চলতে দিতে পারে না। নিষিদ্ধ মাসে যুদ্ধ-বিগ্রহ সম্পর্কে শরীয়তের বিধান কি, সেটা আল্লাহ সূরা বাকারায় বর্ণনা করেছেন। “আল-হাদ্যু' বলতে বোঝায় সেই যবাইযোগ্য জন্তু, যাকে হজ্জ বা ওমরাকারী হজ্জ বা ওমরার শেষ পর্যায়ে কোরবানী করার মাধ্যমে হজ্জ ও ওমরার কাজ সম্পন্ন করে। এটি একটি উট, গরু, ছাগল বা ভেড়া হতে পারে । এই জন্তুর অবমাননা করো না- এ কথার অর্থ হলো হজ্জ বা ওমরা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে তা যবাই করো না, হজ্জের ক্ষেত্রে তা নির্দিষ্ট কোরবানীর দিন ছাড়া অন্য কোনো সময় যবাই করো না। ওমরার ক্ষেত্রে তা ওমরার শেষে ব্যতীত যবাই করো না এবং এই পশুর গোশ্ত, চামড়া ও পশমকে নিজে আদৌ ব্যবহার না করে পুরোপুরিভাবে দরিদ্রদেরকে দান করে দাও। আর “আল-কালায়িদ' বলতে বুঝায় সেই সব জন্তুকে, যাদের ঘাড়ের ওপর তার মালিকরা একটি চিহ্ন বা প্রতীক ঝুলিয়ে ছেড়ে দেয়। এই প্রতীক দ্বারা জন্তুগুলো যে মান্নতের জন্তু, তা বুঝা যায়। চিহ্ত ঝুলানোর পর জন্তুটিকে বিচরণের জন্যে ছেড়ে দেয়া হয়। অতপর নির্দিষ্ট স্থানে ও নির্দিষ্ট সময়ে তাকে কোরবানী করা হয়। হজ্জ বা ওমরার কোরবানী করার জন্যে এক ধরনের জন্তুকে ঘাড়ে চিহ্ন ঝুলিয়েও কোরবানীর সময় পর্যস্ত মুক্ত রাখা হয়। এই সব চিহ্নিত জন্তুকে চিহন ঝুলানোর পর নির্দিষ্ট কাজ ছাড়া অন্য কিছুর জন্যে যবাই করা যাবে না । “আল কালায়িদের' সংজ্ঞা সম্পর্কে কেউ কেউ এও বলেছেন যে, কিছু লোক শক্রর আক্রমণ, প্রতিশোধ বা অন্য কোনো ধরনের আশংকা থেকে নিরাপদে থাকার জন্যে হারাম শরীফের কোনো গাছের অংশবিশেষ নিজের দেহের সাথে ঝুলিয়ে যথেচ্ছ ঘুরে বেড়াতো। কেউ তাদের ওপর আক্রমণ চালানোর জন্যে হাতও বাড়াতো না। এই সমস্ত লোককেও “আল-কালায়িদ' বলা হতো । যারা শেষোক্ত সংজ্ঞা দেন, তারা বলেন যে, সূরা তাওবার আয়াত 'মোশরেকরা অপবিত্র, তারা যেন মসজিদুল হারামের ধারে কাছেও না যায়' এবং সূরা নিসার আয়াত “তাদেরকে যেখানে পাও ধরো ও হত্যা করো" নাধিল হবার পর এই সমস্ত লোকের নিরাপত্তা দানের বিধান বাতিল হয়ে গিয়েছিলো । তবে আল কালায়িদের প্রথমোক্ত সংজ্ঞাই অধিকতর গ্রহণযোগ্য । অর্থাৎ মান্নতের চিহ্ন ঝুলানো জন্তুকেই আল কালায়িদ বলা হয়। আর মান্নত ও কোরবানীর মধ্যে ঘনিষ্ঠ সম্বন্ধ থাকার কারণেই আল কালায়িদকে আল হাদ্য়ের পরে উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে যারা কা'বা শরীফের উদ্দেশ্যে সফরে বেরিয়ে পড়ে আল্লাহর অনুগ্রহ ও সত্ুষ্টি লাভের জন্যে, তাদেরকেও তিনি নিরাপদ ও সম্মানিত বলে ঘোষণা করেছেন, চাই তারা হজ্জের উদ্দেশ্যেই সফর করুক অথবা ব্যবসা ইত্যাদির উদ্দেশ্যে । কা'বা শরীফের সন্নিহিত হারাম শরীফে তাদেরকে আল্লাহ তায়ালা পূর্ণ নিরাপত্তা দান করেছেন। অতপর এহরামের সময় শেষ হয়ে গেলে হারাম শরীফের বাইরে শিকার করা যাবে- হারাম শরীফের সীমার ভেতরে নয়। বিদ্বেষ কিবা শ্রতিশোথ যেল লীমাজৎঘলে শপ্রক্লোচিত না করে আল্লাহ তায়ালা বলেন, “খন তোমরা এহরামমুক্ত হবে, তখন শিকার করতে পারো ।" কা'বা শরীফের সন্নিহিত এলাকা হারাম শরীফকে আল্লাহ তায়ালা “নিরাপদ এলাকা বানিয়েছেন, যেমন চারটে নিষিদ্ধ মাসকে বানিয়েছেন 'নিরাপদ সময়” । ওই এলাকায় মানুষ, পশু, পাখী, গাছপালা যে কোনো রকম আঘাত বা আক্রমণ থেকে সম্পূর্ণ নিরাপদ । এ হচ্ছে সেই চিরস্থায়ী ও পরিপূর্ণ শান্তি- যা মুসলিম জাতির পিতা হযরত ইবরাহীমের দোয়ার কল্যাণে কা'বা শরীফের চারপাশে সব সময় এবং বৎসরে চার মাস সারা মুসলিম বিশ্বে বিরাজ করে। প্রত্যেক মানুষ এই অনাবিল শান্তি ও নিরাপত্তার ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।