Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

মধ্যে আত্মসমর্পণ করে তাদের সমস্যা সমাধান হয় না, আরও বেড়ে যায় এবং তাদের সুখ শাস্তি ও মান মর্যাদা নষ্ট হতে থাকে । শহর-নগর-বন্দরে, গ্রামে-গঞজে ও শহরের উপকণ্ঠে সর্বত্র নানা প্রকার কুসংস্কার ছড়িয়ে পড়ে যা মানুষের শান্তিপূর্ণ জীবন যাত্রাকে দুর্বিষহ করে তোলে, বরং বলা যায় গায়রুল্লাহর আনুগত্য তাকে পশুত্ের স্তরে নামিয়ে দেয়। মানুষের মনগড়া এই সব ব্যবস্থার কারণে প্রাচীন কাল থেকেই দেখা যায় যে, ওলী ও দরবেশের আস্তানায় বা মাযারে ভেঁট-বেগার চড়ানো হয় এবং দেব-দেবীদের পূজার মাধ্যমে পবিত্র জীবন যাপনের দোহাই দিয়ে তাদেরকে বিভ্রান্ত করা হয়। দিকে যদি তাকিয়ে দেখি, তাহলে দেখতে পাবো প্রতি জাহেলী যুগের রীতি নীতি মোটামুটি এক ও অভিন্ন । সর্বকালেই দেখা গেছে মানুষ হয় আল্লাহর পথে চলেছে না হয় ত মানুষের তৈরি কোনো ব্যবস্থা মেনে চলেছে। এ উভয় ব্যবস্থার মধ্যে যে প্রশ্বটি প্রধান এবং যে কথাটি সাধারণভাবে চালু রয়েছে তা হচ্ছে, কার হাতে শাসন ক্ষমতা থাকবে, কে চূড়ান্ত বিচার ফয়সালার মালিক হবে এবং কার হুকুমে দেশ ও জাতি চলবে? সেখানে কর্তৃত কি শুধুমাত্র এক আল্লাহর হাতে থাকবে এবং শুধু কি আল্লাহর বিধান চালু থাকবে? না মানুষ আল্লাহ ছাড়া অন্যদের মনগড়৷ ব্যবস্থাধীনে চলার ব্যাপারে স্বাধীন থাকবে? যদি সে দ্বিতীয় কথাটি মেনে নেয়, তাহলে তাকে আনুষ্ঠানিক অনেক পূজা পার্বণ করতে হবে। আবার আরও চিন্তা করা যাক! মানুষের ওপর কে আধিপত্য বিস্তার করতে পারে এবং কে তার আনুগত্য পাওয়ার অধিকারী? সে কি তারই মতো কোনো মানুষের সামনে মাথা নতো করবে, তার আইন মেনে নেবে এবং তার হুকুম মতো জীবন যাপন করবে? এইভাবে নিরংকুশ আনুগত্য, অর্থাৎ, কোনো প্রকার প্রশ্ন না করে এবং বিনা যুক্তিতে সে কি মানুষের আনুগত্য করতে পারে? এক্ষেত্রে আল্লাহর কথা হচ্ছে, তিনি এই সব অনুষ্ঠানাদি তৈরী করেননি, মানুষ নিজ জ্ঞান ও বুদ্ধি অনুসারে তৈরী করে নিয়েছে। বাহীরা, সায়েবা, অসীলা ও হাম বলতে যে প্রথা চালু রয়েছে এগুলো কখনও তিনি তৈরী করেননি । তাহলে কাফেরদের জন্যে কে এগুলো তৈরী করে দিলো? এ বিষয়ে আল্লাহর বাণী, “বাহীরা, সায়েবা, অসীলা বা হামের কোনোটিকেই আল্লাহ তায়ালা বানিয়ে দেননি ।' তাহলে নিশ্চয়ই, ধর্মের নামে পীর-পুরোহিত ও ধর্ম-যাজকরা এগুলো চালু করেছে। আল্লাহ তায়ালা কর্তৃক চালু না হয়ে অন্য কারো দ্বারা চালু পদ্ধতির অনুসরণ যারা করবে, তারাই কাফের । এসব কাফের আল্লাহ তায়ালা সম্পর্কে মিথ্যা বানিয়ে বানিয়ে বলে । কখনও তারা নিজেরা মনগড়া কিছু তৈরী করে নিয়ে বলে, এটাই আল্লাহ্র বিধান। আবার কখনও বলে, আমাদের জন্যে প্রয়োজনীয় আইন কানুন আমরাই তৈরী করে নেবো এবং আমাদের ব্যক্তিগত জীবন বিধান নির্মাণে আল্লাহর কোনো দখল নেই, এতে নাফরমানী হবে কেন? আমরা তো তাকে অস্বীকার করছি না? -এসব কথা তারা যাই বলুক না কেন, এসবই আল্লাহর ওপর মিথ্যারোপ- এবিষয়ে আল্লাহর বাণী: “বরং যারা কুফরী করেছে, তারাই আল্লাহ্‌র ওপর মিথ্যা আরোপ করে এবং তাদের অধিকাংশই বুঝে না এবং তাদের বুদ্ধিকে কাজে লাগায় না।' আরবের মোশরেকরা মনে করতো তারা ইবরাহীম (আ.)-এর দ্বীনের ওপর টিকে আছে, আর তিনি যেহেতু আল্লাহর কাছ থেকে (তাদের জন্যে) বিধান এনেছিলেন, কাজেই অবশ্যই তারা ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।