বেশ কয়েকজন সাহাবা থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে । তাতে জানা যায় যে, একদিন হযরত আবু বকর (রা.) খোতবা দিতে দীড়ালেন, অতপর তিনি আল্লাহর হামদ ও সানা করার পর “হে ঈমানদাররা, তোমাদের আত্ম জিজ্ঞাসা করা দরকার, তোমরা যদি হেদায়াতের পথ অনুসরণ করো, তাহলে গোমরাহীতে নিমজ্জিত লোকেরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।' কিন্তু তোমরা এর ভুল অর্থ করছো । অথচ আমি রসূলুল্লাহ সে.)-কে বলতে শুনেছি, মানুষ যখন কোনো অন্যায় কাজ দেখবে, কিন্তু তা প্রতিরোধ করবে না, সে অবস্থায়, শীঘ্বই এমন সময় আসবে (আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে), যখন ওই অন্যায়ের শাস্তি উভয়কে (অন্যায়কারী ও নীরব দর্শককে) সমানভাবে গ্রাস করবে । এইভাবে প্রথম খলীফা এই আয়াত সম্পর্কে তার সময়ে কিছু লোকের মধ্যে গড়ে ওঠা ভুল ধারণা দূর করেছেন। আজ আমাদের মধ্যে এই সংশোধনী বড় প্রয়োজন, কারণ কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দীড়ানো এবং সে অন্যায় দমন করা আজ বড়ই কঠিন হয়ে গেছে। এর কারণে দুর্বল লোকের জেহাদের দুঃখ-কষ্ট ও দুরূহতা এড়িয়ে চলছে এবং এর বিপদ থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্যে এ আয়াতটির কি সহজ অর্থই না করে নিয়েছে! না, আল্লাহর কসম, কিছুতেই এটি সঠিক অর্থ নয়! চরম প্রচেষ্টা ও সর্বাত্মক সংগ্রাম ছাড়া কিছুতেই এ দ্বীন বিজীয় হবে না, হতে পারে না। সঠিক কাজ ও প্রতিরোধ প্রয়াস ছাড়া কোনো সংশোধনীও আসবে না । অবশ্যই জেহাদী মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তিদেরকেই মানুষের গতি ফেরানোর জন্যে এগিয়ে আসতে হবে এবং মানুষকে বান্দাদের বন্দেগী থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর বন্দেগীতে আবদ্ধ করার জন্যে অবশ্যই একদল সংগ্রামী মানুষের প্রয়োজন, প্রয়োজন আল্লাহর যমীনে তীর প্রভূত্ব কায়েম করার জন্যে এবং যালেমদেরকে উৎখাত করে আল্লাহর আইন চালু করার মাধ্যমে তার প্রভূত কায়েমের জন্যে চূড়ান্ত জেহাদ । প্রয়োজন মানুষের জীবনে আল্লাহর বিধান চালু করার জন্যে এবং মানুষকে এই বিধানের ওপর প্রতিষ্ঠিত করার জন্যে এক সর্বাত্মক প্রচেষ্টা । যখন পথত্রষ্ট এক সমাজের মানুষেরা ব্যক্তিগতভাবে গোমরাহ হয়ে গেছে, তখন তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্যে প্রয়োজন সদগুণাবলী প্রকাশের মাধ্যমে বিপ্রব সৃষ্টি করার। আজ এই অন্ধকারাছন্ন সমাজকে হেদায়াতের শুভ্র সমুজ্্ল পথে এগিয়ে নেয়ার জন্যে প্রয়োজন আদর্শ ও বলিষ্ঠ চরিত্রের অধিকারী এক দল লোকের, প্রয়োজন শক্তিশালী এক সংগঠনের । যখন মানুষকে হেদায়াতের পথ থেকে সরিয়ে নেয়ার জন্যে এবং ধর্মনিরপেক্ষ ও আল্লাহর আইন বিমুখ বানানোর জন্যে শক্তি প্রয়োগও করা হচ্ছে এবং তাদেরকে আল্লাহর আইন বিরোধী কাজ করতে বাধ্য করা হচ্ছে, তখন তার প্রতিরোধ করার জন্যে প্রয়োজন সত্যের পথে টিকে থাকা ও সত্যের পথে অপরকে এগিয়ে নেয়ার মনোবল সম্পন্ন এক অনমনীয় দলের । এই সর্বাত্মক জেহাদের পরেই কেবল আসতে পারে পরিবর্তন, এর আগে কিছুতেই নয় । যখন ঈমানদারদের হাতে বাতিলপন্থীদের পরাজয় হবে, তখনই ওই সব ভ্রান্ত মানুষ আল্লাহর পক্ষ থেকেই তাদের উচিত সাজা পাবে । অবশেষে উভয় দলকেই আল্লাহর দরবারে হাযির হতে হবে। এরশাদ হচ্ছে, “আল্লাহরই দিকে সবাইকে ফিরে যেতে হবে অবশেষে, আর তখনই তিনি জানিয়ে দেবেন তোমাদেরকে তোমাদের অতীতের সকল আচরণ সম্পর্কে ।' সৃতব্যক্তিন ওছ্হীক্সত বাস্তবাক্সলেন্ স্বাম্ষদাল পজ্দত্তি এরপর এ সূরায় আলোচিত শরয়ী বিধানগুলোর শেষ বিধানটি বর্ণিত হচ্ছে। এ বিধানটি মুসলমানদের সামাজিক জীবন সম্পর্কিত। ভ্রমণরত অবস্থায় কারো মৃত্যু উপস্থিত হলে তখন সে _ শী শা শা সাপটা াশ্াাাশীসাশীস্প্প্পীাশীীী ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।