হাক্াম খেতে এএকাজ্ভত মজবুক্স হক্সে গেলে “তবে কেউ পাপের প্রতি আকৃষ্ট না হয়ে কেবল ক্ষুধার তাড়নায় বাধ্য হলে তখন আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।' অর্থাৎ যে ব্যক্তি এতো ক্ষুধার্ত হয় যে, কিছু না খেলে মারা যাওয়ার আশংকা অনুভব করে, সে এই সব হারাম জিনিস খেতে পারে। তবে এ জন্যে শর্ত এই যে, সে গুনাহর কাজ করতে এবং হারাম থেতে ইচ্ছুক হবে না। এই অনন্যোপায় অবস্থায় সে কী পরিমাণে খেতে পারবে, তা নিয়ে ফেকাহবিদদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেন, শুধু জীবন বাচানো যায় এতোটুকু খেতে পারবে । কেউ বলেন, তৃপ্ত হয়ে খেতে পারবে । কেউ বলেন, খাদ্যের অভাবের আশংকা করলে কিছু খাদ্য পুঁজি করেও রাখতে পারবে । এ সংক্রান্ত বিস্তারিত বিবরণে আমি যাচ্ছি না। শুধু এতোটুকু বুঝে নেয়াই যথেষ্ট যে, ইসলাম মানুষের জন্যে সহজে জীবন ধারণের ব্যবস্থা রেখেছে এবং অস্বাভাবিক ও জরুরী অবস্থায় সংকট এড়িয়ে চলা যায় এমন বিধান দিয়েছে । আর সর্বক্ষেত্রে অন্তর্নিহিত নিয়ত এবং আল্লাহর প্রতি সমর্পিত আল্লাহতীতি ও সংযমের ওপর নির্ভর করেছে। যে ব্যক্তি কোনো পাপের বাসনা ও নিয়ত ছাড়াই নিছক বাধ্য হয়ে হারাম খাদ্য খায়, তার কোনো গুনাহ এবং কোন শাস্তি হবে না। “আল্লাহ তায়ালা ক্ষমাশীল, পরম দয়ালু ।' “হীন পন্সিপুর্ণা কখাটিক্স আস্ং্প তাখপর্খ হারাম খাদ্য সংক্রান্ত বিধি নিয়ে আলোচনার পর এ আয়াতের মাঝখানে অবস্থিত আল্লাহর অপর একটি উক্তি নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করতে চাই। আল্লাহ তায়ালা বলেন, “আজ কাফেররা তোমাদের দ্বীনের ব্যাপারে হতাশ হয়ে গেছে। কাজেই তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীন পূর্ণাংগ করে দিলাম, তোমাদের ওপর আমার নেয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্যে ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম ।' আয়াতের এ অংশটুকু কোরআনের সর্বশেষ নাযিল হওয়া অংশ। এতে রেসালাতের পরিপূর্ণতা ও আল্লাহর নেয়ামতের সম্পূর্ণতা ঘোষণা করা হয়। সৃম্ষন অন্তর্দষ্টিসম্পন্ন হযরত ওমর (রা.) এ আয়াত শুনে অনুভব করেছিলেন যে, পৃথিবীতে রসূল (স.)-এর আযুষ্কাল ফুরিয়ে এসেছে। কেননা তিনি তার আমানত তথা রেসালাতের দায়িত্ব পালন সম্পন্ন করেছেন। এখন আল্লাহর সাথে সাক্ষাত ছাড়া তার আর কোনো কাজ বাকী নেই। তার মন আঁচ করতে পেরেছিলো যে বিচ্ছেদের দিন ঘনিয়ে এসেছে। তাই তিনি কেঁদে ফেলে ছিলেন। কতিপয় যবাই করা জন্তুকে হালাল ও কতিপয় জন্তুকে হারাম ঘোষণা সম্বলিত আয়াতের মাঝখানে এই গুরুতুপূর্ণ কথা কয়টি বলা হয়েছে। ইতিপূর্বে এই সূরার উদ্দেশ্য কী কী তা আমি বর্ণনা করেছি। তারই প্রেক্ষাপটে একথাগুলো বলা হয়েছে। এর তাৎপর্য কী হতে পারে? এর একটি তাৎপর্য এই যে, আল্লাহর শরীয়ত একটি অবিভাজ্য একক ও একটি স্বয়ংসম্পূর্ণ বিধান। এতে আকীদা বিশ্বাস, মতাদর্শ ও আনুষ্ঠানিক 'এবাদাত সংক্রান্ত যা কিছু আছে, হালাল ও হারাম সংক্রান্ত যা কিছু বিধিনিষেধ রয়েছে এবং সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে যেসব বিধি ব্যবস্থা রয়েছে, তার সব কিছুর সমব্য়েই এই দ্বীন বা জীবন ব্যবস্থা গঠিত এবং এই গোটা জীবন ব্যবস্থা সম্পর্কেই আল্লাহ তায়ালা বলছেন যে, তিনি একে পূর্ণাংগ করে দিয়েছেন, এই দ্বীন বা জীবন ব্যবস্থাই সেই নেয়ামত, যাকে তিনি পূর্ণ করে দিয়েছেন বলে মোমেনদেরকে জানিয়েছেন। এই দ্বীন বা জীবন ব্যবস্থায় আকীদা বিশ্বাস ও মতাদর্শ সংক্রান্ত যা কিছু বক্তব্য রয়েছে, আনুষ্ঠানিক এবাদাত সম্পর্কে যা কিছু বিধি রয়েছে, হালাল হারাম সম্পর্কে যা কিছু বিধিনিষেধ রয়েছে, ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।