আহ্বান জানিয়ে প্রসংগের ইতি টানা হয়েছে । কারণ আল্লাহ তায়ালা সেই ব্যক্তিকে হেদায়াত ও কল্যাণের দিকে এগিয়ে দেন না যে অপরাধ করে তার পথ থেকে সরে দীড়ায়। এরশাদ হচ্ছে, 'আল্লাহকে ভয় করো এবং শোনো, আর আল্লাহ তায়ালা অপরাধী (ও অপরাধপ্রবণ) জাতিকে কিছুতেই হেদায়াত করেন না। গত কুরতুবী তার তাফসীরে এই তিনটি আয়াতের শানে নুযুল বলতে গিয়ে উল্লেখ করেছেন, “তামীম আদ্দারী এবং আদী ইবনে বাদ্দারের কারণে এই তিনটি আয়াত নাধিল হয়েছিলো এবং একথায় কোনো মতভেদ নাই বলেই আমি জানি । বোখারী, দারা কুতনী এবং আরও অনেকে ইবন আব্বাস (রা.) থেকে রেওয়ায়াত করেছেন এবং বলেছেন, তামীম আদ্দারী এবং আদী ইবনে বাদ্দা' |. মন্ধায় যাওয়ার পথে কোন বিষয়ে মতভেদে লিপ্ত হলেন। তাদের সাথে বনী সাহমের এক যুবকও এই সফরে ছিলো ও ঘটনাক্রমে সে এমন এক এলাকায় মৃত্যুমুখে পতিত হলো যেখানে কোনো মুসলমানের বসতি ছিলো না। এই জন্যে যুবকটি উক্ত মতভেদে লিপ্ত ব্যক্তিদ্বয়কেই তার সম্পদের ব্যাপারে ওসীয়ত করে যায়। এরা দু'জন যুবকটির পরিত্যক্ত মালামাল তার পরিবারের লোকদের কাছে পৌছে দিলেও তারা একটি স্বর্ণ-খচিত চাদির পেয়ালা গোপনে রেখে দেয় । তখন তাদেরকে রসূলুল্লাহ সে.) পেয়ালাটির বিষয়ে হলফ 'করে বলতে বললেন যে, তারা এ পেয়ালাটি গোপন করে রাখেনি অথবা তারা পেয়ালাটি সম্পর্কে কিছুই জানে না। এরপর মক্কার কোনো এক জায়গায় পেয়ালাটি পাওয়া যায়। সেখানকার লোকদেরকে এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে জানানো হয় যে, তারা পেয়ালাটি আদী ও তামীমের কাছ থেকে খরিদ করেছিলো । তারপর মৃত সাহমীর দু'জন ওয়ারিস এগিয়ে এসে হলফ করে দাবী করলো যে, পেয়ালাটি সাহমীরই এবং তারা আরও বললো যে, তাদের সাক্ষ্য পূর্ববর্তী সাক্ষীদ্বয় থেকে বেশী সঠিক ও গ্রহণযোগ্য এবং তারা মোটেই অন্যায় কথা বলছে না। রেওয়ায়াতকারী বলেন, রসূলুল্লাহ সে.) ওদের কাছ থেকে পেয়ালাটি নিয়ে নিলেন। এরপর তাদের সম্পর্কে উক্ত আয়াতটি নাধিল হলো (শব্দগুলো রয়েছে দারা কুতনী-তে) একথাটি স্পষ্ট যে, যে অবস্থার পরিপ্রেক্ষিতে আয়াতটি নাযিল হয়েছিলো তা ছিলো খুবই জটিল এবং এই জটিলতা এবং এধরনের আরও যে সব জটিলতা সমাজ জীবনে সৃষ্টি হয়, সেগুলোর সমাধানের জন্যেই উক্ত আয়াতটি অবতীর্ণ হয়। এ জন্যেই সাক্ষ্য ও হলফ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে । এরপর দেখুন, নামাযের পর পরই হলফ গ্রহণ করার কথা বলা হয়েছে- এর তাৎপর্য হচ্ছে, যেন দ্বীনী আবেগ মহব্বত তাদেরকে সত্য কথা বলতে উদ্বুদ্ধ করে এবং তাদেরকে ' এই অনুভূতি দেয়া হচ্ছে যে, আমানতের খেয়ানত করে ও মিথ্যা বলার পর যখন সত্য উদঘাটিত হয়ে যাবে, তখন তারা সমাজের বুকে লজ্জায় মুখ দেখাতে পারবে না । আয়াতের উদ্দেশ্য, যেন এ অনুভূতিও তাদের মধ্যে কার্কর হয়। এ হলফ গ্রহণের ব্যবস্থা অবশ্যই এক বিশেষ সমাবেশেই | গৃহীত হতে হবে। বর্তমানকালে অবশ্য সত্য উদঘাটনের আরও বহুপন্থা আবিফৃত হয়েছে এবং লেন দেনের ক্ষেত্রেও আরও বহু নিয়ম কানুন গড়ে উঠেছে । যেমন, লিখিত দলীল করে নেয়া, রেজিস্ট্রি করা বা কোনো কিছু জমা রাখা ইত্যাদির মাধ্যমে লেনদেনজনিত জটিলতা দূর করা যায়। কিন্তু আজ বিশ্ব মানবের সমস্যা সমাধানের জন্যে এই আয়াতটিকে কতটুকু ব্যবহার করা হয়েছে? আমরা অনেকেই বিশেষ বিশেষ ক্ষেত্রে ধোকা খাই এবং আয়াতটির কার্যকারিতা না দেখে অনেক সময় ধারণা করে বসি যে, আয়াতটির কার্যকারিতা হয়তো বা শেষ হয়ে গেছে বা আধুনিক ৫ স্ুলা আজ মান্দা (৬৯5 পাক্সা » মনবিলা ২ ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।