Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

দর্শন, রচিত হলো মানব জীবনের জন্যে প্রয়োজনীয় মৌলিক আইন কানুন ও সমাজ সংগঠনের জরুরী পদ্ধতিসমূহ। এরশাদ হচ্ছে, “আল্লাহ তায়ালা কোন বাহীরা, সায়েবা, অসীলা অথবা হামের রীতি নীতিকে অনুমোদন করেননি । কিন্তু কাফেররা এসব রীতি নীতি অনুসরণ করতে গিয়ে আল্লাহর দোহাই পেড়েছে। প্রকৃতপক্ষে এগুলো হচ্ছে তাদের মনগড়া নির্জলা মিথ্যা যা অবলীলাক্রমে তারা আল্লাহর নামে চালিয়ে দিয়েছে ।) আর ওদের অধিকাংশই সঠিক বুঝ রাখে না ।" বিভিন্ন নামে এই পশুগুলোকে তারা তাদের দেব-দেবতার নামে বিশেষ কিছু শর্তের ভিত্তিতে ছেড়ে দিতো । এসবের মূলে আল্লাহর কোনো নির্দেশ বা কোন যুক্তিসংগত কারণ ছিলো না। এ নামগুলো ছিলো বাহীরা, সায়েবা, অসীলা ও হাম!!! বিভিন্ন নামের এ পশুগুলোর নাম কি এবং কে এই ভাবে তাদেরকে ছেড়ে দিতে শিখিয়েছিলো? এগুলো সম্পর্কে বিভিন্ন রেওয়ায়াতে বিভিন্ন কথা পাওয়া যায়। সেগুলোর কয়েকটি এখানে পেশ করা হলো। সাঈদ ইবনে মোসায়েব থেকে যুহরী রেওয়ায়াত করেছেন । তিনি বলেন, বাহীরা হচ্ছে সেই উটনী, যাকে কোনো দেবতার নামে ছেড়ে দেয়া হয়, তার দুধ দোহনও বন্ধ করে দেয়া হতো অর্থাৎ দেবতার নামে ছাড়ার পর মালিকের কোনো মালিকানা ওই উটনীর ওপর আর থাকতো না এবং সে তার দুধও দোহন করতো না। তখন ওই দেবতার জন্যে নির্দিষ্ট পুরোহিতই স্বাভাবিকভাবে তা দোহন করতো ও ভোগ ব্যবহার করতো । সায়েবাও দেবতার নামে উৎসর্গীকৃত উটকে বলা হতো । অসীলা হচ্ছে সেই উটনী যা পর পর মাদী বাচ্চা দেয়। এগুলোকে তাদের দেবতাদের নামে যবাই করা হতো । হাম বলা হয় সেই বাচ্চাকে যার জন্ম হয় একাধিক উট দ্বারা তার মাকে পাল খাওয়ানো দ্বারা । একেও বড় হলে দেবতার নামে উৎসর্গ করা হতো । দেয়া হয়। বলা হয়, কেটে দেয়া হয়েছে উটনীটির কান বিশেষ এক উদ্দেশ্যে । এই উটনীটিকে বলা হয় মাবৃহুরা অথবা বাহীরা, যখন বেশ বড় করেই তার কান কেটে দেয়া হয়। এই বড় করে কাটার কারণে বাহর বা সমুদ্র নাম দেয়া হয়। জাহেলী যামানার লোকেরা এগুলোকে নিজেদের ওপর হারাম করে নিতো । এগুলো পীচবার বাচ্চা দেয়ায় শেষ বাচ্চাটি যদি নর হয়, তাহলেই তাকে দেবতার নামে (কান কেটে) ছেড়ে দেয়া হয়। জাহেল আরবরা নিজেদের জন্যে তাদের ওপর আরোহণ করা ও যবাই করা হারাম করে নিতো এবং কারো ক্ষেতে বা পানির স্থানে গেলে তাদেরকে তাড়ানোও হতো না এবং ওরা এই উটনীটিকে দেবতার নামে ছেড়ে দিতো এবং বলা হতো সে মোসাইয়াবাহ। জাহেলী যামানায় কোনো যাত্রীর সফর থেকে ফিরে আসার জন্যে, রোগমুক্তির জন্যে অথবা এই ধরনের অন্য কোনো প্রয়োজনের জন্যে মানত করা হতো, বলা হতো আমার উটনীটি “সায়েবাহ্‌' ৷ এমনি করে বাহীরাকেও হারাম মনে করে ছেড়ে দেয়া হতো । অসীলা বলা হতো ওই সব মাদী ছাগল ছানাকে যার সাথে নর ছানাও পয়দা হতো । আর কেউ কেউ বলেছেন, কোনো উটনী প্রথম মাদী বাচ্চা দিলে সেটা তাদের জন্যে হতো এবং নর বাচ্চা দিলে সেটাকে তাদের মনগড়া দেবতাদের নামে যবাই করে দেয়া হতো । আর যদি নর ও মাদী মিলে এক জোড়া বাচ্চা হতো, তাহলে বলতো “সে তো (মাদী বাচ্চাটাও) তার ভাই-এর হয়ে গেছে, অতএব তাকে আর যবাই করা চলে না।' “হাম সম্পর্কে বলতো হাম হচ্ছে সেই বাচ্চা, যার বাপের ওঁরসে দশটি বাচ্চা পয়দা হয়েছে । তার সম্পর্কে বলতো, এর পিঠটি নিরাপদ হয়ে গেছে, সুতরাং তার ওপর আর সওয়ার হওয়া যাবে না এবং তাকে কোনো চারণভূমি বা পানির জায়গা থেকে তাড়ানো যাবে না।(১) €১) জাসসাস- আহকামুল কোরআন গ্রন্থ, ২য় ভাগ, পৃঃ ৫৯১ বাহিয়্যা মিসরী দ্রষ্টব্য ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।