Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

রব্বাকা' অর্থাৎ, “তুমি কি আমাদের জন্যে আকাশ থেকে মায়েদা নাধিল করার ব্যাপারে তোমার "রবের কাছে দোয়া করতে পারবে? আয়াতটিকে যেভাবেই পড়া হোক বা এর অর্থ যাই করা হোক না কেন, এ ধরনের অলৌকিক জিনিসের জন্যে আবেদন জানানো ঠিক নয় বলে ঈসা (আ.) তাদেরকে সতর্ক করে দিলেন এবং তাদের কথাকে রদ করে দিলেন । কারণ আল্লাহর প্রতি বিশ্বাসী যারা, তারা অস্বাভাবিক কোনো কিছুর জন্যে আল্লাহর কাছে আব্দার করে না বা অলৌকিক কোনো কিছু ঘটিয়ে দেয়ার জন্যে দোয়া করে না। তাই আল্লাহর পক্ষ থেকে জওয়াব দেয়া হয়েছে, “আল্লাহকে ভয় করো, যদি তোমরা মোমেন হয়ে থাকো ।' কিন্তু এর পরও হাওয়ারীরা বারবার আবেদন নিবেদন করতে থাকলো এবং এজন্যে নানা প্রকার কারণ প্রদর্শন, ওজুহাত ও যৌক্তিকতা তুলে ধরতে লাগলো । তারা বললো, “আমরা মায়েদা থেকে খেতে চাই, অন্তরে প্রশান্তি লাভ করতে চাই, বুঝতে চাই যে, আপনি সত্যই বলেছেন এবং আমরা এ অলৌকিক জিনিসের ব্যাপারে সাক্ষীও হয়ে যেতে চাই।' ওরা তো একাধারে এই অভিনব খাবার খেতে চায়, যার কোনো নযির পৃথিবীতে নাই । এই অলৌকিক জিনিস চোখের সামনে দেখে চোখ জুড়াতে চায় এবং নিশ্চিতভাবে বুঝতে চায় যে, প্রকৃত ঈসা (আ.) তাদের কাছে সত্য কথা বলেছেন, আর সর্বশেষে তাদের অন্যান্য লোকদের কাছে এই মোজেযা দেখেছে বলে সাক্ষ্য দিতে চায়। পূর্বে যেমন বলা হয়েছে, এর সবগুলোই এমন কিছু জিনিস যার কারণে তাদের সাথে মোহাম্মাদ সে.)-এর সাহাবাদের পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে । আর তাদের দাবীর কৈফিয়ত দিতে গিয়ে ১ যে কথাগুলো বলেছে, সেইগুলো দ্বারাতেই উম্মতদ্বয়ের মধ্যে পার্থক্য চমৎকারভাবে ফুটে ওঠে। এই কথাগুলোর পরই ঈসা (আ.) তাঁর পরওয়ারদেগারের কাছে আরযি পেশ করতে গিয়ে বললেন, “মারিয়াম পুত্র ঈসা বললো, হে আল্লাহ, আমাদের পরওয়ারদেগার! আমাদের প্রতি আকাশ থেকে খাবার সজ্জিত আবার দেখুন ঈসা ইবনে মরিয়মের দোয়ার মধ্যে একজন ভক্ত অনুরক্ত বান্দার তার মনিবের সাথে আদবপূর্ণ ব্যবহারের চমৎকার দৃষ্টাস্ত ফুটে উঠেছে। আল্লাহর বাছাই করা এ বান্দা তার মালিককে যে চিনতে পেরেছে তাও তার ব্যবহারে সুস্পষ্টভাবে বুঝা যাচ্ছে বলে আলোচ্য প্রসংগে বারবার উল্লেখিত হয়েছে । তিনি তার রবকে কি কাতরভাবেই না ডাকছেন, একবার খেয়াল করে দেখুন, “ইয়া আল্লাহ, আমাদের পরওয়ারদেগার! আমি মিনতি করে বলছি আপনাকে হে আমার রব, আমাদের জন্যে আকাশ থেকে খাবার সজ্জিত এমন একটি বিছানা পাঠিয়ে দিন, যার মধ্যে থাকবে ঈদের খুশীর মতোই প্রাচ্র্য ও খুশীর লহর, এ খুশী শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের প্রথম যুগের মানুষ যেমন এর থেকে খুশী অনুভব করবে, যারা পরবর্তীতে আসবে তারাও যেন এর থেকে একইভাবে খুশী পেতে পারে । আর আপনার এই দান হবে আপনারই দেয়া রেযেকের একটি বহিঃপ্রকাশ । অতএব, আমাদের যাবতীয় প্রয়োজন আপনিই মেটানোর ব্যবস্থা করে দিন। অবশ্যই আপনি উত্তম রেযেকদানকারী।' তার এ কথাতেই তার অনুভূতি বুঝা যাচ্ছে যে, অবশ্যই তিনি নিজেকে আল্লাহর গোলাম মনে করেন এবং ভালোভাবেই বুঝেন যে, আল্লাহ তায়ালাই তার রব। অবশেষে তার এই স্বীকারোক্তি বিশ্ব মানবের সেই সমাবেশে প্রকাশ পাবে, যখন তিনি তার জাতির মুখোমুখি দীড়াবেন আর এ সম্মেলন হবে মানুষের জন্যে সর্ববৃহৎ মহাসম্মেলন । ৬//৬/.1051009016-100

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।