতভাবে সংরক্ষিত রয়েছে, তা ধ্বংসও হয়নি, বিকৃতও হয়নি। যদিও ইসলামের শত্রুরা একে.বিকৃত করার জন্যে সবচেয়ে বেশী ও সবচেয়ে জোরদার চেষ্টা চালিয়েছে এবং স্বয়ং মুসলমানরাও কোনো কোনো যুগে ইসলামের জ্ঞানার্জনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে, কিন্তু আল্লাহ তায়ালা পৃথিবীতে এমন অন্তত একটি দল সব সময় বহাল রেখেছেন, যারা আল্লাহর এই দ্বীনকে জানে, অনুসরণ করে, তাকে প্রতিষ্ঠিত করার জন্যে সংগ্রাম করে, অক্ষত ও অটুট রাখে এবং পরবর্তী দলের কাছে তাকে হস্তান্তর করে। এভাবেই আল্লাহর এই দ্বীন সম্পর্কে কাফেরদের হতাশ হওয়ার প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে। “কাজেই তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো ।' কেননা কাফেররা কখনো ইসলামের ক্ষতি করতে পারবে না। মুসলমানদেরকেও তারা ইসলাম থেকে বিদ্যুত করতে পারবে না । তবে মুসলমানরা স্বয়ং তা থেকে বিচ্যুত হতে পারে। ফলে তারা ইসলামের জীবন্ত প্রতিমূর্তি হিসাবে বহাল থাকে না। ইসলামের দাবী পূরণ ও তার প্রতি দায়িত্ব পালন করে না এবং নিজেদের জীবনে তার উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়িত করে না। প্রাথমিকভাবে এ নির্দেশ আল্লাহ তায়ালা মদীনার মুসলিম জামায়াতকে দিলেও এটা শুধু সেই প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা সর্বকালের সকল স্থানের মুসলমানদের জন্যে প্রযোজ্য । ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে যারা গ্রহণ করে নিয়েছে, সেই মুসলমানদেরকে আল্লাহ তায়ালা বলছেন, “আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্ণাংগ করে দিলাম এই আয়াত নাযিল হবার দিন অর্থাৎ বিদায় হজ্জের দিন এই দ্বীনকে আল্লাহর পূর্ণাংগ করে দেয়ার অর্থ এই যে, এতে আর কেউ কিছু সংযোজন করতে পারবে না। আল্লাহ তায়ালা মোমেনদের ওপর তার এই শ্রেষ্ঠতম ও বৃহত্তম নেয়ামতকে সম্পূর্ণ করে দিয়ে এই পূর্ণাংগ বিধান ইসলাম মনোনীত করলেন এরপর যে ব্যক্তি একে গোটা জীবনের একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করবে না, সে আল্লাহর মনোনীত বিধানকে শুধু প্রত্যাখ্যানই করবে । ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।