আনকীক খ্সাম্মাত ১৩-১৯-১২৩০ ঈসা (আ.)-এর অন্তর্ধানের পর খৃষ্টান বলে পরিচিত তার উম্মতের মধ্যে যে ভুল আকীদা বিশ্বাস গড়ে উঠেছিলো, তা অত্যন্ত বলিষ্ঠভাবে সংশোধনের জন্যে বর্তমান পাঠটি অতি চমৎকার ভূমিকা পালন করেছে। এসব নাসারা মূল যে ইনজীল কেতাৰ আসমান থেকে নাযিল হয়েছিলো তার মৌলিক কথাগুলোর সাথে মনগড়া বেশ কিছু কথা যোগ করে দিয়ে পথভ্রষ্ট হয়ে গিয়েছিলো । অন্যান্য সকল কেতাবের মতো এ কেভাবের মধ্যে বর্ণিত তাওহীদ (আল্লাহর একত্ব এবং একচ্ছত্র আধিপত্য)-এর সাথে তারা বহু প্রকার শেরেক যোগ করে নিয়েছিলো, যার সাথে আল্লাহর দ্বীনের কোনো সম্পর্কই ছিলো না। এই কারণেই বর্তমান পাঠে আল্লাহ তায়ালার সার্বভৌমত্ব ও বান্দার বন্দেগীর সেই তাৎপর্য সম্পর্কে বিশদ আলোচনা পেশ করা হয়েছে, যা ইসলামের আকীদার অন্তর্গত । এই মূল আকীদার পাশাপাশি, এ নাসারারা সমাজের বুকে যে কঠিন কথাটি ছড়িয়ে রেখেছিলো তা ছিলো ঈসা (আ.) সার্বভৌম ক্ষমতার মালিক এবং তার মাও এই সর্বক্ষমতার অংশীদার । ঈসা (আ.) বহু নবীর সামনে পরিষ্কার করে একথাটিকে অস্বীকার করেছেন। তিনি তার জাতি ও সমগ্র মানবমন্ডলীর কাছে একথাটিকে অস্বীকার করতে গিয়ে বলেছেন, তিনি কখনও একথা বলেননি এবং এ নির্জলা শেরেকের কথা বলা তার পক্ষে কিছুতেই শোভা পায় না। _ কেয়ামতের বিভিন্ন আলামত ও দৃশ্য বর্ণনা করতে গিয়ে প্রসংগক্রমে এখানে কোরআনুল কারীম এ সত্যটিকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ও খুবই প্রভাবপূর্ণ ভংগিতে তুলে ধরেছে । যখন কেউ এই অংশটি অধ্যয়ন করে, তখন তার গোটা শরীরে -এমন অনুভূতি সৃষ্টি হয় যেন বাস্তবে সে ওই ভয়ানক দিনে ঈসা (আ.)-কে তীর প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখছে, তার কথাগুলো শুনছে এবং এর ফলে তার জীবনের ওপর এর গভীর প্রভাব পড়ে। আমরা যখন এই আয়াতগুলো মনোযোগ সহকারে অধ্যয়ন করি, তখন আমাদের কাছে মনে হয় যে আমরা কেয়ামতের সেই ভয়াবহ দৃশ্যের সামনে দীড়িয়ে আছি। 'যেদিন আল্লাহ তায়ালা রসূলদেরকে একব্রিত করবেন, তাদেরকে তিনি জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে কী জওয়াব দেয়া হয়েছিলো? তারা বলবেন, আমাদের কোনো জ্ঞান নেই, অবশ্যই : 'আপনি গায়েবের সব খবর রাখেন ।” সেই ভয়ংকর দিনে বিভিন্ন সময়ে আগত রসূলদেরকে আল্লাহ তায়ালা একত্রিত করবেন, যাদেরকে তিনি পর্যায়ক্রমে নিজ নিজ দায়িত্ব পালনার্থে বিভিন্ন দেশে ও অঞ্চলে পাঠিয়েছিলেন । এই নবীদের প্রত্যেকে স্ব-স্ব জাতির কাছে গিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন । বিভিন্ন সময়ে, বিভিন্ন দেশে, ভিন্ন ভিন্ন জাতির কাছে এক ও অভিন্ন দাওয়াতই দেয়া হয়েছে । অবশেষে এলেন শেষ নবী মোহাম্মদ (স.) সেই একই দাওয়াত নিয়ে, স্থান-কাল-পান্র নির্বিশেষে সকল জাতির | কাছে, সকল সম্প্রদায় ও বর্ণের মানুষের কাছে। এসব রসূল আগমন করলেন নানা জাতির মধ্যে পৃথক পৃথক স্থান ও সময়ে । একমাত্র আল্লাহ বিচারের দিনে । সেখানে আল্লাহ তায়ালা সবার জওয়াব শুনবেন এবং কে কী উদ্দেশ্যে কী করেছে প্রত্যেককে তা বলার সুযোগ দেবেন। যাদেরকে জওয়াব দানের এ সুযোগ দেয়া হবে, তারা হচ্ছেন ট. ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।