Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

স্বাদ পেতে পারে যদি এর শর্ত পূরণ করে । মানুষকে আল্লাহর প্রতিশ্রুতি পূরণ এবং নিজের সমগ্র জীবনে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের সুযোগ দানের জন্যেই আল্লাহ তায়ালা এই শাস্তি ও নিরাপত্তার বিধান দিয়েছেন। এই নিরাপত্তার পরিবেশে ও নিরাপদ স্থানের প্রেক্ষাপটে আল্লাহ তায়ালা, তার সাথে অংগীকারে আবদ্ধ মোমেনদেরকে আহ্বান জানিয়েছেন অংগীকার পূরণের এবং সমগ্র জাতির অভিভাবক হিসাবে ভূমিকা পালনের যে দায়িত্ব তাদের অর্পণ করেছেন তা সকল স্বার্থপরতা, স্বজনভ্রীতি, সংকীর্ণতা ও বৈষম্যের উর্ধে উঠে পালন করার জন্যে তাদেরকে সতর্ক করে দিয়েছেন যে, হোদায়বিয়ার সন্ধির বছর এবং তার পূর্বে মাসজিদুল হারামে যেতে বাধা দেয়ার প্রতিশোধ-স্পৃহায় কোরায়শদের ওপর যেন আক্রমণ না চালায়। ক্রমাগত মক্কায় যেতে বাধা দিয়ে দিয়ে কোরায়শরা যদিও মোমেনদের মনে অনেক ক্রোধ, কষ্ট, বেদনা ও ক্ষোভ পুঞ্ীভূত করে তুলেছিলো, তথাপি তাদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করা যাবে না । কেননা এ সমস্ত ক্ষোভ ও বেদনার সাথে মুসলিম উম্মাহর দায়িত্ব ও কর্তব্যের কোনো সম্পর্ক নেই। এ দায়িত্ব ও কর্তব্য তার মর্যাদা ও ভূমিকার সাথে সংশিষ্ট । আল্লাহ তায়ালা বলেন, “তোমাদেরকে মাসজিদুল হারামে প্রবেশে বাধা দেয়ার কারণে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে কখনো সীমা লংঘনে প্ররোচিত না করে। সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমা লংঘনে একে অন্যের সাহায্য করবে না। আল্লাহকে ভয় করো। আল্লাহ শাস্তি দানে কঠোর ।" এটা নিসন্দেহে আত্মসংযম ও হৃদয়ের ওদার্যের সর্বোচ্চ স্তর । তবে যে জাতিকে আল্লাহ তায়ালা সমগ্র মানব জাতির পথ প্রদর্শক হিসাবে দায়িত্ব অর্পণ করেছেন, তার এই স্তরে উন্নীত হওয়া অপরিহার্য কর্তব্য । মানব জাতির সাক্ষী হওয়া, নেতা হওয়া ও অভিভাবক হওয়ার অনিবার্ধ ফলশ্রণতি হিসাবে এই স্তরে উন্নীত হওয়া মুসলমানদের অপরিহার্ষ্য কর্তব্য হয়ে দীড়ায়। এই কর্তব্যের খাতিরে মোমেনদেরকে তাদের অতীতের দুঃখ কষ্ট ভুলে না যেয়ে উপায় থাকে না। ভুলে গিয়ে মানব জাতির সামনে ইসলামী চরিত্রের ও মহত্বের অনুপম দৃষ্টান্ত স্থাপন করতে হয়। আর এভাবেই তারা ইসলামের পক্ষে চমৎকার সাক্ষ্য দিতে পারে এবং মানব জাতিকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে ও তার ভালোবাসায় উজ্জীবিত করে তুলতে পারে। এটা একটা বিরাট দায়িত্ব । তবে এর জন্যে ইসলাম মানুষের ওপর সাধ্যাতীত কোনো কাজ চাপিয়ে দেয় না। সে স্বীকার করে যে, মানুষের রাগ হওয়া ও অসন্তোষ প্রকাশ করার অধিকার রয়েছে । তবে রাগের বশে ও বিদ্বেষের বশে কারো ক্ষতি সাধন তথা কারো ওপর আগ্রাসন চালানোর অধিকার তার নেই। অতপর মুসলিম উম্মার জন্যে সৎকাজে ও খোদাভীতিতে পরস্পরের সহযোগিতা করা এবং গুনাহর কাজ ও বাড়া বাড়িতে সহযোগিতা না করার আদেশ দেয়া হয়েছে। আল্লাহর শাস্তি সম্পর্কে তীতি প্রদর্শন করা হয়েছে এবং তাকে ভয় করার নির্দেশ দেয়া হয়েছে, যাতে আত্মসম্বরণ ও ক্রোধ সংযমের ক্ষমতা অর্জন করতে পারে এবং খোদাভীতি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মহত্ব ও মহানুভবতা প্রদর্শন করতে পারে । আল্লাহর বিধানের আলোকে যে প্রশিক্ষণ পদ্ধতি ইসলাম চালু করেছে, তা আরবদের মনমানসে আত্মসং্যম ও খোদাভীতির ন্যায় শক্তিশালী গুণাবলী ও মহৎ চরিত্র সৃষ্টি করতে সক্ষম হয়েছিলো । অথচ ইসলামের পূর্বে তারা ছিলো এসব গুণাবলী থেকে অনেক দূরে । আরবদের প্রচলিত রীতি ও প্রসিদ্ধ প্রবাদবাক্য ছিলো, “তোমার ভাই, যালেমই হোক বা মযলুমই হোক, ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।