Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

স্পষ্ট করে জানিয়ে দেয়া সেহেতু প্রশ্ন করতে মানা করার জন্যে অবতীর্ণ আয়াতের পরই এ ংগটি নাধিল হয়েছে। বাহীরা, সায়েবা, অসীলা ও হাম-এদের ব্যাপারে যে সব কুসংস্কার চালু ছিলো এগুলোর ব্যাপারে আল্লাহ তায়ালা কোনো অনুমোদন নাই, বরং কাফেররা আল্লাহর ওপর মিথ্যা কথা আরোপ করে বলতো এগুলো আল্লাহর হুকুম । প্রকৃতপক্ষে ওদের অধিকাংশই সঠিক বুদ্ধি রাখে না। আর যখন তাদের বলা হতো, এসো আল্লাহর প্রেরিত কথা ও রসূলের দিকে, তখন ওরা বলতো, আমরা বাপ দাদার আমল থেকে যে ধর্ম পেয়েছি তাই আমাদের জন্যে যথেষ্ট । তাহলে, তাদের বাপ দাদারা মুর্খ, পথভ্রষ্ট থাকলেও কি তাদের অনুসরণ করতে হবে? মানুষের অন্তর হয় আল্লাহর দেয়া প্রকৃতি অনুযায়ী চিন্তা করবে এবং এক সার্বভৌম মালিককে চিনবে, তাকে রব বলে মানবে, তারই আনুগত্য করবে ও তারই আইন মেনে চলবে এবং আল্লাহ | ব্যতীত অন্যান্য সবার প্রতিপালক হওয়ার দাবীকে অস্বীকার ও তাদের আইন কানুনকে অগ্রাহ্য করবে; আর এর ফলে সহজেই সে তার রবের নৈকট্য লাভ করবে, তার আনুগত্য সবার মধ্যে প্রশস্ততা পাবে এবং তীর সাথে সম্পর্ক স্থাপন করেই সে আরাম পাবে । অথবা সে জাহেলিয়াতের কুসংস্কারপূর্ণ ব্যবস্থার মধ্যে হাবুডুবু খেতে থাকবে এবং এই সব কুসংস্কারপূর্ণ বদ অভ্যাসের মোহে ও পৌত্তলিকতার অন্ধকারে ঠোকর খেয়ে খেয়ে বেড়াতে থাকবে । তার এই ভুল পথের বাকে বাকে থাকবে না কোনো নিশ্চিত জ্ঞান এবং অন্ধ আবেগ ও কল্পনা বিলাস ছাড়া কোনো যুক্তিগ্রাহ্য পথ সে পাবে না এবং ওই সব মিথ্যা ক্ষমতাধরেরা আদায় করতে থাকবে তার কাছ. থেকে তাদের আনুগত্যের নিদর্শন স্বরূপ বিভিন্নমুখী ট্যাক্স, উপটৌকনাদি এবং নানা প্রকার উৎসর্গের সামথী । ওইসব বাতিল প্রসুরা এতো বেশী অনুষ্ঠানের মধ্যে তাদের ব্যস্ত রাখবে যে সঠিক ভাবে চিন্তা করার, বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করার ও যুক্তি খতিয়ে দেখার মতো অবসর তাদের থাকবে না। এই বাতিল প্রভুরা নানা অলৌকিক ক্ষমতার বিবরণী ও ভেস্কি দেখিয়ে তাদের অনুসারীদেরকে বশীভূত করে রাখবে এবং বহু দেবতার পূজা-পার্বণ করতে তাদেরকে বাধ্য করবে । অবশ্যই ইসলাম এক আল্লাহর প্রতুত্ব কায়েমের জন্যে এসেছে, এসেছে তীর বান্দাদের দ্বারা দুনিয়ায় তার আইন চালু করার মাধ্যমে তার কর্তৃত্ব কায়েম করতে । এরপর ইসলাম চেয়েছে মানুষকে মানুষের গোলামী থেকে মুক্ত করতে, চেয়েছে মুক্ত করতে মানুষকে মানুষের মনগড়া মাবুদ ও দেবো দেবীর দাসত্ব থেকে । যতো প্রকারের জাহেলী ধারণা কল্পনা এবং মূর্তি পূজার অভিশাপে ডুবে থেকেছে শত শত বছর ধরে, তার থেকে তাদের উদ্ধার করতে চেয়েছে । তারপর চেয়েছে মানুষকে ফিরিয়ে নিতে সত্য সঠিক পথের দিকে, তার মধ্যে সুপ্ত মানবতা ও বুদ্ধিবৃত্তির দিকে । আর বাচাতে চেয়েছে মানুষকে অলীক প্রভুদের যুলুম ও ট্যার্সের নির্যাতন থেকে । তারপর ইসলাম যুদ্ধ ঘোষণা করেছে সর্বপ্রকার পৌত্তলিকতার বিরুদ্ধে এবং ওই সব ভুল মত ও পথের বিরুদ্ধে, যা পুতুল পূজারীদের মধ্যে গড়ে উঠেছে, গড়ে উঠেছে তাদের অন্তরের গভীরে অথবা তাদের আনুগত্যের চেতনায়, অথবা জীবনের বিভিন্ন কাজে-কর্মে এবং আইন-কানুন পালনের সময়ে অথবা দলীয় সংগঠন গড়ে তোলার সময়ে । ই-্সমাতম কু-স্ৎক্ষান্রেন হোলো স্থান নেই, রসূলুল্লাহ (স.)-এর আগমনের সাথে সাথে জাহেলী যুগে প্রচলিত সব ধরনের কুসংস্কার ও রীতি নীতির ওপর আঘাত পড়তে লাগলো এবং পৌত্তলিক ধ্যান ধারণা উৎখাত হতে শুরু করলো । সামাজিক এ সব দুরারোগ্য ব্যাধির নিরাময়ে ইসলামের এই ভূমিকায় জ্ঞানের আলো ছড়িয়ে পড়লো এবং ভেংগে যেতে লাগলো অতীতের ভ্রান্ত রীতি নীতি, আর প্রতিষ্ঠিত হলো স্বচ্ছ চিন্তা ও ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।