তার পরিত্যক্ত ধন-সম্পদ সম্পর্কে ওসীয়ত করবে এবং কয়েকজন ব্যক্তিকে সাক্ষী রাখবে- এবিষয়ের ওপরই এখানে বিশেষভাবে আলোচনা হলেও অন্যান্য সামাজিক বিষয়েও কিছু কথা এসেছে । আরও আলোচনা এসেছে সেই সকল বিধান সম্পর্কে, যা পাওনাদারের পাওনাকে নিশ্চিত করতে পারে । এরশাদ হচ্ছে, “হে ঈমানদাররা, সফরে থাকাকালে তোমাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে যে ওসীয়ত করবে, তাতে তোমাদের মধ্য থেকে দু'জন ঈমান-ইনসাফওয়ালা লোকের সাক্ষ্য অথবা, (এমন লোক না পেলে) তোমাদের ছাড়া অন্য কোনো দু'জনের সাক্ষ্য গ্রহণ করতে হবে । কোনো নামায বাদ এ সাক্ষীদ্বয়কে ......... এবং আল্লাহ তায়ালা অপরাধী জাতিকে হেদায়াত করেন না।' আয়াত ১০৬-১০৮) আলোচ্য এ ৩টি আয়াতের মধ্যে যে বিধানটি এসেছে তা হচ্ছে, যখন কোনো ব্যক্তি গৃহে থাকাকালে বুঝতে পারবে, তার মৃত্যু আসন্ন, তখন সে তার পরিবারের জন্যে তার যে সহায় সম্পদ বর্তমান আছে, তা বিলি বন্টনের ব্যাপারে ওসীয়ত করে যাবে। এ সময়ে ইনসাফওয়ালা দু'জন মুসলিম ব্যক্তিকে সাক্ষী রেখে তাদের হাতেই সে যতোটা চায়, ওসীয়তকৃত তার সম্পদ সোপর্দ করবে, অন্য কারো হাতে নয়। আর যদি সে সফরে থাকে এবং সেখানে সাক্ষী হিসাবে অথবা ওসীয়তকৃত সম্পদ সোপর্দ করার জন্যে কোনো মুসলমান ব্যক্তিকে ওই এলাকায় উপস্থিত না পায়, তাহলে দু'জন অমুসলিম ব্যক্তিকে সাক্ষী হিসাবে গ্রহণ করবে। তারপর যদি মুসলমানরা অথবা মৃত ব্যক্তির ওয়ারিসরা সাক্ষীদের সত্যবাদিতায় বা তাদের হাতে ন্যস্ত আমানতের মাল দান করায় কোনো প্রকার সন্দেহ করে, তাহলে তাদেরকে নামায বাদ অপেক্ষা করাবে, তখন তাদের আকীদা অনুযায়ী যেন তারা হলফ করে বলে যে তারা নিজেদের অথবা অন্য কারো স্বার্থে অথবা কোনো আত্মীয়তার খাতিরে বিলিবন্টনের মধ্যে কোনো হেরফের করবে না, কোনো কথা গোপনও করবে না, যদি করে তাহলে অবশ্যই সে অপরাধী হয়ে যাবে। এই হলফ অনুসারেই তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে। এরপর কোনো সময়ে যদি তাদের সাক্ষ্য মিথ্যা বলে প্রমাণিত হয়, অথবা তারা ভুল কসম খেয়েছে বলে জানা যায়, অথবা যদি জানা যায় তারা আমানতের খেয়ানত করেছে, তো সে অবস্থায় মৃতের ওয়ারিসের মধ্য থেকে দুজন ব্যক্তি দীড়িয়ে হলফ করে বলবে যে, তাদের সাক্ষ্য প্রথম অন্য দু'জনের সাক্ষ্য থেকে অধিক গ্রহণযোগ্য এবং একথাও তারা হলফ করে বলবে যে, তারা নিজেরাও কোনো অন্যায়কারী নয়- এবং এইভাবে পূর্ববর্তী দু'জনের সাক্ষ্য বাতিল হয়ে যাবে আর পরব্তীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। এরপর আল কোরআন জানাচ্ছে সঠিকভাবে সাক্ষ্য পাওয়ার ব্যাপারে সব থেকে নিরাপদ ব্যবস্থা এবং প্রথম দু'জন সাক্ষীর সাক্ষ্য বাদ দেয়ার ব্যাপারেও এটাই সর্বোৎকৃষ্ট পদ্ধতি । তাই এরশাদ হচ্ছে, “এই পদ্ধতিই হচ্ছে সাক্ষ্য প্রমাণ সামনে হাযির করার ব্যাপারে নিকটতর এক পদ্ধতি, অথবা তাদের এ ভয় থাকবে যে, তাদের কসম খাওয়ার পর আরও কেউ কসম খেয়ে সাক্ষ্য দিতে পারে ।' আলোচনার এ প্রসংগটি 'শেষ হচ্ছে সবাইকে আল্লাহকে ভয় করার আহবান জানিয়ে এবং সতর্ক করে যে, তিনি সব কিছু তদারক করছেন। তার ভীতি ও তার যাবতীয় হুকুম পালনের দিকে ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।