রণ করো, যখন তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তার বংশধরকে বের করেন, তাদের নিজেদের সম্পর্কে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন তারা বলে, নিশ্চয়ই আমরা স্বীকারোক্তি দিচ্ছি।” এ স্বীকারোক্তি গ্রহণের উদ্দেশ্য এই যে, কেয়ামতের দিন তোমরা যেন বলতে না পারো যে, আমরা তো এ বিষয়ে অজ্ঞ ছিলাম । কিংবা তোমরা (আয়াত ১৭২, ১৭৩) বস্তুত এ হচ্ছে প্রত্যেক ব্যক্তির কাছ থেকে গৃহীত দ্বিতীয় অংগীকার। এ অংগীকার সম্পর্কে আল্লাহর বর্ণনা এই যে, তিনি আদম সন্তানদের প্রত্যেকের কাছ থেকে সেই সময়েই এ অংগীকার গ্রহণ করেন, যখন তারা পিতার পৃষ্ঠদেশে অবস্থান করছিলো । এখানে আমাদের এরপ প্রশ্ন করার কোনো অবকাশ ও অধিকার নেই যে, এটা কিভাবে গ্রহণ করা হলো? কেননা আল্লাহ তায়ালা তার সৃষ্টি সম্পর্কে অন্য সকলের চেয়ে বেশী জ্ঞান রাখেন। প্রতিটি সৃষ্টির জীবনকালের কোন স্তরে কিভাবে তার সাথে কথা বলেন এবং কিভাবে তাকে অংগীকারে আবদ্ধ করেন, সেটা তিনিই ভালো জানেন। তিনি যখন বলছেন যে, তিনি তাদের কাছ থেকে এই মর্মে স্বীকারোক্তি প্রহণ করেছেন যে, তিনি তাদের প্রতিপালক, তখন আমাদের বিশ্বাস করতেই হবে যে, এটা নিশ্চয়ই সংঘটিত হয়েছিলো, যেমন আল্লাহ তায়ালা বলছেন। এরপর তারা যদি তাদের স্বীকারোক্তি ও অংগীকার রক্ষা না করে, তাহলে তারা অংগীকার ভংগকারী হিসাবে চিহ্নিত হবে। আল্লাহ তায়ালা যে দিন বনী ইসরাইলের মাথার ওপর পাহাড়কে ছায়ার মতো ঝুলিয়ে ধরেছিলেন এবং তারা ভেবেছিলো যে, পাহাড়টা তাদের ওপর পতিত হবে, সেদিনও তাদের কাছ থেকে তার আদেশ পালনের ওয়াদা নিয়েছিলেন। (সূরা আরাফ, আয়াত ১৭১) আলোচ্য সূরার পরবর্তীতে আল্লাহ তায়ালা বলেছেন যে, সেই ওয়াদাও তারা পালন করেনি এবং প্রত্যেক ওয়াদা ভংগকারী আল্লাহর কাছ থেকে যে রকম শান্তি পেয়ে থাকে, সে রকম শাস্তি তারাও পেয়েছিলো । আর যারা মোহাম্মদ (স.)-এর ওপর ঈমান এনেছে, তারা তার হাতে হাত দিয়ে আল্লাহর সাথে এই মর্মে সাধারণ অংগীকার করেছিলো যে, আমাদেরকে যে আদেশই দেয়া হোক, চাই তা ভালো লাগুক বা না লাগুক, চাই তা আমাদের স্বার্থের ও আত্মসম্মানের পরিপন্থী হোক, সর্বাবস্থায় আমরা তা শুনবো ও পালন করবো এবং কোনো অবস্থায় আদেশ প্রদানকারীর সাথে বিবাদ করবো না। এই সাধারণ অংগীকারের পর কেউ কেউ কিছু বিশেষ অংগীকারেও আবদ্ধ হন। উদাহরণ স্বরূপ, দ্বিতীয় আকাবার চুক্তি- যার ভিত্তিতে রসূল (স.) মক্কা থেকে মদীনায় হিজরত করেন- আনসারদের প্রতিনিধিদের সাথে সম্পাদিত হয়েছিলো । আর হোদায়বিয়াতে “বাইয়াতুর রিযওয়ান' নামক একটি চুক্তি একটি গাছের নিচে সম্পাদিত হয়েছিলো । হানলাম্প হাক্লানেন্স কৃতিপ্পাক্স ব্িখাল আল্লাহর প্রতি ঈমান ও আল্লাহর দাসত্ে চুক্তির ওপরই অন্য সমস্ত চুক্তি ও অংগীকারের ভিত্তি, চাই তা আল্লাহর কোনো বিশেষ আদেশ বা নিষেধ সংক্রান্ত শরীয়তের বিধির সাথে সং হোক অথবা শরীয়তের আওতাধীন মানুষের পারস্পরিক কোনো চুক্তি হোক । এই সকল চুক্তি যথাযথভাবে পালন করার জন্যে আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন। কেননা মোমেন হিসাবেই এটা তাদের কর্তব্য । ঈমান নামক গুণাটিই তাদের ওপর প্রতিটি শরীয়তসম্মত চুক্তি ও অংগীকার পালনে বাধ্য ও উদ্বুদ্ধ করে। এ জন্যে আল্লাহর এ নির্দেশ, ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।