“হে মোমেনরা, তোমরা অংগীকারসমূহ পালন করো ।" ০৪০০০০০555৮ (আয়াত ১, ২ ও ৩ দ্রষ্টব্য) | নি দা ৃ হারাম করার যে ঘোষণা এই সূরায় দেয়া হয়েছে, তার প্রত্যেকটি এক একটি চুক্তি ও অংগীকার | এসব চুক্তির ভিত্তি প্রাথমিকভাবে সম্পাদিত ঈমানের চুক্তি ও অংগীকারের ওপর প্রতিষ্ঠিত। যারা আল্লাহর ওপর ঈমান এনেছে, তাদের ঈমানী চুক্তি ও অংগীকার স্বয়ং দাবী জানায় যে, একমাত্র আল্লাহর করা হালাল ও হারামকে যেন তারা মেনে নেয় এবং অন্য কারো ঘোষিত হালাল ও হারামের অনুকরণ ও অনুসরণ না করে। এ কারণেই শুরুতে হে মোমেনরা বলে সম্বোধন করা হয়েছে। অতপর হালাল ও হারামের বিবরণ দেয়া শুরু হয়েছে, “তোমাদের জন্যে চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে..." অর্থাৎ অন্য কারো পক্ষ থেকে নয়, বরং শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে এই হালাল ঘোষণা তথা তার এই অনুমোদনক্রমেই তোমাদের জন্যে যাবতীয় চতুষ্পদ জন্তু হালাল হয়েছে, কেবল অচিরেই যে সব জন্তুকে হারাম ঘোষণা করা হবে তা ছাড়া হালাল ঘোষিত চতুষ্পদ জন্তু যবাই করা হোক বা শিকার হিসাবে ধৃত ও নিহত হোক, উভয় অবস্থাতেই হালাল । আর যেগুলোকে হারাম করা হয়েছে তার কতকগুলো নির্দিষ্ট সময় অথবা নির্দিষ্ট স্থানের জন্যে হারাম আর কতকগুলো স্থান ও কাল নির্বিশেষে সর্বতোভাবে হারাম । উল্লেখিত চতুষ্পদ জন্তুর মধ্যে গৃহপালিত | উট, গরু ও ছাগল-ভেড়া ছাড়া বুনো জন্তুও অন্তর্ভুক্ত । যেমন বুনো গরু, বুনো গাধা ও হরিণ । এরপর এই সাধারণ হালাল থেকে যেগুলোকে ব্যতিক্রমী ও হারাম ঘোষণা করা হয়েছে তার বিবরণ দেয়া হচ্ছে। এই সব ব্যতিক্রমের মধ্যে সর্ব প্রথম হচ্ছে এহরাম বাধা অবস্থায় শিকার করা। “তবে এহরাম অবস্থায় শিকার করাকে হালাল করে নিয়ো না।' এখানে প্রথমত শিকার করার কাজটিকেই নিষিদ্ধ করা হয়েছে। কেননা হজ্জ ও উমরার জন্যে যে এহরাম বীধা হয়, তা প্রকৃতপক্ষে প্রচলিত জীবনোপকরণ ও অভ্যাসগত জীবন যাপন পদ্ধতি থেকে নিজেকে বিরত রাখার নাম এবং আল্লাহর পবিত্র ঘরে থাকা অবস্থায় আল্লাহর প্রতি সর্বাত্মক মনোনিবেশ করনের নাম। কেননা আল্লাহ তায়ালা তার এই ঘরকে নিরাপদ আশ্রয় হিসাবে তৈরী করেছেন। তাই এই গৃহে ও তার চত্বরে যে কোনো প্রাণীর দিকে হাত বাড়ানো থেকে নিবৃত্ত থাকা বাঞ্ছনীয় । এটা প্রকৃতপক্ষে মানব মনের জন্যে অতি প্রয়োজনীয় এক সংযম। এই সংযম অবলম্বনের মাধ্যমে জীবনদাতা মহান আল্লাহকে জানানো হয় যে, পৃথথীবীর সকল প্রাণী নিজেদের | জীবন রক্ষার প্রেরণায় পরম্পর এঁক্যবদ্ধ হয়েছে প্রত্যেক প্রাণী নিজের জীবনের নিরাপত্তাও লাভ করেছে এবং অন্যের নিরাপত্তাও নিশ্চিত করেছে। এই সংযম ও বিরতির মাধ্যমে মানুষের সেই অর্থনৈতিক চাহিদাসমূহের বোঝা হালকা হয়, যার জন্যে তাকে পশু পাখি শিকার করা ও খাওয়ার অনুমতি দেয়া হয়েছিলো ৷ আর এভাবে সে সাময়িকভাবে হলেও জীবনের প্রচলিত আদত অভ্যাস ও রীতি প্রথার উর্ধে উঠে যায় এবং এক পৃত পবিত্র উচ্চ মার্ণে উন্নীত হয়। এরপর এই সাধারণ হালালকরণের বিধি থেকে কিছু জিনিসের ব্যতিক্রমের বিবরণ দেয়ার আগে এই চুক্তিকে বৃহত্তর চুক্তির সাথে এবং মোমেনদেরকে সেই বৃহত্তর চুক্তির উৎস মহান আল্লাহর সাথে যুক্ত করা হয়েছে এই বলে, ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।