:501-59:25040 243171501৫0 411 529 * 2011198015০ 9528৫ 2০৭] ৪ ৩9:০৪ 1 ০59৮5 ১১. হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের ওপর আল্লাহর নেয়ামত ম্মরণ করো, যখন একটি জনগোষ্ঠী তোমাদের বিরুদ্ধে হাত ওঠাতে উদ্যত হয়েছিলো, তখন আল্লাহ তায়ালা তাদের সে হাত তোমাদের ওপর (আক্রমণ করা) থেকে সংযত করে দিলেন, অতপর তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো, মোমেনদের তো আল্লাহ তায়ালার ওপরই ভরসা করা উচিত। তাকনীল আক্মাত ১-১১ “হে মোমেনরা, তোমরা অংলীকার ও চুকতিগুলো পালন করো টয * (আয়াত - ১) ,এ কথা সুবিদিত যে, দুনিয়ায় জীবন যাপনের জন্যে কিছু নিয়ম ও বিধি অত্যাবশ্যক ৷ মানুষ কিভাবে তার ব্যক্তিগত জীবন যাপন করবে, অর্থাৎ তার মন, প্রবৃত্তি বা বিবেকের সাথে কেমন আচরণ করবে, কিভাবে তার ইচ্ছাগুলোকে পূরণ বা নিয়ন্ত্রণ করবে, কিভাবেই বা সে তার. পার্বতী অন্যান্য মানুষ, জীবজন্তু ও বস্তুসমূহের সাথে আচরণ করবে, মানুষদের মধ্যে যারা নিকটাত্মীয় বা দূরবর্তী আত্মীয়, গোত্র-গোরষ্ঠী, সমাজ ও জাতি, শক্র ও বন্ধু, প্রাণীদের মধ্যে যারা তার অধীন এবং যারা অধীন নয় এবং বস্তুসমূহ, যা এ বিশাল বিশ্বে তার চার পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, এই সবের সাথে সে কিভাবে আচরণ করবে, অতপর তার প্রতিপালক প্রভুর সাথে, যিনি সমগ্র জীবনের উৎস ও ভিত্তি, তার সাথেই বা কিভাবে আচরণ করবে এবং কিভাবে সম্পর্ক রক্ষা করবে- এই সব প্রশ্নের জবাব একটাই: এ সবের জন্যে তার কিছু নিয়ম-নীতি, আইন ও বিধির প্রয়োজন। ইসলাম মানুষকে এই সব নিয়ম ও বিধিই দিয়ে থাকে। মানুষের জীবনে সে এই সব নিয়ম ও বিধি বাস্তবায়িত করে, এগুলোকে সুস্পষ্ট ভাষায় ও বিশুদ্ধভাবে ব্যাখ্যা করে, এর সবগুলোকে আল্লাহর সাথে সংযুক্ত করে এবং এর সম্মান ও আনুগত্য নিশ্চিত করে। ফলে কেউ এগুলোকে লংঘন করে না ও বিদ্ধপ করে না। এ বিধানে যা কিছু নির্দেশ রয়েছে, তা নিছক নিত্য পরিবর্তনশীল প্রবৃত্তির খেয়ালখুশির জন্যে নয় এবং কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী, জাতি বা প্রজন্মের জন্যেও নয় যে, তারা তাদের স্বার্থে ইসলামের বিধিসমূহ লংঘন করবে। এ বিধান স্বয়ং আল্লাহর রচিত বিধান। আর আল্লাহর রচিত বিধান বলেই তা সর্বকালের সকল মানুষের জন্যে কল্যাণকর, যদিও তা কোনো ব্যক্তি, গোষ্ঠী, জাতি বা প্রজন্মের কাছে কল্যাণকর মনে নাও হতে পারে। কেননা মানুষের কিসে কল্যাণ, কিসে অকল্যাণ, সেটা একমাত্র আল্লাহ তায়ালাই জানেন, মানুষ জানে না। এ ব্যাপারে আল্লাহ তায়ালা মানুষের জন্যে যে সিদ্ধান্ত নেন, তা মানুষের নিজের সিদ্ধান্তের চেয়ে উত্তম । মহান আল্লাহর প্রতি মানুষের অন্ততপক্ষে এতোটুকু ভক্তি-শ্রদ্ধা, আদব ও আনুগত্যবোধ থাকা চাই যে, আল্লাহ তায়ালা তার জন্যে যা নির্বাচন করেন, তাকে সে নিজের নির্বাচিত জিনিসের চেয়ে উত্তম মনে করবে । অবশ্য প্রকৃত আদব তো এই যে, আল্লাহর নির্বাচনের সামনে সে নিজের জন্যে কোনো কিছু নির্বাচনই করবে না। আল্লাহর নির্বাচনকে সে সর্বান্তকরণে,. সানন্দে ও সত্তুষ্টচিত্তে মেনে নেবে এবং তার সামনে সর্বতোভাবে আত্মসমর্পণ করবে । “ইসলামের এই সব নিয়ম ও বিধিকেই আল্লাহ তায়ালা “চুক্তি ও অংগীকার' নামে আখ্যায়িত করেছেন। ৬//৬/.1051009016-100
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।