Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

“নিশ্চয় আল্লাহ তায়ালা যা চান তাই ফয়সালা করেন।' অর্থাৎ আল্লাহর ইচ্ছা সম্পূর্ণ স্বাধীন, তার সিদ্ধান্ত মুখাপেক্ষীহীন, সার্বভৌম ও নিরংকুশ,এবং আপন ইচ্ছা অনুযায়ী তিনিই এককভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন, তীর সিদ্ধান্তের পর আর কেউ সিদ্ধান্ত নিতে বা তার সিদ্ধান্তকে রদ করতে পারে না। আপন ইচ্ছা মতো যে কোনো জিনিসকে হালাল করা ও হারাম করার ব্যাপারে তার সিদ্ধান্তই চূড়ান্ত । অতপর আল্লাহ মোমেনদেরকে সাবধান করে দিচ্ছেন যেন তারা আল্লাহর হারাম করা জিনিসকে হালাল করে না নেয়, 'হে মোমেনরা! তোমরা আল্লাহর নিদর্শনাবলীর, নিষিদ্ধ মাসের, কোরবানীর জন্যে কা'বায় প্রেরিত পশুর, গলায় পরানো চিহ্ন বিশিষ্ট পশুর এবং নিজ প্রতিপালকের অনুথহ ও সন্তোষ লাভের আশায় পবিত্র গৃহ অভিমুখে যাত্রীদের পবিত্রতার অবমাননা করো না। তবে তোমরা এহরামমুক্ত হবার পর শিকার করতে পারো ।' এখানে “আল্লাহর নিদর্শনাবলী'র নিকটতম যে অর্থটি মানসপটে প্রতিভাত হয়, তা হচ্ছে হজ্জ ও ওমরা সংক্রান্ত নিদর্শনাবলী এবং হজ্জ বা ওমরার উদ্দেশ্যে যে ব্যক্তি এহরাম বাঁধে, তার ওপর কা'বায় প্রেরিত পশু কোরবানীর মাধ্যমে হজ্জ সমাপন পর্যন্ত যে সব বিধি নিষেধ আরোপিত থাকে, সেগুলো । এহরাম অবস্থায় হজ্জ বা ওমরা আদায়কারীর এসব বিধিনিষেধ লংঘন করা চলবে না। কেননা তাতে স্বয়ং আল্লাহর আরোপিত বিধি নিষেধেরই অবমাননা করা হবে, যিনি এগুলো জারী করেছেন। কোরআনের আয়াতে এই বিধি নিষেধকে যে আল্লাহর সাথে সন্বোধনযুক্ত করা হয়েছে তার একমাত্র উদ্দেশ্য হলো এগুলোর গুরুত্ব ও মর্যাদা তুলে ধরা এবং এগুলো লংঘন করা থেকে সতর্ক করা। নিষিদ্ধ মাস দ্বারা নিষিদ্ধ সব কয়টি মাসকেই বুঝানো হয়েছে৷ এগুলো হচ্ছে রজব, যুলকা'দা, যুলহিজ্জাহ ও মোহাররম। আল্লাহ তায়ালা এই মাসগুলোতে যুদ্ধ ও মারামারি, সংঘাত সংঘর্ষ, ংগা হাংগামা ও রক্তপাত নিষিদ্ধ করেছেন। ইসলামের আগমনের পূর্বে আরবরাও নিষিদ্ধ মাস হিসাবে এগুলোর পবিব্রতা ও মর্যাদা বজায় রেখেছিলো । তবে তারা নিজেদের খেয়ালখুশী মতো এগুলোকে নিয়ে ছিনিমিনি খেলতো। তাদের ধর্মযাজকদের বা প্রভাবশালী গোত্রনেতাদের কথামতো তারা এ সব মাসকে বিলম্বিত করে বছর থেকে বছরান্তরে স্থানান্তরিত করতো । ইসলামের আবির্ভাবের পর আল্লাহ তায়ালা এই সব মাসের পবিত্রতা পুনপ্রতিষ্ঠিত করেন এবং এই পবিত্রতাকে আল্লাহ কর্তৃক আকাশ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকেই কার্যকর আল্লাহর আদেশের ভিত্তিতে বাস্তবায়িত করেন। সূরা তাওবায় আল্লাহ তায়ালা বলেন, আল্লাহর কাছে মাসের সংখ্যা বারো । আল্লাহ তায়ালা যেদিন আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকেই এই ব্যবস্থা চলে আসছে। এই বারো মাসের মধ্যে চারটে নিষিদ্ধ মাস। এ হচ্ছে স্থিতিশীল বিধান।' আল্লাহ তায়ালা ঘোষণা করেন যে, কাফেররা যে নিষিদ্ধ মাসগুলোকে ইচ্ছামত বিলম্বিত করে, সেটা তাদের কুফরীতে বাড়াবাড়ির শামিল । মুসলমানদের ওপর কোনো আগ্রাসনের ঘটনা না ঘটলে আল্লাহর এই আদেশের ভিত্তিতেই তাদের সমাজ ও রাষ্ট্র পরিচালিত হতে থাকবে । তারা আগ্রাসনের শিকার হলে আগ্রাসনের সমুচিত জবাব দেয়ার অধিকার তাদের থাকবে । যারা আগ্রাসন চালায়, তারা নিজেরা নিষিদ্ধ মাসকে মান্য করবে না, অথচ নিষিদ্ধ মাসকে মান্য করার জন্যে মুসলমানদেরকে নসীহত করবে আর তার আড়ালে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাতে থাকবে এবং নিষিদ্ধ মাসের ওজুহাত তুলে প্রতিশোধের হাত থেকে বেঁচে যাবে- এটা মুসলমানরা ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।