Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

অপর মানুষকে এই সুবিচারপূর্ণ দ্বীনের শিক্ষা দান করা, যাতে মানুষকে অন্য ব্যবস্থা থেকে সরিয়ে এনে এই মহান দ্বীনের অন্তর্ভুক্ত করার উপকার তারা যথাযথভাবে বুঝতে পারে। আদালতে আখেরাতে মুসলিম উম্মাহকে অবশ্যই তাদের নিজেদের দায়িত্ব পালন সম্পর্কে কৈফিয়ত দিতে হবে । সঠিকভাবে ছীনের দাওয়াত পৌছে দেয়ার পর অন্যরা ভূল পথে চললে সে দায়িত্ব তাদের । সত্যের সাক্ষী হওয়ার মাধ্যমেই তাদের দায়িত্ব পালন করতে হবে । অর্থাৎ নিজেরা আল্লাহর হুকুমগুলো ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক জীবনের সর্বত্র পালন করার মাধ্যমে ইসলামকে জীবন্ত রূপে মানুষের সামনে তুলে ধরতে হবে । সর্ব প্রথম নিজেদের মধ্যেই ভালো কাজের নির্দেশ ও মন্দ কাজ থেকে বিরত রাখার দায়িতৃ পালন করে অপরের সামনে “আমৃরুন বিল মারূফ ওয়া নাহী আনিল মুনকারের' দৃষ্টান্ত স্থাপন করতে হবে- এ দায়িত্ব পালনে ত্রুটি হলে কিছুতেই আল্লাহ্‌র আদালতে জবাবদিহি থেকে রেহাই পাওয়া যাবে না। তারপর তাকে কৈফিয়ত দিতে হবে দ্বীনের দাওয়াত পৃথিবীর সকল মানুষের নিকট পৌছানো সম্পর্কে । এক্ষেত্রে প্রথম যে জিনিসটি বুঝতে হবে তা হচ্ছে, সর্ব প্রথম নিজে ইসলামের দাবী মেনে নেয়া এবং তারপর আল্লাহর বিধান চালু করা, আর একথাও বুঝতে হবে যে, জাহেলী যামানার প্রথম অন্যায় কাজ কোনটি এবং কোনটি আল্লাহর ক্ষমতা ও আইন বিরোধী কাজ । এইভাবে সকল কিছু পর্যালোচনা করেই পর্যায়ক্রমে নিজ দায়িত্ পালন করতে হবে । কারণ জাহেলী যামানার বিধানগুলো প্রকৃতপক্ষে শয়তানী বিধান এবং আল্লাহদ্রোহিতা বলতে বুঝায় ওই সমস্ত নিয়ম কানুন যা আল্লাহর ক্ষমতা ও বিধানের বিপরীত । আর মুসলিমরা তো প্রথম নিজেদের ওপর পরিচালক । তারপর তারা পরিচালক গোটা মানবমন্ডলীর ওপর । অতীতের অনেকের মতো আলোচ্য আয়াতের অর্থ করলে কিছুতেই দায়িত্ব পালনের হক আদায় হবে না। অবশ্য বর্তমানেও অনেকে এই ভাবে দায়িতৃ পালনের ভাসা ভাসা অর্থ বুঝে নিশ্চিন্ত হয়ে যায়। আর তা হচ্ছে, আমর বিল মারূফ (ভালো কাজের নির্দেশ দান) এবং নাহী আনিল মুনকার (মন্দ কাজ বন্ধ করা বা মন্দ কাজ করতে মানুষকে নিষেধ করা)- এ বিষয়ে কোনো ব্যক্তি মোমেন (বা ব্যক্তিগতভাবে কোন মোমেন) দায়ী নয়, নিজে ভালো কাজ করলে এবং মন্দ থেকে দূরে থাকলেই যথেষ্ট হবে এবং তাকে আর পাকড়াও হতে হবে না এমন কখনও নয়; বরং মুসলিম উন্মাহ নিজেরা যদি ভাল কাজ করে, ভালো কাজের নির্দেশ দান জারি রাখে এবং অপরকে মন্দ থেকে বিরত রাখে, অর্থাৎ মন্দ কাজ বন্ধ করার নির্দেশ দেয়, তাহলেই তাদের দায়িত্‌ পালন যথেষ্ট হতে পারে । তবে পাশ্ববর্তাঁ অন্যান্য মানুষ ভূল করলে ও ভূল পথে চললে মুসলিম উম্মাহর করার কিছুই নাই এটা মোটেই ঠিক নয়। এ আয়াত দ্বারা বুঝা যাচ্ছে অন্যায়ের প্রতিরোধে, গোমরাহীর মোকাবেলায় এবং আল্লাহদ্রোহিতা দমনে, ব্যক্তিগতভাবে অথবা সমষ্টিগতভাবে মুসলিম উম্মাহ দায়িতৃমুক্ত নয়। আর, আল্লাহর রাজ্যে সব থেকে বড় বিদ্রোহ হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করা । মুখে না বললেও তার আইনকে বাদ দিয়ে যখন কোনো মানুষ নিজের বা অন্য কোন মানুষের আইন চালু করে, তখনই এটা বিদ্রোহ বলে গন্য হবে এবং আল্লাহর আইনকে অস্বীকার করার শামিল হবে। আর আল্লাহর আইনকে বাদ দিয়ে মানব রচিত কোনো আইন চালু করার মাধ্যমে মানুষের দাসতৃ করা_ এ হচ্ছে এমন এক অন্যায় যার দ্বারা না কোনো ব্যক্তি-মানুষের উপকার হয়, না সমষ্টিগতভাবে গোটা জাতি উপকৃত হতে পারে । এ অন্যায় কাজ যেখানে চলতে থাকবে, সেখানে এর অনিষ্ট থেকে ব্যক্তি ও সমষ্টি কি ভাবে রেহাই পাবে? _ ভত্বলাজলন্দজদ হে _ন্দ্দন্ল্ষল হু ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।