Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

তাফন্দীক কী যিলান্লিল কোরআন আাস্ত শৃষ্ট্বাদ ও ইসা €আ-)-এক্স সঠিক ঘটলা ঈসা (আ.) ছাড়া অন্য সকল রসূলকে যারা সত্যবাদী বলে বুঝেছে তারা তাদের সত্যতার সাক্ষ্য দিয়েছে, আর যারা তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে চেয়েছে তাদের নাফরমানীর মাধ্যমে তাদেরকে তারা মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। তাদের ব্যাপারটি উপরোক্ত পূর্ণাংগ জওয়াবের মাধ্যমে সমাপ্ত হলো। আর বেশী বলার প্রয়োজন নাই। কিন্তু ঈসা (আ.)-এর ব্যাপারে তার উম্মতরা খুবই কঠিন পরীক্ষায় পড়ে গিয়েছিলো বলেই একমাত্র তাদের সম্পর্কে ঈসা (আ.)-কে | বিশেষভাবে সম্বোধন করে আলোচ্য আয়াতটির অবতারণা করা হয়েছে। তার জন্ম, তার গুণাবলী, তীর প্রতিপালন, তার অন্তর্ধান ইত্যাদি ছিলো খুবই রহস্যাবৃত যা মানুষকে সন্দেহের সাগরে .ভাসিয়ে দিয়েছিলো আর এজন্যেই নানা প্রকার আন্দাজ অনুমান করার সুযোগ পেয়েছিলো, সুযোগ পেয়েছিলো নানা প্রকার কল্পকাহিনী তৈরী করার ৷ তাই আয়াতটিতে নাসারাদের নেতৃবৃন্দের জ্ঞাতার্থে মারিয়াম পুত্র ঈসা (আ.)-কে সম্বোধন করা হচ্ছে, যেহেতু ওই নেতৃবৃন্দের মধ্যে অনেকেই তীকে সর্বময় ক্ষমতার প্রকৃত মালিক বানিয়েছিলো, আবার কেউ কেউ বলেছিলো তিনি আল্লাহর বান্দা ও রসূল । এসব বিভিন্ন প্রকার আখ্যা দিয়ে তারা গোটা পরিবেশকে ঘোলাটে করে ফেলেছিলো এবং তার মাকে নানা প্রকার জটিলতার মধ্যে নিক্ষেপ করেছিলো । নানা প্রকার সন্দেহের বেড়াজালে এই মহীয়সী মরিয়ামকে জড়িয়ে ফেলে দেয়ার কারণেই আল্লাহ রব্বুল আলামীন জানাচ্ছেন যে, “তার নেয়ামত ঈসা ও তীর | মায়ের ওপর বর্ষিত হয়েছে ।' এরপর, আল্লাহ তায়ালা তাকে যে মোজেযাগুলো দিয়েছিলেন, সেগুলোকে এক এক করে বর্ণনা করছেন, যাতে করে মানুষ তার রেসালাতকে সত্য বলে বুঝতে পারে এবং সত্যায়িত করতে পারে। এরপরও যারা ইচ্ছাকৃতভাবে ঈসা (আ.)-কে মিথ্যাবাদী সাব্যস্ত করতে বদ্ধপরিকর ছিলো, তারা তাকে মিথ্যাবাদী বানানোর চেষ্টায় রতো থাকলো এবং | তাকে বদনাম করতে থাকলো । পরীক্ষাস্বরূপ যে আয়াতগুলো তাদের কাছে এসেছিলো, সেগুলোর | অর্থ গ্রহণ না করে তারা এক বিপজ্জনক পরীক্ষায় পতিত হলো । তাকে প্রদত্ত বিভিন্ন মোজেযার ভুল অর্থ করে তারা আল্লাহর ক্ষমতায় তাকেও অংশীদার বানিয়ে ফেললো প্রকৃতপক্ষে এসব মোজেযা ঈসা (আ.) নিজে নিজেই অর্জন করেননি, এসব কিছু আল্লাহরই দেয়া, যিনি তাকে সৃষ্টি করেছেন, নবী বানিয়ে পাঠিয়েছেন এবং সাহায্য ও সমর্থন দিয়েছেন ওই মোজেযাসমূহের ছ্বারা। _. ম্মেরণ করে দেখো) ওই সময়ের কথা, যখন আল্লাহ তায়ালা বললেন, হে মারিয়াম পুত্র ঈসা, স্মরণ করো আমার দেয়া সেই নেয়ামতের কথা, যা আমি তোমাকে ও তোমার মাকে সেই সময় দিয়েছি যখন আমি তোমাকে পবিত্র আত্মা (জিবরাঈল) দ্বারা সাহায্য করেছিলোম, তুমি দোলনাতে থাকাবস্থাতেই কথা বলতে শুরু করেছিলে এবং ........... আর ম্বরণ করে দেখো ওই সময়ের কথা যখন আমি ওহী নাযিল করে হাওয়ারীদেরকে বলেছিলাম, “ঈমান আনো আমারও আমার রসূলের ওপর।' তখন তারা বলেছিলো, আমরা ঈমান এনেছি এবং সাক্ষী থাকুন হে আল্লাহ, যে আমরা মুসলমান। এই হচ্ছে সেইসব নেয়ামতের বিবরণ যা মারিয়াম পুত্র ঈসা ও তার মাকে আল্লাহ তায়ালা _দিয়েছিলেন। এসব নেয়ামতের মধ্যে এও ছিলো যে, পবিত্র আত্মা জিবরাঈল (আ.) দ্বারা তাকে সেই সময় সমর্থন দেয়া হয়েছিলো যখন তিনি দোলনায় শায়িত দুধের বাচ্চা ছিলেন এবং তখন তিনি সম্পূর্ণ অভাবনীয় রূপে মানুষের সাথে কথা বলতে শুরু করেছিলেন। এইভাবে আল্লাহ তায়ালা তার নযির বিহীন (বিনা বাপে) জন্মগ্রহণজনিত যাবতীয় সন্দেহ থেকে তাকে মুক্ত ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।