Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

করেছিলেন। তারপর, যুবক বয়সে তিনি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে গিয়েও বলিষ্ঠভাবে কথা বলেছিলেন। এসময়ে পবিত্র আত্মা জিবরাঈল (আ.) তাকে উক্ত উভয় অবস্থায় সহায়তা করেছিলেন । তীর শিক্ষাদানের বিষয়বস্তু ছিলো (আল্লাহর) কেতাব ও তার বিজ্ঞানময় কথা সম্পর্কে মানুষকে অবহিতকরণ । তিনি পৃথিবীতে যখন এসেছিলেন তখন তার কোনো জ্ঞানই ছিলো না, তখন তাকে আল্লাহ তায়ালা লেখাপড়া এবং জীবনের কাজ কর্মগুলো সম্পাদনের বিদ্যা শেখালেন। এর সাথে তাকে সেই তাওরাত কেতাবও শেখালেন যা তার আগমনকালে বনী ইসরাইলদের মধ্যে বর্তমান ছিলো । আরও শেখালেন ইনজীল কেতাব যা উপস্থিত তাওরাত কেতাবের সত্যতার সাক্ষ্য বহন করছিলো। এরপর আরও দেখতে হবে, তাকে প্রদত্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে এমন কিছু অলৌকিক জিনিস যা আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষ তৈরী করতে পারে না । যেমন, তিনি আল্লাহর হুকুমে মাটি দিয়ে পাখীর আকৃতির মতোই এক জীব তৈরী করতেন। এরপর তিনি ফুঁক দিলে তা জলজ্যান্ত পাখীতে পরিণত হয়ে যেতো। এটা কিভাবে হতো তা আমরা বুঝতে অক্ষম। কারণ আজও আমরা বুঝতে পারিনি আল্লাহ তায়ালা কিভাবে জীবন সৃষ্টি করেছেন এবং কিভাবে এজীবের প্রসার ঘটিয়ে চলেছেন। ঈসা (আ.) আল্লাহর হুকুমে সেই সময়ে জন্মান্ধের চিকিৎসা করতেন যখন তণ্কালীন চরম উন্নতমানের চিকিৎসকগণ এভাবে জন্মান্ধের দৃষ্টি ফিরিয়ে দেয়ার কথা চিন্তাই করতে পারতো না। কিন্তু একমাত্র আল্লাহ তায়ালাই যে কোনো অন্ধ ব্যক্তির চক্ষুদয়ে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সম্পূর্ণ সক্ষম, তারই হুকুমে কুষ্ঠ রোগীকে ভালো করা সম্ভব হয়েছে। এটা কোন ওষুধ দ্বারা নয়। যদিও ওষুধও রোগ মুক্তির জন্যে ওসীলা মাত্র। প্রকৃতপক্ষে রোগমুক্তি তো আসে আল্লাহর হুকুমে এবং সেই আরোগ্য দানকারী মহান আল্লাহ ওষুধের ওসীলা ছাড়াও যে আরও কোনো জিনিসের মাধ্যমে আরোগ্য দান করতে পারেন সেটাই প্রমাণ করতে চেয়েছিলেন ঈসা (আ.)-কে এই বিশেষ ক্ষমতা দানের মাধ্যমে । এমনকি কোনো প্রকার ওসীলা ছাড়াও তিনি আরোগ্য করতে যে সক্ষম এ প্রসংগে তাও জানাতে চেয়েছেন । আবার যিনি জীবন দানকারী, তিনি জীবন কেড়ে নেয়ার পর তা পুনরায় ফিরিয়ে দিতেও সক্ষম । হাওযাবীদেক্ ক্ঘ্টলা এরপর আল্লাহ তায়ালা জানাচ্ছেন বনী ইসরাইলদের সাহায্যে তার অপার নেয়ামত বর্ষণের কথা। এসব নেয়ামত নিয়ে যখন ঈসা (আ.)-এর আগমন ঘটলো, তখন ওই হতভাগারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো এবং ধারণা ও প্রচার করতে লাগলো যে, এসব অলৌকিক জিনিস পরিষ্কার জাদু ছাড়া আর কিছুই নয়। এই জাদু বলার কারণ ছিলো এই যে, এসব মোজেযার কারণে বাস্তবে যে ঘটনাগুলো সংঘটিত হচ্ছিলো তা অস্বীকার করার কোনোই উপায় ছিলো না। যেহেতু হাজারো লোক এগুলো দেখছিলো । আর হিংসা ও অহংকারের কারণে এ বাস্তবতাকে তাদের পক্ষে মেনে নেয়াও সম্ভব ছিলো না। অবশ্য তাদের মধ্য থেকে কিছু লোকের সহায়তাও ঈসা (আ.) পেয়েছিলেন এবং প্রকৃতপক্ষে ওরা তাকে হত্যা করা বা শূলে চড়ানো কোনোটাই করতে পারেনি । বরং তাকে তো আল্লাহ তায়ালা সরিয়ে নিয়েছিলেন এবং তুলে নিয়েছিলেন উর্ধাকাশে তার নিজের কাছে। একইভাবে আল্লাহ তায়ালা হাওয়ারীদেরকে তার ও তার রসূলের প্রতি ঈমান আনার জন্যে এলহামের মাধ্যমে নির্দেশ দান দ্বারা তার প্রতি নেয়ামত বর্ষণ করেছিলেন, যার ফলে তারা সংগে সংগে সাড়া দিয়েছিলো এবং তার সকল কথা বিনা দ্বিধায় মেনে নিয়েছিলো এবং পুরোপুরি আল্লাহর উদ্দেশ্যেই তাদের ঈমান আনার কথা প্রকাশ করে তার যাবতীয় হুকুম মানার অংগীকার (ইসলাম গ্রহণ) করেছিলো । এরশাদ হচ্ছে, | ভলদ ্ল ললদদ শু ন্্দন্ল ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।