মোমেন ও তাদের বিরোধীদের মধ্যে পার্থক্যের বিষয়টি এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তারপর, গোটা মুসলিম জাতি একটি মাত্র জাতি হওয়ার কারণে তাদের পরস্পরের প্রতি সৌহার্দ সহযোগিতা ও পরস্পরকে পরামর্শ ও উপদেশ দানের কথা উন্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ৃ “হে ঈমানদাররা, নিজেদের হিসাব নাও এবং জেনে রেখো, তোমরা সঠিক পথে চলতে শুরু করলে ত্রান্ত ব্যক্তিরা তোমাদের কোনই ক্ষতি করতে পারবে না।' সত্য পথের পথিক হওয়ার কারণে তোমরা অন্য সবার থেকে বিচ্ছিন্ন এক পৃথক জাতি। তোমরা পরস্পর সৌহার্দ সম্প্রীতি ও একে অপরের সাথে সহযোগিতার বন্ধনে আবদ্ধ । সুতরাং তোমরা নিজেদের আচরণ সম্পর্কে সচেতন হও এবং আত্মজিজ্ঞাসা করে নিজেদের ক্রটি-বিচ্যুতিগুলো দূর করার চেষ্টা করো। নিজেদের ব্যবহারকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর করো এবং অবশ্যই তোমাদের দলবদ্ধভাবে থাকা দরকার । সুতরাং দলীয় জীবনের ব্যাপারে সাবধান থেকো ও দলের সাথে অবশ্যই লেগে থেকো । এমন যেন কখনও না হয় যে, (তোমাদের) সত্য দ্বীন লাভ করার পর হেদায়াতপ্রান্তির পর তোমাদের বিরোধীরা তোমাদের বিপথগামী করে ফেলে। তোমরা অন্যদের থেকে সম্পূর্ণ পৃথক এবং এক স্বতন্ত্র জাতি এবং তোমরা সংবেদশীল মন নিয়ে একে অপরের অভাব অভিযোগ দূর করার জন্যে চেষ্টা করে যাও বলেই তো তোমরা পরস্পরের দরদী বন্ধু হতে পেরেছ। অন্যদের কারো সাথে তোমাদের এ সম্পর্ক গড়ে উঠতে পারে না। তোমরা তাদের নও, তারাও তোমাদের নয়। অবশ্যই এই আয়াত উম্মতে মোহাম্মদীর মৌলিক বৈশিষ্টটি তুলে ধরেছে এবং অন্যান্য জাতির সাথে তাদের পার্থক্য কোথায় তা সুস্পষ্টভাবে বলে দিয়েছে। অবশ্যই উম্মতে মুসলিমাহ হচ্ছে আল্লাহর দল এবং বাকি সকল জাতি, সবাই মিলে তারা শয়তানের দল । আর এই কারণেই মুসলিম ও অমুসলিমদের মধ্যে কোনো আত্মীয়তা বা নিবিড় কোনো বন্ধন নেই। কারণ তাদের প্রত্যেক শ্রেণী আলাদা- বিশ্বাস পৃথক পৃথক। আর এ জন্যে তাদের জীবনের লক্ষ্য ও সে লক্ষ্যে পৌছানোর উপায়ও ভিন্ন, আর এরই কারণে তাদের আনুগত্য ও তার প্রতিদানও ভিন্নতর । মুসলিম উম্মাহর ব্যক্তিবর্গ প্রত্যেকেই প্রত্যেকের জন্যে দায়িত্ব অনুভব করে। পরস্পর উপদেশ দান করা ও সুপথে এগিয়ে দেয়াটাও তারা কর্তব্য বলে মনে করে এবং অন্যান্য জাতি থেকে স্বতন্ত্র এক অনন্য জাতি গড়ে তোলার লক্ষ্যে আল্লাহ প্রদত্ত পথই তারা অনুসরণ করে । তারপর যতোদিন সে হেদায়াতের পথে টিকে থাকে, ততোদিন আশ-পাশের লোকেরা যতো চেষ্টাই করুক না কেন তাকে আর ভূল পথে চালাতে পারে না। কিন্তু একথার অর্থ অবশ্যই এটা নয় যে, মুসলিম উন্মাহ শুধু নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকবে, কারো সাথে যোগাযোগ করবে না, কাউকে ইসলামের দিকে আহবানও জানাবে না এবং সত্য-সঠিক পথে মানুষকে এগিয়ে নেয়ার দায়িত্ থেকে মুক্ত হয়ে যাবে এটা কখনও হতে পারে না। পথ প্রদর্শনই তো তার প্রধান দায়িত্ব । এ কাজ তার জীবনের যাবতীয় কাজ ও ব্যবস্থার সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। অতএব, যখন কোনো একটি নির্দিষ্ট এলাকায় আল্লাহ প্রদত্ত এই জীবনব্যবস্থা বিজয়ী ব্যবস্থা হিসাবে চালু হয়ে যাবে, তখন তার কর্তব্য হয়ে পড়বে বিশ্বের সকল মানুষকে এই মহান দ্বীনের দিকে আহবান জানানো, তাদেরকে হেদায়াতের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা করা এবং নিজেরা নিজেদের জীবনে ইসলামের পূর্ণাংগ শিক্ষাকে বাস্তবায়িত করার মাধ্যমে | ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।