Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছে কিন্তু তারাও আল্লাহর কাছে জীবিত আছেন বলে ঘোষণা করা হয়েছে । তার কাছে এদের জীবিতাবস্থাটির রূপ কি, তাও আমাদের জানা নেই! ঈসা (আ.)-এর জীবন্ত থাকাটাও এই রকমই । আর তিনি সেখানে তার রবকে বলবেন, আমি জানি না আমার ওফাতের পর তাদের 1 মধ্যে কিছু সংখ্যক লোক কি করেছে। “আর যতোদিন আমি তাদের মধ্যে ছিলাম, ততোদিন তাদের অবস্থা আমি প্রত্যক্ষ করেছিলাম । তারপর আপনি যখন আমাকে ওফাত দান করলেন, তখন আপনিই তাদের তদারককারী হয়ে গেলেন এবং আপনি সব কিছু দেখছেন এবং সব কিছুর ব্যাপারে আপনিই তো চূড়ান্ত সাক্ষী । ওইসব লোককে একমাত্র আল্লাহর দাসত্ব ও আল্লাহর নিঃশর্ত আনুগত্য গ্রহণের আহ্বান জানিয়ে তাদের প্রসংগে আলোচনা এখানে শেষ করা হচ্ছে। এখানকার বক্তব্যে উল্লেখিত হয়েছে যে, “আল্লাহর ক্ষমা করার অথবা শাস্তি দানের উভয় ক্ষমতাই তার রয়েছে এবং তাদেরকে প্রতিদানে ক্ষমা ও শাস্তি দানের তাৎপর্য কি, সে বিষয়েও চুড়ান্ত কথা এসেছে । এরশাদ হচ্ছে, “যদি আপনি তাদেরকে শাস্তি দেন তো তারা আপনার বান্দা, আর যদি তাদেরকে আপনি ক্ষমা করেন, সেটাও আপনার খুশী, যেহেতু আপনি মহা শক্তিমান মহাবিজ্ঞানময় ।" সুতরাং এই কঠিন অবস্থায় আল্লাহর ওই নেক বান্দার কী হবে! আর কিই বা তাদের অবস্থা হবে যারা আল্লাহর বান্দা ঈসা (আ.)-এর ওপর এসব মিথ্যা দোষারোপ করেছিলো, যার থেকে এই পবিত্র বান্দা নিজের সম্পর্কমুক্তির কথা ঘোষণা করেছিলেন এবং তিনি পরিপূর্ণ আনুগত্য বোধ নিয়ে তার পরওয়ারদেগারের কাছে তাদের জন্যে মাগফেরাত বা শাস্তি দানের জন্যে সোপর্দ করবেন। তাদেরকে যা তিনি দিতে চান দেবেন, এর ভার তার ওপরই তিনি ছেড়ে দিয়েছেন । ওই নাফরমানদের অবস্থাই বা ওই ভয়ানক বিচার দিনে কী হবে, তাদের স্থানই বা কোথায় হবে? এ আলোচনার প্রসংগটি তাদের কোনো অবস্থাকেই নিশ্চিতরূপে নিরূপণ করছে না। সম্ভবত তারা অপমান ও লজ্জার সাথে একে অপরকে সেদিন দোষারোপ করতে থাকবে । সুতরাং তাদের সম্বন্ধে আমাদেরও সেইভাবে নীরবতা অবলম্বন করা ভালো মনে করছি, যেমন এ প্রসংগে তাদের সম্পর্কে খুব নিশ্চিত করে কিছু বলা হয়নি । আসুন, আমরা দেখি কি আশ্চর্যভাবে ওই মহাসমাবেশে জিজ্ঞাসাবাদ হবে! “আল্লাহ তায়ালা বলবেন, এই হচ্ছে সেই দিন যেদিন সত্যবাদীদেরকে তাদের সত্য ভাষণ উপকৃত করবে। তাদের জন্যে রয়েছে জান্নাতের সেই সব বাগ বাগিচা যার নীচু দিয়ে ছোট ছোট নদী প্রবাহিত হতে থাকবে, তারা চিরদিন সেখানে থাকবে । আল্লাহ তায়ালা তাদের ওপর সন্তুষ্ট থাকবেন এবং তারাও তার ওপর সন্তুষ্ট থাকবে । এটাই সব থেকে বড় সাফল্য ।' এই দিনটিতেই সততা সত্যবাদিতা সত্যবাদীদের উপকারে আসবে । একইভাবে সেই সব মিথ্যাবাদীরা উপযুক্ত শাস্তির সম্মুখীন হবে এবং মিথ্যাচারের উচিত বদলা পাবে, যারা নবী করীম (স.)-এর ওপর মারাত্মক মিথ্যা দোষারোপ করেছিলো । আর তা হচ্ছে সেই সার্বভৌমতৃ্‌ ও নিঃশর্ত আনুগত্যের প্রশ্ন, যা সব থেকে মারাত্মক ও কঠিন বিষয় । আর এই প্রশ্নই সৃষ্টির সব কিছুর মূলে কাজ করে চলেছে। এর মধ্যে বিরাজমান অকল্যাণ ও যারা এই অকল্যাণকর কাজে নিয়োজিত রয়েছে, তাদের সব কিছুর মূলে রয়েছে এই যুলুমপূর্ণ আকীদা । এই দিনেই সত্যবাদীদের সততা তাদের কাজে লাগবে এটা আল্লাহ রব্বুল আলামীনের কথা । একথা পেশ করা হবে ওই কঠিন বিশ্ব সমাবেশে উপস্থিত জনগণের সামনে আর এটিই হবে ওই সমাবেশের শেষ ও চূড়ান্ত কথা । সকল ] বিষয়ের অকাট্য কথা এটিই | আর এই সাথেই থাকবে সত্যবাদীদের উপযুক্ত প্রতিদান । ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।