Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

এই ধরনের কোন কিছু নাধিল করেননি । (ইবনে আবি হাতেম এবং ইবনে জারীরও এভাবে রেওয়ায়াত করেছেন) তারপর ইবনে জারীর মোজাহেদের বরাত দিয়ে বলেছেন, খাদ্যভর্তি মায়েদা ঠিকই অবতীর্ণ হয়েছিলো । কিন্তু না-শোকরী করলে, আযাব নাঘিল হবে এই হুমকিপূর্ণ আয়াতটি শুনে ওরা ওই খাদ্য গ্রহণ করতে অস্বীকার করেছিলো ৷ তাদের কাছে এ খাবার নাধিল হোক এটাও তারা আর চায়নি । হাসানের বরাত দিয়ে আর একটি রেওয়ায়েত থেকে জানা যায়, “মায়েদা নাধিলই হয়নি। কাতাদা রেওয়ায়েত করেছেন যে, হাসান বলতেন, যখন তাদেরকে বলা হলো, “(এই মায়েদা নাযিল হলে) যদি কেউ না-শোকরি করে, তাহলে তাকে এমন কঠিন আযাব দেয়া হবে যা এর আগে আর কাউকে দেয়া হয়নি, তখন ওরা বলে উঠলো, না আমাদের আর এই খাবারের প্রয়োজন নেই, যার কারণে আর মায়েদা নাধিল হয়নি। কিন্তু প্রথম যুগের অধিকাংশ মনীষীর মতে মায়েদা ঠিকই নাধিল হয়েছিলো যেহেতু আল্লাহ তায়ালা বলেছিলেন, “আমি নাধিল করতে যাচ্ছি বা আমি নাযিল. করছি।' এটা তো আল্লাহর স্পষ্ট ওয়াদা এবং আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য । আর মায়েদা সম্পর্কে কোরআনে কারীমে যা কিছু এসেছে আমরা তাইই দেখবো ও তার ওপর নির্ভর করেই বুঝানোর চেষ্টা করবো। অন্য কিছুর প্রতি আমরা ভ্রক্ষেপ করবো না। নিশ্চয়ই কেয়ামতের ভয়াবহ দিনে ঈসা (আ.) যখন তার জাতির মুখোমুখি দীড়াবেন, তখন তাকে আল্লাহ তায়ালা তার এই মেহেরবানীর কথাটি স্মরণ করাবেন এরশাদ হচ্ছে, '্ররণ করো সেই সময়ের কথা, যখন হাওয়ারীরা বললো, হে মারিয়াম পুত্র ঈসা, তোমার রব কি আমাদের কাছে আসমান থেকে খাদ্যভর্তি দস্তরখান (বা খাঞ্যা) নাযিল করতে পারেন?" অবশ্যই হাওয়ারীরা তো ঈসা (আ.)-এর সেই প্রিয় ছাত্র ও অতি নিকট সংগী। ঈসা (আ.) সম্পর্কে তারা ভালোভাবেই জানতো যে, তিনি একজন মানুষ নবী ও মারিয়ামের ছেলে । যে ভাবে তাকে-তারা জানতো, সেভাবেই তাকে ডাকতো । তারা জানতো তিনি রব বা কারো প্রতিপালক নন, তিনি একজন মানুষ । তার জীবন আল্লাহরই প্রতিপালনাধীন। তিনি কখনও আল্লাহর পুত্র নন। তিনি মরীয়মের গর্ভজাত সন্তান এবং আল্লাহর একজন বান্দা মাত্র । এইভাবে তারা এটাও জানতো যে, রব একমাত্র তিনি, যিনি সকল মোজেযা বানিয়েছেন এবং তীর নবীকে তিনি এই অলৌকিক ক্ষমতাগুলো দান করেছেন। নবী নিজে ওই ক্ষমতাগুলো হাসিল করেননি অথবা তার নিজের কোনোই ক্ষমতা নাই। সুতরাং তার কাছে, আকাশ থেকে তারা “মায়েদা' নিয়ে আসার দাবী জানায়নি । কারণ তারা জানতো যে, তিনি নিজের ইচ্ছামত এই ধরনের কোনো এঁশী ক্ষমতার অধিকারী হন নাই। তাই তারা তার কাছে না চেয়ে তার কাছে জিজ্ঞাসা করেছে, “হে মারিয়াম পুত্র ঈসা, তোমার রব কি আমাদের জন্যে আসমান থেকে মায়েদা আনতে পারবেন?” তাদের এই যে প্রশ্ন, 'তোমার রব কি পারবেন'- তাদের এ কথার ব্যাখ্যা বিভিন্নভাবে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, তারা কেমন করে এইভাবে প্রশ্ন করলো? তারা তো সর্বশক্তিমান আল্লাহকে বিশ্বাস করেছিলো এবং ঈসা (আ.)-এর নবুওতের প্রতি তারা সাক্ষ্য প্রদান করে ইসলাম গ্রহণ করেছিলো । আবার কেউ বলেছেন, এ কথার অর্থ আল্লাহর ক্ষমতা সম্পর্কে কোনো প্রশ্ন নয় । বরং এর অর্থ হচ্ছে, আল্লাহ তায়ালা মায়েদা প্রেরণ করতে চাইবেন কি? আবার কেউ কেউ বলেছেন, এর অর্থ, “তুমি যখন আল্লাহর মায়েদা নাযিল করার জন্যে দোয়া করবে, তখন তিনি কি তা কবুল করবেন?' আবার কেউ কেউ বলেছেন, আয়াতটি এইভাবে পড়বে, “হাল তাস্তাত্বিউ ক পুলা আন্ল আহক ১২৮০০ ___ পাল্লা ৭ আলহ্িম্প ২ | ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।