তাকফপীন্র কী হিম্লানিসিল কোকআআনল প্রভুত্বের মিথ্যা দাবীদাররা যে ট্যাক্স আদায় করতো, তার বর্ণনায় আরও কিছু রেওয়ায়াত পাওয়া যায়। এগুলো কল্পনার উর্ধের জিনিস ছিলো না। আর যে সব কারণে এদেরকে উৎসর্গ করা হতো তা কোনক্রমেই যুক্তিসংগত ছিলো না। যুক্তি ছিলো তাদের একটিই, আর তা ছিলো, কোনো মূর্তির জন্যে উৎসর্গ করার জাহেলী কুসংস্কার । আর যখন এইসব ধারণা ও কল্পনা এবং অন্ধ আবেগ একবার চালু হয়ে যেতো, তখন এটিই তাদের নিয়মে পরিণত হয়ে যেতো । এসব জিনিসের সীমা-শেষ বা চূড়ান্তভাবে ফয়সালা দেয়ার মতো কিছু বা কেউ ছিলো না, কোনো যুক্তি বুদ্ধির কথাও বলা যেতো না বা কোনো মাপকাঠিও ছিলো না। আর খুবই দ্রুতগতিতে এই সব ট্যাক্স আদায় করা হতো এবং কোনো নিয়ম ছাড়াই এইসব ট্যাক্স বাড়ানো বা কমানো হতো। এসব প্রথা ছিলো আরব জাহেলিয়াতের মধ্যে, আর এর অনুসরণে দুনিয়ার আরও বহু অঞ্চলে এবং বিভিন্ন সময়ে নানা প্রকার ট্যাক্স আদায় করা হতো । এ কারণেই তাওহীদের দিকে যখন মানুষকে আহবান জানানো হয়েছে, তখন সংগে সংগে তা গৃহীত হয়নি। যদিও এর মধ্যে সত্য পথ পরিহার বা অন্ধত্বের কোনো স্থান ছিলো না । আর আজকের অবস্থা হচ্ছে এই যে, জাহেলিয়াতের বাহ্যিক চেহারার কিছু পরিবর্তন হলেও মূলত এই জাহেলিয়াতের মন মগয এখন অবিকল আগের মতোই রয়ে গেছে। অর্থাৎ জীবনের সর্ব বিষয়ে আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য বহু দেবতার সাথে সম্পর্ক আজও বিরাজমান! জাহেশ্পী যুগ কোনো নির্দিষ্ট যুগেক্স নাম নক্ম আসলে জাহেলিয়াত বা অন্ধতু বিশেষ কোনো যুগের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এ হচ্ছে. মানুষের মনগড়া এক কুসংস্কার ও বদ অভ্যাস যা বিভিন্ন রূপে বারবার ফিরে আসে । এক ও একচ্ছত্র অধিপতি আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ এবং নিরংকুশ আনুগত্যই ইসলামের দাবী । তার কাছে আত্ম নিবেদনের সাথে সাথেই সকল ক্ষমতা তার হাতে সোপর্দ করা জরুরী হয়ে পড়ে এবং সকল চিন্তা চেতনা সেই দিকেই কেন্দ্রীভূত হয়ে যায়। জীরনের সকল ইচ্ছা ও কর্মকান্ড, সকল সংগঠন ও অবস্থা নিয়ন্ত্রিত হয়ে যায়। সেখানে মানুষ খুঁজে পায় এক অন্য মূল্যবোধ এবং সত্য মিথ্যা যাচাইয়ের এক নতুন মাপকাঠি, পায় অনুপম এক পদ্ধতি ও আইন কানুন, চিন্তাধারা ও লক্ষ্য । জাহেলিয়াত বলতে বিশেষ এক জীবন পদ্ধতিকে বুঝায় । এ জীবন পদ্ধতিতে মানুষের দাসত্ব মানুষকে আবদ্ধ করা হয় অথবা এ ব্যবস্থায় মানুষ আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো দাসত্ করে । এ দাসত্বের জন্যে কোনো নিদিষ্ট নিয়ম কানুন বা সীমা নাই। কারণ মানুষ যেমন বিভিন্ন চেহারা ছবির, তেমনি তাদের বুদ্ধি ও মন মেযাজও বিভিন্ন । কাজেই তাদের তৈরি পদ্ধতিও বিভিন্ন হতে বাধ্য । সঠিক কোনো আকীদা বিশ্বাসের ভিত্তিতে তারা সবাই এঁক্যবদ্ধভাবে না চলার কারণে তারা নানা মত ও পথের অনুসারী হয়ে থাকে । আর মানবীয় বুদ্ধি সাধারণভাবে কৃ-প্রবৃত্তির ছ্বারা চালিত হয় এবং সমাজের দিকে তাকালেই প্রতিনিয়ত এর নধির দেখতে পাওয়া যায়। দুনিয়ায় মানুষ বিভিন্ন প্রকার চাপ ও প্রভাবে কোনো বিশেষ নীতির ওপর নিজে নিজেই কোনো ভারসাম্যপূর্ণ নীতির ওপর টিকে থাকতে পারে না। যদি উর্ধতন কোনো শক্তির ভয় তার মধ্যে না থাকে। আর আমরা কোরআন নাধিল হওয়ার চৌদ্দ শত বছর পরেও দেখতে পাচ্ছি, যেখানেই মানুষের মন এক আল্লাহ থেকে দূরে সরে গেছে, সেখানেই নানা প্রকার সমস্যার জালে তারা আবদ্ধ হয়ে গেছে এবং তারা এতো বেশী সংকটের সম্মুখীন হয়েছে যে, তার কোনো সীমা শেষ নাই। এক আল্লাহ তায়ালা থেকে দূরে সরে যাওয়ার কারণে বহু মতবাদ ও তন্ত্রমন্ত্রের আনুগত্যের ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।