তাফলসীন কী বিল্লান্পি্স কোনাল আমরা যা পেয়েছি তাইই আমাদের জন্যে যথেষ্ট । এইভাবে আল্লাহর নিকৃষ্ট গোলামরা যা কিছু বিধান চালু করেছে তাই তারা অনুসরণ করে চলেছিলো এবং পরিত্যাগ করেছিলো এই গোলামদের প্রভুর অবতীর্ণ কথাগুলোকে। অস্বীকার করেছিলো বান্দাদের বন্দেগী থেকে মুক্তি পাওয়ার আহবানকে এবং তারা গ্রহণ করেছিলো তাদের স্বাধীন বুদ্ধি বিবেকের কথা ও তাদের বাপ-দাদার অন্ধ আনুগত্যকে। এরপর আল কোরআন জানাচ্ছে তাদের হঠকারিতা ও বুদ্ধিহীনতাপূর্ণ কার্ধাবলীর অবশ্যন্তাবী কঠিন পরিণতি সম্পর্কে । “তাদের বাপ দাদারা যদি অবুঝ থেকে থাকে বা পথভ্রষ্ট থেকে থাকে, তবু কি তাদের আনুগত্য করতে হবে? অবশ্য একথার অর্থ এটাও নয় যে, জ্ঞানহীন ও হেদায়াতপ্রাপ্ত পিতামাতা যারা নয়, তাদের কোনো বিষয়েই আনুগত্য করা যাবে না। আসলে এর অর্থ হচ্ছে, তারা নিজেরা যদি জ্ঞানবান হতো, তাহলে তাদের জন্যে ওদের অনুসরণ করা অবশ্যই জায়েয হতো এবং তাতে আল্লাহর হুকুম ও রসুলের শিক্ষা পরিত্যাগ করা হতো না, যেহেতু সে অবস্থায় তারা তাদের বাপ-দাদাদের সেই সব হুকুম মানতো যেগুলোতে আল্লাহর না-ফরমানী করা হয় না)। এখানে পূর্ববর্তী বাপ-দাদাদের আনুগত্য সম্পর্কে বলা হয়েছে। পূর্ববর্তী লোকরাও এইভাবে তাদের বাপ দাদাদের অন্ধ আনুগত্য করতো এবং তাদের বাপ-দাদারা যে সব রীতি-নীতি তাদের শেখাতো, তাই তারা মেনে চলতো অথবা তারা নিজেদের তৈরী নিয়ম-কানুন মেনে চলতো । কিন্তু তারা কেউই নিজেদের বা তাদের বাপ দাদাদের আইনের প্রতি আস্থাশীল ছিলো না। অথচ তাদের সামনে আল্লাহর আইন ও রসূলের সুন্নত বর্তমান ছিলো । তবে, না জানার কারণে যদি কেউ হেদায়াত প্রাপ্ত না হয়ে থাকে, তাহলে ভিন্ন কথা! এমতাবস্থায় সে নিজের সম্পর্কে যা বলে বলুক বা অন্য কেউ যা ইচ্ছা বলুক, তাতে কিছু আসে যায় না। যে তার জ্ঞানকে সঠিক পথে রাখবে, সেই হেদায়াত পাবে। আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালাই যে তার নিজ কথায় সবার থেকে বেশী সত্যবাদী প্রতিটি | বাস্তব অবস্থাই তার সাক্ষ্য দেয়। আর আল্লাহর আইনের সাথে যে ব্যক্তি মানুষের তৈরী আইনের তুলনা করে, তার থেকে বড় মূর্থ ও ভ্রান্ত আর কে আছে? উপরন্তু সে মিথ্যা সৃষ্টিকারী ও অকৃতজ্ঞও বটে। | সআুলসলম্মানতদেন্ন পাক্রস্পক্টিক তৌহার্দ ও সামষ্টিক দাক্সিত্ কাফেরদের অবস্থা ও কথা শেষ হওয়ার পর পরবর্তী আয়াতটিতে মোমেনদের প্রসংগ আসছে। কোন কোন কারণে কাফেরদের থেকে দূরে থাকতে হবে এবং কোন কোন খাসলাতের কারণে তাদের থেকে নিজেদেরকে পৃথক করে রাখতে হবে এখানে তার বিবরণ দেয়া হচ্ছে। তাদের দায়িত্ব ও কাজ সম্পর্কে পরিষ্কার করে জানিয়ে দেয়া হচ্ছে, অন্যদের থেকে তাদের দৃষ্টিতংগির পার্থক্য কি, কোন পর্যন্ত গিয়ে তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে তার সীমানাও নির্ধারণ করে দেয়া হচ্ছে এবং তাদের মনোযোগ আকর্ষণ করা হচ্ছে আল্লাহর হিসাব গ্রহণ এবং তার প্রতিদানের দিকে- দুনিয়ার কোনো মজুরি বা প্রতিফলের দিকে নয়। এরশাদ হচ্ছে, 'হে ঈমানদাররা, তোমাদের নিজেদের অবস্থা সম্পর্কে তোমাদের চিন্তা করা দরকার ৷ তোমরা যদি সত্য সঠিক পথে এগিয়ে আস, তাহলে ভ্রান্ত পথের পথিক (গোমরাহ লোকেরা) তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। আল্লাহর কাছে তোমাদের সবাইকে ফিরে ঘেতে হবে, আর তখন তিনি তোমাদেরকে তোমাদের অতীতের যাবতীয় কীর্তিকলাপ সম্পর্কে জানিয়ে দেবেন।' [এ সুতা আন্প আহযাদা____ ১২৬০ _____ পীল্া ৭ মনাহিন্প ২ ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।