Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

“তাদের জন্যে রয়েছে জান্নাতসমূহ যার নীচু দিয়ে নহরসমূহ প্রবাহিত হতে থাকবে।' “চিরদিন থাকবে তারা সেখানে । “তাদের ওপর আল্লাহ তায়ালা সস্তুষ্ট থাকবেন । “তারাও তার ওপর সন্তুষ্ট থাকবে ।' ও তাদের মর্যাদার কথা পর্যায়ক্রমে বলা হয়েছে। প্রথমে তাদেরকে জান্নাত দানের কথা, তারপর সেখানে চিরন্তন জীবনের আশ্বাস, এরপর আল্লাহর সত্তৃষ্টি এবং তাদের রবের পক্ষ থেকে তাদেরকে যে সম্মান দান করা হবে তাতে তাদের সন্তুষ্ট হওয়ার কথা। “এটিই মহাসাফল্য ।' | কোরআনুল কারীমের অনবদ্য উপস্থাপনের মাধ্যমে আমরা ওই মহাসমাবেশের দৃশ্য যেন দিব্যচোখে দেখতে পাচ্ছি। শুনতে পাচ্ছি যেন সেই শেষ ও চূড়ান্ত কথাগুলো । এইভাবে শোনা ও দেখার পর ওই দিন সম্পর্কে আমাদেরকে প্রদত্ত ওয়াদার ব্যাপারে আর কোনো সন্দেহ থাকে না, এগুলো কোনো ভবিষ্যতের জিনিস মনে হয় না যার অপেক্ষা করা প্রয়োজন হয়। এ বর্ণনাধারা এমন কোনো দিক ছাড়েনি যা চোখ দেখে নাই বা কান শোনে নাই। এ বর্ণনা-ধারা চেতনাসমূহকে প্রচন্ডভাবে নাড়া দেয় এবং অনাগত ঘটনা প্রবাহকে মূর্ত করে তোলে যেন চোখগুলো এখনই সে দৃশ্য দেখতে পাচ্ছে এবং কানগুলো তখনকার কথা শুনতে পাচ্ছে। এতদসত্তেও এসব ঘটনাকে কল্পনার চোখেই দেখতে হবে । আমরা মানুষ, পর্দার আড়ালেই রয়েছি আমরা এবং ভবিষ্যতে অনুষ্ঠিতব্য বিচার দিনের অপেক্ষা করছি। আল্লাহর জ্ঞান সাগরের মধ্য থেকে আমরা আন্দাজ অনুমান দ্বারা কিছু চয়ন করতে পারি । যে সব জিনিস আমাদের সামনে বাস্তবে রয়েছে এবং যা ঘটে চলেছে, সেগুলোকে দেখে আমরা ভবিষ্যতের অনেক কিছু বুঝতে পারি। মহাকাল ও তার পর্দার আড়ালে যা লুকিয়ে রয়েছে এসবকেই দেখতে হয় কল্পনার চোখে । কারণ আমরা তো নশ্বর জগতে ধ্বংসশীল মানুষ আজ আছি, কাল নেই। সুতরাং মহাকালের সীমা পাড়ি দেয়া আমাদের ক্ষমতার বাইরে । এই দারস (পাঠ)-এর পরিসমাপ্তিতে এবং ঈসা (আ.) সম্পর্কে তার পরবর্তী লোকদের তৈরী করা ডাহা মিথ্যার মোকাবেলার জন্যে সব থেকে বড় যে হাতিয়ার, তা হচ্ছে রসূল (স.)-এর পূর্ণাংগ অনুসরণ । ঈসা (আ.)-এর ওপর যে নির্জলা মিথ্যার জাল বোনা হয়েছে তা হচ্ছে, তিনি নিজেই মহান ও সর্বশক্তিমান বিধাতা । তার প্রতি এ মিথ্যা আরোপ করেছে। তার অনুসারীরাই এই সর্বশক্তিমান হওয়ার আরোপিত মিথ্যা দাবীকে ঈসা (আ.$ নিজেই প্রত্যাখ্যান করেছেন এবং তিনি জানিয়েছেন যে, তার জাতির কাছে তিনি আল্লাহর বাণী পৌছে দেয়ার হুকুমপ্রাণ্ড দায়িত্বশীল মাত্র । এই মিথ্যার মোকাবেলায় এবং বিচার দিনের মহাসমাবেশে অনুষ্ঠিতব্য প্রশ্থোত্তর সম্বলিত দারস শেষে সমাপ্তিকর বিষয়টি আসছে। আর তা হচ্ছে, আকাশমন্ডলী, পৃথিবী ও এ দুই-এর মাঝে অবস্থিত সব কিছুর মালিক যে একমাত্র আল্লাহ তায়ালা এবং সকল ক্ষমতার তিনিই মালিক এর ঘোষণা দান। তাই এরশাদ হচ্ছে, আল্লাহ তায়ালাই আকাশমন্ডলী, পৃথিবী এবং এ দুই-এর মাঝে অবস্থিত সব কিছুর বাদশাহ আর তিনিই সব কিছু করতে সক্ষম । একেবারে শেষের কথাগুলো ওই মহা সমাবেশ দিবসে ঈসা (আ.)-এর ওপর আরোপিত চরম মিথ্যা সম্পর্কে যে জিজ্ঞাসাবাদ করা হবে, তার সাথে গভীরভাবে সম্পর্কিত । এসব কিছুর সংক্ষিপ্ত কথা হচ্ছে, ওই বিচার দিন কবে আসবে তা একমাত্র আল্লাহ তায়ালাই জানেন। একমাত্র তিনিই ৫ আন্না আমল আন্সেদা ০২৮৫১ পাল্লা ৭ মলম্িন্প ২. ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।