জগতে এ আয়াতের দিকে তাকানোর কোনো প্রয়োজনই নেই এবং এ ধরনের সাক্ষ্য-প্রমাণ গ্রহণ করা বা হলফ নেয়ার পদ্ধতি- এগুলো হচ্ছে সেকেলে পদ্ধতি । আজকের যামানায় এগুলো অচল, কারণ আধুনিক জগতে বহু নতুন নতুন পদ্ধতি বেরিয়েছে। তবে এটাই সত্য কথা যে, আধুনিক জ্ঞান বিজ্ঞানের সংস্পর্শ এসে আমরা অনেকেই আজ ধোকা খাচ্ছি এবং একথা ভূলে যাচ্ছি যে, আল্লাহর দেয়া এ জীবন ব্যবস্থা সর্বকালের সকল মানুষের জন্যেই এসেছে এবং বেশীর ভাগ মানুষই, জ্ঞানের প্রথম স্তরেই রয়েছে। আল্লাহর ব্যবস্থার সকল তাৎপর্য বুঝা তাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং, এই ব্যবস্থার ক্রটি ধরার চেষ্টা না করে নিশ্চিন্ত মনে এ ব্যবস্থাকে চালু করার চেষ্টা করাই হবে তাদের জন্যে বুদ্ধিমানের কাজ । আর কেবল তখনই এ ব্যবস্থার সুফল তারা লাভ করতে পারবে এবং এ ব্যবস্থা অবলম্বনে তাদের জীবনের বর্তমান সমস্যাগুলোর সমাধান খুঁজে পাবে । শুধু তাই নয়, অনাগত ভবিষ্যতে যে সব সমস্যার সম্ভাবনা রয়েছে, সেগুলোরও সমাধান এ ব্যবস্থার মধ্যে তারা দেখতে পাবে । সকল যামানায় এ ব্যবস্থার সমভাবে কার্যকারিতা এটিই এ জীবন ব্যবস্থার বৈশিষ্ট্য- বরং বলা যায়, এটিই এর অলৌকিকতা। এর প্রধান কারণ হচ্ছে, এগুলো আল্লাহর কাছে থেকে আগত আয়াত দ্বারা প্রতিষ্ঠিত এবং মহান সেই প্রভু-প্রতিপালকের ক্ষমতাধীনেই এর কার্যকারিতা সর্বকালের জন্যে বহাল রয়েছে। আর একবার আমরা ধোকা খাই যখন চিন্তা করি, আধুনিক জগতে ওই ধরনের পরিবেশ " পরিস্থিতির উদ্ভব হওয়া সন্ভব নয় যা অতীতে হয়েছে এবং যে সব অবস্থায় এই আয়াতের কার্যকারিতা প্রমাণিত হয়েছে সে অবস্থা আসারও এখন আর কোনো সম্ভাবনা নেই। বরং প্রকৃত আদব রক্ষার দাবী এবং বুদ্ধিমানের কাজ এটাই হবে যে, মালিকের গোলাম হয়ে মালিকের দেয়া কোনো কিছুর সমালোচনা বা ক্রুটি সন্ধান না করে নত মাথায় তার যাবতীয় কথাকে আমাদের জন্যে উপকারী বলে মেনে নেয়া এবং সফরে অথবা বাড়ীতে যখন যেখানেই থাকা হোক না কেন, মেনে নেয়া। যে সর্বজ্ঞ ও মহা দয়াময় মালিক আমাদের জীবনের সার্বিক প্রয়োজনে এবং সকল সমস্যার সমাধান-কল্লে তার বিধান দিয়েছেন, তা সর্বাস্তকরণে বিশ্বাস করাই প্রকৃত বুদ্ধিমানের কাজ । এইভাবে মেনে নেয়াই তার হক। আমরা যদি তার হককে সত্যিকারে বুঝতে পারতাম ও তার যথাযথ মর্যাদা ও গুরুত্ব দিতে পারতাম, তাহলে তা আমাদের জন্যে কতোই ভালো হতো! যেদিন আল্লাহ তায়ালা রসূলদেরকে একত্রিত করবেন (সেদিন তিনি তাদেরকে) বলবেন, তোমরা কেমন সাড়া পেয়েছো, অর্থাৎ তোমাদের দাওয়াতে জনগণ কিভাবে সাড়া দিয়েছে? তারা বলবে, হে আল্লাহ আমাদের কিছুই জানা নাই, অবশ্যই আপনি এবং একমাত্র আপনিই গায়েবের সব কিছু পুরোপুরিভাবে জানেন । ........... আকাশমন্ডলী ও পৃথিবী এবং এই দুই-এর মধ্যস্থ সব কিছুর মালিক একমাত্র আল্লাহ এবং তিনিই সব কিছু করতে সক্ষম। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।