Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

কবুল করেছেন এবং ঈমানের মাধুর্য লাভ করে তাদের হৃদয়গুলো নিশ্চিন্ত হয়ে গিয়েছিলো । তারা রসূলের সত্যতার পক্ষে সাক্ষ্য দেয়ার পর এর জন্যে আর কোনো দলীল প্রমাণ দাবী করেননি । আর অবশ্যই এটা সত্য কথা যে, এই পবিত্র কোরআন ব্যতীত রসূলুল্লাহ (সে.)-এর কাছে তারা অন্য কোনো মোজেযাই দেখেননি । এটিই হচ্ছে ঈসা (আ.)-এর হাওয়ারী ও মোহাম্মাদুর রসূলুল্লাহ (স.)-এর সাহাবাদের মধ্যে বিরাট পার্থক্য । তাদের ছিলো এক অবস্থা আর মোহাম্মদ (স.)-এর সাহাবাদের হচ্ছে আর এক অবস্থা। এটিই প্রকৃত মুসলমান ও অন্যদের মধ্যে পার্থক্য । পরিপূর্ণভাবে যারা নিজেদেরকে আল্লাহর ইচ্ছার গোলাম: বানিয়ে নিয়েছে, তাদেরকে আল্লাহ তায়ালা কবুল করেছেন, এদেরকেও কবুল করেছেন। কিন্তু এতদসত্তেও এই দুই দলের মধ্যে রয়েছে বিরাট পার্থক্য, যা আল্লাহ তায়ালা এখানে বলতে চেয়েছেন। “মায়েদা' নাযিল হওয়ার এই ঘটনাটি আল কোরআনে যেভাবে এসেছে, নাসারাদের কোনো কেতাবে তা অস্বীকার করা হয়নি। ঈসা (আ.)-এর অন্তর্ধানের বহুদিন পর পরবর্তী লোকেরা যে নতুন সংক্করণগুলো রচনা করেছে, সেগুলোর মধ্যে “মায়েদা' সম্পর্কিত ঘটনাটির উল্লেখ নাই। বস্তুত এসব লোকেরা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সকল কথাকে বিশ্বাসও করে না এবং বর্তমান সংস্করণের এই কেতাবগুলো খৃষ্ট ধর্মযাজকদের রচিত ঈসা (আ.) সম্পর্কিত কিছু কাহিনী ব্যতীত আর কিছুই নয়। প্রকৃতপক্ষে এগুলো ঈসা (আ.)-এর ওপর অবতীর্ণ আসমানী কেতাবই নয়, যার নাম আল্লাহ তায়ালা ইনজীল রেখেছিলেন। কিন্তু এসব নতুন সংস্করণের কেতাবগুলোতে “মায়েদা'র ঘটনাটিকে অন্যভাবে উল্লেখ করা হয়েছে। “মথি' কর্তৃক রচিত ইনজীল গ্রন্থের পঞ্চদশ সংস্করণে বর্ণিত হয়েছে, যীশু তার ছাত্রদের ডেকে বললো, আমি এক জনসমষ্টির ব্যাপারে ভীত। কারণ তাদের জন্যে নির্ধারিত মেয়াদের মাত্র তিন দিন বাকি রয়ে গেছে। এ কয়দিন তারা আমার সাথে চলতে থাকবে, কিন্তু তাদের খাবার মতো কোনো খাদ্য থাকবে না। আর তাদেরকে আমি রোযা রাখতেও বলিনি । কারণ তাদের সফরে বিরতি দেয়ার অনুমতিও আমি তাদেরকে দেই নাই। এমতাবস্থায় তার ছাত্ররা তাকে বললো, এই শুকনা বিয়াবানে আমরা কোথেকে রুটি (খাদ্য) পাবো? কেউ কেউ বললো, আমাদের কাছে মাত্র সাতখানা কুটি এবং ছোট ছোট সামান্য কিছু মাছ আছে। তখন কাফেলাকে ওই এলাকাতেই অবস্থানের নির্দেশ দেয়া হলো। তারপর ঈসা (আ.) সেই সাতটি রুটি ও মাছগুলো নিয়ে আল্লাহর শোকরিয়া আদায় করলেন এবং এসব খাবার চূর্ণ-বিচূর্ণ করে তার ছাত্রদের মধ্যে বিতরণ করে দিলেন। ছাত্ররাও আবার এগুলো উপস্থিত পুরো জনতার মধ্যে ভাগ করে দিলো। তখন উপস্থিত সবাই এগুলো খেয়ে পরিপূর্ণভাবে তৃপ্ত হয়ে গেলো । তারপর অবশিষ্ট খাদ্যগুলোকে | সাতটি বাক্সভর্তি করে তুলে নেয়া হলো । এসব খানেওয়ালাদের সংখ্যা ছিলো নারী ও শিশু বাদেই হাজার চারেক । নতুন সংস্করণের সকল গ্রন্থগুলোতে এই ধরনের বর্ণনা পাওয়া যায়। মোজাহেদ ও হাসান প্রমুখ তাবেঈর মতে “মায়েদা' আদৌ নাযিল হয়নি । কারণ হাওয়ারীরা যখন আল্লাহর একথাগুলো শুনলেন, 'অবশ্যই আমি পাঠাচ্ছি (পাঠাতে যাচ্ছি) তোমাদের কাছে এই খাদ্যভর্তি দস্তরখান, কিন্তু তোমাদের মধ্যে কেউ না-শোকরি করলে আমি তাকে এমন আযাব দেবো যা আগে কখনও কাউকে দেয়নি, তখন তারা এতো ভীত হয়ে গেলো যে, পুনরায় তারা আর এ মায়েদার কথা বলে নাই। | ইবনে কাছীর তার তাফসীরে লিখেছেন, “লায়স ইবনে আবি সুলাইম মোজাহোদ থেকে বর্ণনা ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।