Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

স্রণ করে দেখো ওই সময়ের কথা, যখন আমি হাওয়ারীদেরকে ওহীর মাধ্যমে জানালাম, আমার এবং আমার রসূলের ওপর ঈমান আনো, ওরা বললো, “হা, আমরা ঈমান আনলাম এবং সাক্ষী থাকুন যে, আমরা ইসলামও গ্রহণ (আনুগত্যের ওয়াদা) করলাম । অর্থাৎ, আমরা পুরোপুরি আত্মসমর্পণকারী হয়ে গেলাম ।' এই হচ্ছে সেই নেয়ামত যা আল্লাহ তায়ালা মারিয়াম পুত্র ঈসা (আ.)-কে দিয়েছিলেন যাতে করে তার জন্যে সাক্ষ্যদান ও প্রমাণ দানের ব্যবস্থা হয়ে যায়। কিন্তু এরপর তার অনেক অনুসারী বীকা পথ ধরলো এবং আশপাশের মিথ্যা ও ভুল জিনিসের প্রলোভনে পড়ে পথহারা হয়ে গেলো । সেই কঠিন সময় ঈসা (আ.)-কেই তাঁর সময়ের নেতৃবৃন্দের সামনে এবং অন্য সকল মানুষের সামনে হাযির করে জিজ্ঞাসা করা হবে। সে সময়ে তাদের মধ্যে তার জাতির সেই সব মানুষও উপস্থিত গরাকবে যারা খুবই পরাক্রমশালী ছিলো, যেন তারা সবাই শুনতে ও দেখতে পায় এবং বিশ্বের সকল মানুষের সামনে যেন তাদের অপদস্থ ও লাঞ্ছিত হতে হয় । আরও জানানো হচ্ছে যে, | পূর্বেকার যে কোনো সময় থেকে সে অপমান হবে আরও বেদনাদায়ক এবং আরও লঙ্জাকর ৷ ঈসা (আ.) ও তার মাকে যে নেয়ামত দান করা হয়েছিলো তার পুনরুল্পেখ করতে গিয়ে এ বিষয়ও জানানো হচ্ছে যে, তাকে যে সব মোজেযা দ্বারা সাহায্য করা হয়েছিলো সেগুলো তার জাতির জন্যেও প্রকারান্তরে ছিলো এক বিরাট নেয়ামত- এটা তার জাতি ও হাওয়ারীরা সবাই প্রত্যক্ষ করেছে। এরশাদ হচ্ছে, স্মরণ করো সেই সময়ের কথা, যখন হাওয়ারীরা বললো, হে মারিয়াম পুন্র ঈসা, তোমার রব কি আমাদের জন্যে আকাশ থেকে খাদ্য খাবার পরিবেশিত দস্তরখান নাধিল করতে পারেন? সে | আল্লাহকে ভয় করো, যদি প্রকৃতপক্ষেই তোমরা মোমেন হয়ে থাকো । তখন ওরা বললো, আমরা সেই দস্তরখান থেকে খেতে চাই এবং তোমাদের (মায়েদা অর্থাৎ খাদ্যভর্তি দন্তরথান) পাঠাচ্ছি, কিন্তু (জেনে রেখো) এ নেয়ামত পাঠানোর পর যে না-শোকরি করবে (যথাযথ মর্যাদা দেবে না, অপচয় করবে এবং আমার কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ পূর্ণ আনুগত্য দেবে না) তাকে আমি এতো শাস্তি দেবো যা সারা বিশ্বের অন্য কাউকে কোনো দিন দেই নাই, আর কোনো দিন দেবোও না । এই হাওয়ারীরা, তাদের এই সব কথাবার্তার মধ্য দিয়ে ঈসা (আ.)-এর জাতির প্রকৃতি তুলে ধরেছিলো। ওই জাতির মধ্যে যারা আন্তরিকতাপূর্ণ ও নিষ্ঠাবান ছিলো তাদেরকেই হাওয়ারী বলা হতো । তবে তাদের ও আমাদের রসূল (স.)-এর সাহাবাদের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। হাওয়ারীদেরকে তো আল্লাহ তায়ালা নিজে এলহাম (গায়েবী নির্দেশনা) দ্বারা ঈমান আনতে উদ্বুদ্ধ করেছিলেন এবং তীর রসূল ঈসা (আ.) ছারা তাদেরকে সরাসরি পরিচালনা করেছিলেন, যার ফলে তারা ঈমান এনেছিলো, আর ঈসা (আ.)-ও তাদের ইসলাম গ্রহণ করার সাক্ষ্য দিয়েছিলেন। উপরন্তু এরপর তারা ঈসা (আ.)-এর সেই মোজেযাও দেখেছিলেন যা তাকে সাধারণ মানুষের উর্ধের মানুষ বলে বুঝতে সাহায্য করেছিলো, এসব জিনিসের মাধ্যমে তাদের মন পরিপূর্ণ নিশ্চিন্ত হয়ে গিয়েছিলো এবং তারা সন্দেহাতীত ভাবে বুঝে গিয়েছিলো যে, তিনি তাদের কাছে সত্য কথাই বলছেন। আর এই কারণেই তারা ঈসা (আ.)-এর পক্ষে অন্যদের কাছে নির্থিধায় এ বিষয়ে সাক্ষ্য দিতে পেরেছিলেন। অপরদিকে, মোহাম্মদ (স.)-এর সাহাবাদের অবস্থান কী ছিলো? তারা ইসলাম গ্রহণের পর রসূলুল্লাহ (স.)-এর কাছে একটি মোজেযাও পেশ করার দাবী করেননি। তারা সর্বাস্তকরণে ঈমান ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।