সর্বাবস্থায় তাকে সাহায্য করো ।' এটি ছিলো জাহেলিয়াতের অন্ধ পক্ষপাতিত্ ও স্বজনগ্রীতির শ্লোগান । তাদের দৃষ্টিতে গুনাহ ও আগ্রাসনের সহযোগিতা করাই ছিলো সৎকাজ ও খোদাতীতির কাজে সহযোগিতা করার চেয়ে অগ্রগণ্য । সত্যের পরিবর্তে বাতিলের সাহায্যের জন্যেই মৈত্রী গড়ে উঠতো । সত্যের পক্ষকে সাহায্য করার জন্যে মৈত্রী গড়ে উঠতো কদাচিত। যে সমাজে আল্লাহর সাথে সম্পর্ক থাকে না এবং যে সমাজের চরিত্র ও এঁতিহ্য আল্লাহ্র বিধান ও আল্লাহর নির্ধারিত মূল্যবোধ থেকে উৎসারিত হয় না, সে সমাজে এটাই স্বাভাবিক । সে সমাজের সাধারণ মনোভাব উল্লেখিত প্রবাদ বাক্যটির মধ্য দিয়েই সঠিকভাবে প্রতিফলিত হয় যে 'তোমার ভাই যালেম হোক কি মযলুম হোক, তার পক্ষ সমর্থন করো ।' এই নীতির পক্ষেই বক্তব্য রেখেছেন জনৈক জাহেলী কবি একটু ভিন্ন ভাষায়, “আমি সর্বাবস্থায় যুদ্ধের পক্ষে, তা যদি ন্যায়ের পক্ষে হয় তবে আমি ন্যায়পন্থী আর যদি অন্যায়ের পক্ষে হয় তবে আমি অন্যায়পন্থী ৷ অতপর ইসলামের আবির্ভাব ঘটলো । এলো আল্লাহর বিধান। মোমেনদেরকে দিল মহান *তোমাদেরকে মসজিদুল হারামে প্রবেশে বাধা দেয়ার কারণে কোনো সম্পদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে কখনো সীমা লংঘনে প্ররোচিত না করে ।.......... ? ইসলাম এসেছিলো মানুষের মনকে আল্লাহর সাথে সংযুক্ত করতে, মানুষের চরিত্র ও মূল্যবোধকে আল্লাহর মানদন্ড অনুসারে গড়ে তুলতে, আরব জাতিকে ও সমগ্র মানব জাতিকে জাহেলিয়াতের অন্ধ পক্ষপাতিত্ব ও স্বজনগ্রীতির আবিলতামুক্ত করতে এবং ব্যক্তিগত গোত্রীয় ও পারিবারিক অহমবোধ থেকে মুক্ত হয়ে বন্ধু ও শত্রুর সাথে ন্যায়ভিত্তিক আচরণ শেখাতে । ইসলামের এই মহৎ শিক্ষার প্রভাবে আরব উপদ্বীপের মানুষ নবজন্ম লাভ করলো । তারা আল্লাহর চরিত্রের অনুকরণে নিজেদের চরিত্র গড়ে তুললো । এভাবে শুধু আরবে নয়, সারা বিশ্বে এক নতুন মানুষের জন্ম হলো । আরবে ও সারা পৃথিবীতে ইসলামের পূর্বে অন্ধ বিদ্বেষপরায়ণ এক জাহেলী সভ্যতা বিরাজ করতো । সে সভ্যতার শ্লোগান ছিলো, তোমার ভাই ন্যায় করুক আর অন্যায় করুক, সে তোমার ভাই, তাকে সাহায্য করো জাহেলিয়াতের গভীর আবর্ত আর ইসলামের সুউচ্চ চূড়ার মাঝে বিশাল ব্যবধান । সে ব্যবধান জাহেলিয়াতের উক্তি, “তোমার ভাই ন্যায় করুক আর অন্যায় করুক, তার পক্ষ নাও ও তার সাহায্য করো' এবং মহান আল্লাহর উক্তি, “তোমাদেরকে মসজিদুল হারামে প্রবেশে বাধা দেয়ার কারণে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে সীমা লংঘনে প্ররোচিত না করে। সৎ কাজে ও খোদাতীতিতে সহযোগিতা করো....' এই দুই উক্তির মাধ্যমেই স্পষ্ট হয়ে উঠেছে। বস্তুত, উভয় উক্তির মাঝে আকাশ পাতালের ব্যবধান রয়েছে। কাতিপাক্স হাক্সাম জিন্িষেন বর্ণনা চতুষ্পদ জন্তুসমূহকে হালাল ঘোষণা করার পর এ বিধানের ব্যতিক্রমের বিবরণ দেয়া হচ্ছে, “তোমাদের জন্যে নিষিদ্ধ করা হয়েছে মৃতদেহ, রক্ত, শুকরের গোশত .....' (আয়াত ৩) মৃতদেহ, রক্ত ও শুকরের গোশত সংক্রান্ত নিষেধাজ্ঞার বর্ণনা এবং মানবীয় জ্ঞানের চৌহদ্দীর ভেতরে এই নিষেধাজ্ঞার যেটুকু যৌক্তিকতা উপলব্ধি করা যায়, তার বিবরণ ইতিপূর্বে সূরা বাকারার একই বিষয় সম্বলিত আয়াতের তাফসীরে তুলে ধরা হয়েছে । (যিলাল, ১ম খন্ড, আয়াত ১৭৩ দ্রষ্টব্য) মানবীয জ্ঞানে এই নিষেধাজ্ঞার যৌক্তিকতা উপলব্ধি করা সম্ভব হোক বা না হোক, মহান আল্লাহ তায়ালা নিজের নির্ভুল জ্ঞান অনুসারে এ কথা অকাট্যভাবে ব্যক্ত করেছেন যে, এই ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।