Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহকে অস্বীকার করছে না। বরং তারা তো আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, স্বীকার করে তার ক্ষমতা ও অধিকারকে এবং তিনি যে সৃষ্টির সব কিছুকে পরিচালনা করে চলেছেন অবশ্যই এটা তারা মানে । এতদসত্তেও তারা তাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের জন্যে নিজেরা আইন তৈরী করে নিতো এবং মনে করতো ও বলতো যে, এগুলো আল্লাহরই. বিধান। এই মন গড়া আইন মতো চলার কারণে আসলে তারা কাফের হয়ে গিয়েছিলো । সকল জাহেঙ্লী যুগে এই একই ভাবে মানুষ নিজের ইচ্ছা মতো চলতো, নিজেদের জন্যে আইন তৈরী করতো এবং দাবী করতো যে, তারা আল্লাহরই আইন মতো জীবন যাপন করে। এই ভাবে প্রত্যেক দেশে এবং জাহেলী যুগে মানুষ আল্লাহ্‌র ব্যাপারে মিথ্যা তৈরী করে চলেছে। কিন্তু, এটা অবশ্য জানতে হবে, মানুষের জন্যে মানুষ কোনো আইন তৈরী করার অধিকারী নয়। তার জন্যে একমাত্র তিনিই আইন দিতে পারেন যিনি তাদের সবার মালিক । আল্লাহ্‌র বিধান তো তাই, যা তিনি তাঁর কেতাবের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন এবং রসূল (স.) তা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। এ আইন কোনো অস্পষ্ট কথা নয়, কোনো কথা এতে গোপনও রাখা হয়নি বা এতে অতিরিক্তও কিছু বলা হয়নি, যার ওপর ভিত্তি করে মানুষ কিছু তৈরী করার সুযোগ পেতে পারে এবং মনে করতে পারে তাকে এ ব্যাপারে নাক গলানোর অধিকার দেয়া হয়েছে, যেমন প্রতি যামানায় এবং প্রতি দেশে মানুষ মনে করেছে। এ জন্যেই যারা এসর দাবী করছে তাদের সবাইকে আল্লাহ তায়ালা কাফের বলে ঘোষণা দিয়েছেন এবং আরও জানিয়েছেন যে, তারা কিছুই বুঝে না ও বুদ্ধিকে কাজে লাগায় না। তারা যদি বুদ্ধিকে কাজেই লাগাতো, তাহলে কিছুতেই আল্লাহর ওপর এসমস্ত মিথ্যারোপ করতে পারত না। আর সত্যিই যদি তারা বুদ্ধির স্যবহার করতো তাহলে কিছুতেই আল্লাহর ওপর এ সমস্ত মিথ্যারোপ করতে পারতো না। আর সত্যিই যদি তারা বুদ্ধির সদ্যবহার করতো তাহলে কিছুতেই মনে করতো না ঘে, এই মিথ্যা টিকে থাকবে। তারপর, তাদের কথাও কাজের মধ্যে যে বৈপরীত্য রয়েছে তা পরিষ্কারভাবে তুলে ধরা হচ্ছে, “আর যখন তাদেরকে বলা হয়, এসো আল্লাহ্‌র প্রেরিত জিনিসের দিকে এবং রসূলের দিকে, তখন ওরা বলে, না, না, আমরা বাপ দাদার আমল থেকে যা পেয়েছি, তাইই আমাদের জন্যে যথেষ্ট । তাহলে, তাদের বাপ দাদারা যদি অবুঝ থেকে থাকে. অথবা সঠিক পথ না পেয়ে থাকে, সে অবস্থাতেও কি তারা তাদের বাপ-দাদার অন্ধা আনুগত্য করতে থাকবে? আল্লাহ 'রাব্বুল আলামীন যে আইন-কানুন দিয়েছেন তা সবই স্পষ্ট । আল্লাহ তায়ালা যা কিছু নাধিল করেছেন তার মধ্যেই তার কথাগুলো সীমাবদ্ধ হয়ে রয়েছে এবং রসূলুল্লাহ সে.) তীর বাস্তব জীবন ও জীবনের যাবতীয় কাজ-কর্ম দ্বারা সেগুলোকে ব্যাখ্যা করে দিয়েছেন। আর এ কথাগুলো অবশ্যই যে কোনো অন্তরের কাছে ধরা পড়ে । অতএব, এই যুক্তি-(বুদ্ধিপূর্ণ কথা) যা বিবেকে সাড়া জাগায়, এটিই হচ্ছে সেই মূল কথা যা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করে। একটি হচ্ছে কুফুর-এর পথ এবং অপরটি ঈমানের পথ । সুতরাং মানুষ আল কোরআনের আলোকে বা রসূল (স.)-এর হাদীসের বরাত দিয়ে আহবান জানালেই তার তাতে কান দেয়া দরকার । তাহলেই: তারা হবে মুসলমান । আর আল্লাহ তায়ালা ও তার রসূলের দিকে ডাকলে যারা অস্বীকার করবে, তারাই হবে কাফের । এরা কিছুতেই কল্যাণ পথের যাত্রী হতে পারে না। আর এদ্দেরকেই যখন বলা হতো, এসো, সেই কথার দিকে যা আল্লাহ তায়ালা নাযিল করেছেন এবং এসো রসূলের দিকে, তখন ওরা বলতো, “আমাদের বাপ-দাদার আমল থেকে ৫ সুন্া আলা ান্সেদা 5:8১ ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।