পৃথিবীর জীবনে মানবমন্ডলীর দলীয় নেতৃবৃন্দ । এদের মধ্যে আল্লাহর রসূলরাও তাদের বিভিন্ন আশা আকাংখা নিয়ে হাযির থাকবেন । এদের ছাড়া অন্যদের সমস্যাও পেশ হবে এবং সেই মহা সমাবেশে আল্লাহর সামনেই এসব শুনানি হবে। তারপর এমন এক দৃশ্যের বর্ণনা আসছে যা মানুষের ধমনীর ওপর প্রবল চাপ সৃষ্টি করে। “আল্লাহ তায়ালা রসূলদের একত্রিত করে জিজ্ঞাসা করবেন, তোমাদের আহবানে কি সাড়া পেয়েছো? “তোমরা কি সাড়া পেয়েছো?' দুনিয়ার জীবন ক্ষেত্রে যে ফসলের চাষ করা হয়েছে সেদিন সে ফসল কাটা হবে, বিক্ষিপ্ত সব কিছুকে একত্রিত করা হবে এবং রসূলরা ও তাদের প্রতি অর্পিত দায়িত্বের রিপোর্ট পেশ করবেন। আর তারপর এসব কিছুর ফলাফল সবার সামনেই প্রকাশ করা হবে। “তোমাদেরকে কি জওয়াব দেয়া হয়েছিলো' বা জনগণের কাছ থেকে তোমরা কি সাড়া পেয়েছিলে । রসূলরা .তো মানবমন্ডলীর মধ্য থেকে নির্বাচিত মানুষ । উপস্থিত ও প্রকাশ্য বিষয়গুলোই তারা জানেন, তারা গোপনীয় কোনো কিছুর খবর রাখেন না। তারা তাদের জাতিদেরকে হেদায়াতের (বা সত্য সঠিক পথের) দিকে ডেকেছেন। তাদের মধ্যে অনেকে এডাকে সাড়া দিয়েছে আর অনেকে সাড়া দেয়নি, তারা সত্য থেকে মুখ ফিরিয়ে চলে গেছে। রসূলদের পক্ষে শেষোক্ত দলের অস্বীকৃতির কারণ বুঝা সম্ভব হলেও হেদায়াত গ্রহণকারীদের সত্য-গ্রহণ করার কারণ বুঝা সন্ভব ছিলো না। কারণ তারা তো প্রকাশ্য জ্ঞানের খবর রাখেন। অপ্রকাশ্য বা গোপন জ্ঞানের কথা একমাত্র আল্লাহ তায়ালাই জানেন। আর তাদের সাহাবাদের সবাই আল্লাহর সামনে রয়েছে বলেই নিজেদেরকে মনে করে এবং তাকে ভালোভাবে চিনতে পেরেছে বলেই ইসলাম গ্রহণ করতে পেরেছে । আর তারা ভালো ভাবেই তার আযাব সম্বন্ধে আঁচ করতে পেরেছে বলেই সে কঠিন আযাব থেকে বাঁচার জন্যে দুনিয়ার কষ্টকে তুচ্ছ জ্ঞান করে সত্যকে আলিংগন করতে পেরেছে । আর যেহেতু তারা জানে যে, আল্লাহ তায়ালাই সকল জ্ঞানের আধার এবং একমাত্র তিনিই সব কিছু জানেন, এজন্যে তারা যতোটুকু জ্ঞান রাখে তা লজ্জায় আল্লাহর সামনে প্রকাশ করতে চায় না। সেই মহা বিচারের দিন মানব জাতির নেতাদেরকে সকল মানুষের সামনে ভয়াবহ প্রশ্রের সম্মুধীন হতে হবে। এসব প্রশ্রের জওয়াব চাওয়া হবে এবং মানুষ তাদের রসূলদের মাধ্যমেই জওয়াব দিক এটাই হবে আল্লাহর উদ্দেশ্য । যারা রসূলদেরকে মিথ্যাবাদী বানানোর চেষ্টা করেছিলো সেই মিথ্যাবাদীদের মোকাবেলা করতে হবে ওই ভয়ংকর বিচারদিনে, যাতে করে সকল গোপন রহস্য উদঘাটনের সেই দিনে এবং সেই স্থানে একথা স্পষ্ট করে জানিয়ে দেয়া যায় যে, সম্মানিত রসূলরা সবাই আল্লাহর কাছ থেকেই তীর প্রেরিত দ্বীন (জীবন ব্যবস্থা) নিয়ে এসেছিলেন । আর এই জন্যেই তো তাদেরকে আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার সামনেই তাঁদের জাতিদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। | রসূলরাও সেদিন ঘোষণা দেবেন যে, যাবতীয় সত্য জ্ঞানের অধিকারী তো আল্লাহ তায়ালাই (আর কেউ নয়) আর তাদের যে সামান্য জ্ঞান তা সকল জ্ঞানের মালিক আল্লাহর সামনে মোটেই প্রকাশের যোগ্য নয়- আদব ও লজ্জার কারণেই তারা এভাবে কথা বলবেন। তাদের কথাগুলোকে আল কোরআনে এভাবে উদ্ধৃত করা হচ্ছে, “তারা বলবে, আমাদের কোনো জ্ঞান নেই, অবশ্যই আপনি গায়েবের সকল জ্ঞানের অধিকারী । . ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।