Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

আন্লাহক সাদ্ধে মানবজাতি চুক্তি অংগীকার ও চুক্তি পালনের আদেশের মধ্য দিয়ে সূরার সূচনা, অতপর একে একে যবাই করা জন্তু, খাদ্যপানীয় ও বিয়েশাদীর ক্ষেত্রে হালাল ও হারামের বর্ণনা, এবাদত ও শরীয়ত সং. বহুসংখ্যক বিধির বিবরণ দান, বিশুদ্ধ আকীদার বর্ণনা, দাসত্ব ও প্রভুত্ের প্রকৃত স্বরূপ বর্ণনা, বিভিন্ন জাতির সাথে মুসলিম জাতির সম্পর্কের ধরন, আল্লাহর আনুগত্য, ন্যায় ও সত্যের সাক্ষাদান ও মানব জাতির অভিভাবকতু গ্রহণে পূর্ববর্তী সকল আসমানী কেতাবের ওপর অথগণ্য কোরআনের সাহায্য গ্রহণ, আল্লাহর নাধিল করা বিধান অনুসারে বিচার ফয়সালা ও শাসন, আল্লাহর নাযিল করা বিধানের অংশ বিশেষ সম্পর্কে ভুল বুঝাবুঝি থেকে সতর্ক হওয়া এবং ব্যক্তিগত পছন্দ, স্বজনপ্রীতি, গোষ্ঠীপ্রীতি ও গোষ্ঠীবিদ্বেষবশত ন্যায় বিচারে ব্যর্থতা থেকে সতর্ক হওয়া ইত্যাদির নির্দেশ প্রদান বিশেষ তাৎপর্যবহ। সূরাটি এভাবে শুরু হয়ে ক্রমাগত এই সব নির্দেশের বর্ণনা দেয়া থেকে বুঝা যায় যে, “উকুদ' তথা চুক্তি ও অংগীকারের যে প্রাথমিক অর্থ এ শব্দটি শোনার সাথে সাথে মাথায় আসে, এর প্রকৃত অর্থ তার চেয়ে অনেক ব্যাপক । এ থেকে বুঝা যায় যে, চুক্তি ও অংগীকারের অর্থ আল্লাহর রচিত জীবন বিধান ইসলামের প্রতিটি বিধি । তন্ধ্যে সর্ব প্রথম হচ্ছে, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর ইলাহ হওয়ার তাৎপর্য কি তা জানা ও বুঝা, মানুষের আল্লাহর বান্দা হওয়ার দাবী কি তা জানা ও পূরণ করা। এই মৌলিক অংগীকার থেকে সকল অংগীকার ও সকল বিধির উৎপত্তি। আল্লাহর প্রতি ঈমান আনার অংগীকার হলো, আল্লাহ তায়ালা যে একমাত্র ইলাহ, রব ও অভিভাবক তা মেনে নেয়ার অংগীকার, পরিপূর্ণ দাসত্ে স্বীকৃতি দানের দাবী মানার অংগীকার এবং আল্লাহর আইন ও নির্দেশাবলীর পরিপূর্ণ আনুগত্য ও তার সামনে সর্বতোভাবে আত্মসমর্পণের অংগীকার, এই সমস্ত অংগীকার আল্লাহ তায়ালা সর্ব প্রথম হযরত আদম (আ.)-এর কাছ থেকে ঠিক সেই সময়ই গ্রহণ করেছিলেন, যখন তাকে পৃথিবীর খেলাফত অর্পণ করছিলেন। এই খেলাফত কোন কোন শর্তে অর্পণ করছিলেন, তা এই আয়াতে বর্ণনা করা হয়েছে, “আমি বললাম, তোমরা সকলে জান্নাত থেকে নেমে যাও। অতপর যদি তোমাদের কাছে আমার কাছ থেকে কোনো নির্দেশ আসে, তাহলে যারা আমার নির্দেশ পালন করবে, তাদের আর কোনো ভয় থাকবে না এবং তারা কোনো দুর্ভাবনায় পড়বে না। আর যারা তা অমান্য করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করবে, তারা হবে দোযখবাসী এবং তারা সেখানে চিরদিন বাস করবে ।' অতএব, এই খেলাফত আল্লাহর সেই সব নির্দেশ পালনের শর্তাধীন, যা আল্লাহ তায়ালা তার রসূলদের ওপর তাঁর কেতাবের মধ্য দিয়ে অবতীর্ণ করেছেন। এই শর্ত অমান্য করলে তা হবে খেলাফত ও অর্পিত মালিকানা চুক্তি লংঘনের শামিল । আর যেহেতু আল্লাহর নাযিল করা বিধানের পরিপন্থী প্রতিটি কাজ সম্পূর্ণরূপে বাতিল বলে গন্য হয়, তাই এই লংঘনের পরিণামেও খেলাফত চুক্তি বাতিল হয়ে যাবে এবং তা আর নতুন করে শুদ্ধিকরণের যোগ্যও থাকবে না । এমনকি, আল্লাহর সাথে সম্পাদিত চুক্তি পালন করতে ইচ্ছক এমন প্রত্যেক মোমেনের জন্যেও এ ধরনের বাতিল চুক্তি প্রত্যাখ্যান করা, স্বীকার না করা এবং এর ভিত্তিতে কোনো! লেনদেনকে গ্রাহ্য না করা অপরিহার্য হয়ে দীড়ায়। অন্যথায় সে আল্লাহর সাথে করা চুক্তি লংঘনের দায়ে দোষী হবে। পরবর্তীকালে আদম (আ.)-এর সন্তানরা যখন তাদের পিতার ওঁরসে অবস্থান গ্রহণ করেছে, - তখন এই চুক্তি পুনসম্পাদিত হয়েছে। এ বিষয়টি সূরা আ'রাফে নিম্নরূপ বর্ণনা করা হয়েছে, ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।