Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

আর অবশ্যই আল্লাহ তায়ালা জানেন জনগণকে ঈসা (আ.) কী বলেছিলেন। তবু ওই ভয়ানক ও কঠিন দিনে এই ভীতিজনক প্রশ্ন তিনি অবশ্যই করবেন। প্রশ্ন তাকে করা হলেও আসলে তিনি তো এসব বিষয়ে দায়ী নন। তবু তাকেই প্রশ্ন করার অর্থ হবে প্রকৃতপক্ষে এ অন্যায় কাজের জন্যে যারা দায়ী এবং তিনি তাদেরকে এ জঘন্য অপরাধজনক শেরক করতে বলেছেন বলে যারা তার ঘাড়ে দোষ চাপাতে চায়, তাদের সামনে যেন পরিষ্কার জওয়াব এসে যায়, অবশ্য এতে এই সম্মানিত নেক বান্দাকে কোনোই দুর্নামের ভাগী হতে হবে না। এতো এমন এক ভয়ানক অপরাধ, যা জেনে বুঝে কেউ করলে তার পক্ষে এ অপরাধের শাস্তি থেকে বাচা কোনো প্রকারেই সন্ভব নয়।.এমতাবস্থায় এক দৃঢ়ুসংকল্প নবী কেমন করে এ কথা বলতে পারেন? কেমন করে মারিয়ামের ছেলে ঈসা একথা উচ্চারণ করবেন? অবশ্য তাকে রসূল বানানোর পূর্বে ও পরে এ নেয়ামতগুলো আল্লাহ তায়ালা তাকে দান করেছেন, এর পর আল্লাহর সত্যপন্থী এই নেক বান্দা মানুষের কাছে এতো বড় অপরাধজনক দাবী কি করে করতে পারেন £ এ জন্যেই এই অনুগত বান্দার ভীত সন্ত্রস্ত কষ্ঠের কম্পমান জওয়াব বেরিয়ে আসবে, যার মধ্যে আল্লাহর পবিত্রতার কথা এবং তার যাবতীয় ক্রটিমুক্ত হওয়ার কথা ঘোষিত হবে । সে বলবে হে পবিত্র মালিক আমার, মহা পবিত্র আপনি এসব শেরক থেকে । জিজ্ঞাসিত হওয়ার সাথে সাথেই ওই দোষ ঝ্থলনপূর্ণ বলিষ্ঠ জওয়াব তার কম্পমান কণ্ঠ থেকে বেরিয়ে আসবে, “না, হে আমার মালিক, যে বিষয়ে আমার কোনো অধিকার নেই, সে কথা আমি কিছুতেই বলতে পারি না, আমার পক্ষে তা কোনো ভাবেই বলা শোভা পায় না।' তার দোষমুক্তির কথা ঘোষণা করতে গিয়ে আল্লাহকেই তিনি সাক্ষীরূপে গ্রহণ করবেন। অবশ্য নিজেকে দোষমুক্ত করতে গিয়ে তিনি আল্লাহর সামনে বড়ই কীচুমাচু হয়ে যাবেন এবং তিনি বান্দা হওয়ার কারণে তার দুর্বলতাসমূহ ও আল্লাহর শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্যগুলো তুলে ধরবেন। বলবেন, “আমি যদি তা বলেই থাকি, তাহলে অবশ্যই তা আপনি জেনেছেন, আমার মনে কি আছে তা | তো আপনি ভালোভাবেই জানেন ।.কিন্তু আপনার মধ্যে কী আছে তা আমার কিছুই জানা নেই। আপনি অবশ্যই গায়েবের সব খবর সম্পর্কে ওয়াকেফহাল।" : আর একমাত্র তখনই এবং তার এই বক্তব্যের মাধ্যমে আল্লাহর দীর্ঘ তাসবীহ করার পর তিনি তার যুক্তি তুলে ধরতে সাহস করবেন এবং বলবেন তাই, যা তিনি বলেছিলেন এবং যা বলেননি, তা তিনি অস্বীকার করবেন। অতপর এটা প্রমাণ হয়ে যাবে যে, তিনি নিজেকে বরাবর আল্লাহ্‌র গোলাম মনে করেছেন এবং অপর সবাইও যে একমাত্র তারই গোলাম এ কথা বলেছেন এবং সবাইকেই.তার গোলামী করার আহবান জানিয়েছেন । আল্লাহর বাণীতে এই কথাই জানানো হচ্ছে, “আমি তাদেরকে তাই বলেছি যার নির্দেশ আপনি আমাকে দিয়েছেন। সে নির্দেশ হচ্ছে, একমাত্র আল্লাহরই শর্তহীন আনুগত্য করো, যিনি আমার ও তোমাদের রব। এরপর তার অন্তর্ধানের পর ওই অন্যায় কথাগুলো আরোপকারী ব্যক্তিদের থেকে তিনি নিজেকে সম্পর্কমুক্ত করে নেবেন। আল কোরআনের আয়াতগুলো থেকে বাহিক্যভাবে বুঝা যায় যে, আল্লাহ তায়ালা ঈসা ইবনে মরিয়মকে ওফাত দান করেছিলেন এবং পরে তিনি তাকে নিজের কাছে তুলে নিয়েছিলেন। কোনো কোনো রেওয়ায়েতে জানা যায় যে, তিনি আল্লাহর কাছে আজও জীবন্ত অবস্থায়ই আছেন। আমার মতে, আল্লাহ তায়ালা তাঁকে “দুনিয়ার জীবন থেকে ওফাত দান করে নিয়ে গেলেন" এবং “তার কাছেই তিনি যিন্দা আছেন" এ দুই-এর মধ্যে কোনো বৈপরীত্য নেই ৰা কোনো সংকটও আমি অনুভব করি না। শহীদদেরকেও তো দুনিয়ার জীবন থেকে তুলে নেয়া ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।