Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

এরপরই দেখা যাচ্ছে, আল্লাহ রব্বুল আলামীন তার নেক বান্দা ঈসা ইবনে মারিয়ামের দোয়া কবুল করছেন। কিন্তু তার আত্মসন্ত্রম ও ব্যক্তিত্বের ভারতও প্রকাশ পাচ্ছে তার জওয়াবী ভাষায় । ওরা যে আল্লাহর অলৌকিক ক্ষমতা দেখার আকাংখা প্রকাশ করেছিলো তার জওয়াব দিতে গিয়ে আল্লাহ তায়ালা জানাচ্ছেন যে, তার এ মহান নেয়ামত এসে যাওয়ার পর কেউ যদি এ নেয়ামতের শোকরগোযারি না করে এবং আনুগত্যের মাধ্যমে দাসত্্র সাক্ষ্য না দেয়, তাহলে তিনি তাদেরকে এমন কঠিন আযাব দেবেন যার কোনো নযির পৃথিবীতে নাই আর কখনও থাকবেও না। এরশাদ হচ্ছে, “আল্লাহ তায়ালা বললেন, বেশ আমি তোমাদের ওপর তোমাদের কাংখিত মায়েদা নাধিল করছি, কিন্তু এরপর তোমাদের মধ্যে কেউ যদি এ নেয়ামতের না-শোকরি করে, তাহলে আমি তাকে এমন আযাব দেবো যা সারা বিশ্বের আর কাউকে দেইনি বা দেবোও না। এটিই হচ্ছে প্রকৃত আল্লাহর মর্যাদার উপযোগী কথা। এর ফলে কারো সান্ত্বনা লাভ বা প্রবৃত্তির চাহিদা পূরণ করার জন্যে, আর কোনো অলৌকিক ক্ষমতা দেখার সখ থাকবে না এবং আল্লাহর ক্ষমতার এই নিদর্শন পরিষ্কারভাবে দেখার পর তাকে অস্বীকার করার বা তার প্রতি অকৃতজ্ৰতা প্রকাশ করার আর কোনো সুযোগ থাকে না। এদতসত্তেও যদি কোনো ব্যক্তি তার আনুগত্য থেকে দূরে থাকে, তাহলে তার ভাগ্যে কঠিন শাস্তি ছাড়া আর কিছুই থাকবে না। ইতিপূর্বে যে সব জাতির কাছে আল্লাহর মোজেযা (অলৌকিক ক্ষমতা) এসেছে এবং এরপরও যখন তারা রসূলদেরকে অবজ্ঞা বা অস্বীকার করেছে, তখন তাদের ওপর অবশ্য অবশ্যই আযাব নাধিল হয়েছে। কিন্তু বর্তমান আলোচনায় বুঝা যাচ্ছে- এ আযাব দুনিয়াতেও হতে পারে বা আখেরাতেও আসতে পারে। " ক্ক্মামতেল্প দিল খৃষ্টালদেন্স বিক্ষত তলা €আ-)-এএক্স ্াক্ষ- আল্লাহর (মায়েদা নাযিলের) ওয়াদা এবং ধমকের কথা নাযিল হওয়ার পর প্রসংগটিকে এখানেই শেষ করা হয়েছে এবং পরবর্তীতে কি হলো সে বিষয়ে আল কোরআন নীরব হয়ে গেছে যাতে করে মূল বিষয়ের প্রতি মানুষের দৃষ্টি কেন্দ্রীভূত হতে পারে, আর তা হচ্ছে, আল্লাহর আর এই বিষয়টিই আলোচ্য সমগ্র পাঠটির মধ্যে পরিল্ষুট হয়ে রয়েছে। আসুন, আমরা অবশ্যন্তাবী সেই মহা সমাবেশের দিকে আবার একবার তাকাই এবং আবারও ঈসা ইবনে মারিয়াম ও তার মায়ের সার্বভৌম ক্ষমতার অধিকারী হওয়ার বিষয়টিকে সরাসরি পর্যালোচনা করে দেখি । যারা তাকে সর্বময় ক্ষমতার মালিক মনে করে পুজা করে, তাদের এহেন ভুল কাজের জন্যে তাদেরকেই এর যৌক্তিকতা জিজ্ঞাসা করা হচ্ছে যাতে করে এ কথা শুনে তারা চিন্তা করার সুযোগ পায় । তাই তাদেরকে জানানো হচ্ছে যে, যে কথাটি ঈসা (আ.) নিজে দাবী করেননি সেই কথাটি তার ওপর আরোপ করার জন্যে অবশ্যই তারা নিজেরা দায়ী হবে। কারণ কেয়ামতের দিন তিনি সর্বময় ক্ষমতার মালিক (ইলাহ) হওয়ার দাবীকে ভীত সন্ত্স্তভাবে অস্বীকার করবেন । তিনি বলবেন, তার নামে একটি মনগড়া মিথ্যা তৈরী করে চালিয়ে দেয়৷ হয়েছে। এ সব অবান্তর কথার সাথে তার কোনো সম্পর্ক নেই । এরশাদ হচ্ছে, “একবার স্মরণ করো ওই সময়ের কথা, যখন আল্লাহ তায়ালা ঈসা (আ.)-কে ডেকে বলবেন, হে মারিয়াম পুত্র ঈসা, তুমি কি মানুষকে একথা বলেছো, আমাকে ও আমার মা-কে পূজনীয় ব্যক্তি (সার্বভৌম ক্ষমতার অধিকারী) বলে গ্রহণ করোঃ সে বলবে, মহা পবিত্র আপনি করতে পারেন যেহেতু আপনিই মহাশক্তিমান- মহাবিজ্ঞানময় ।' ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।