একইভাবে ফুরয়ী মসলা মাসায়েল, অর্থাৎ তুচ্ছ ও অপ্রয়োজনীয় বা শাখা-প্রশাখা প্রশ্ন তোলাও হচ্ছে অবাস্তব এক কাজ, যার বাস্তব কোনো ফায়দা নাই । এমন সব দেশে এইসব কাজে ফেকহী মসলা মাসায়েলের উপর পড়াশুনা ও জ্ঞান গবেষণা চালানো হচ্ছে, যেখানে অফিস আদালতের সবখানে ইসলাম বিরোধী আইন চালু রয়েছে, এটা এক বেফায়দা কাজ ছাড়া আর কিছুই নয়। বরং এটা অবশ্যই এক প্রকার অপরাধ । যারা এই ভাবে বাজে কাজে সময় নষ্ট করে এবং অপরকে এই অপ্রয়োজনীয় কাজে উদ্ুদ্ধ করে, তারা প্রকৃতপক্ষে ক্ষতি ছাড়া কারো কোনো | উপকারই করছে না। অবশ্যই এই দ্বীন বড়ই প্রশস্ত, যা এসেছে মানব জীবনকে সার্বিকভাবে পরিচালনা করতে, এসেছে যাতে মানুষ একমাত্র আল্লাহরই নিরংকুশ আনুগত্য করে এবং যারা আল্লাহর সাম্রাজ্যে থেকে তাকে উৎখাত করে নিজেদের প্রতুত্ব কায়েম করেছে তাদেরকে অপসারণ করে একমাত্র আল্লাহর প্রভুত্ব সর্বত্র কায়েম করতে । এর ফলে সকল বিষয় আল্লাহর আইন অনুযায়ী চলবে, অন্য কারো মনগড়া আইন মোতাবেক নয় । আর অবশ্যই শরীয়তের বিধিবিধান মানবজীবনের সকল ক্ষেত্রকেই পরিচালনা করতে এসেছে, বাস্তব জীবনের সকল বিষয়কে পরিচালনা দ্বারা আল্লাহমুখী করে দেয়াই এ দ্বীন-এর লক্ষ্য এবং যত সমস্যাই জীবনে আসুক না কেন সকল কিছু সমাধান আল্লাহর বিধান অনুযায়ীই করতে হবে। এ দ্বীন কোনো একটি সুন্দর কাঠামো বা অনুষ্ঠান সর্বস্ব ব্যবস্থা মাত্র নয়, নয় এটা এমন কোনো মতবাদ ও পুস্তকে লিখিত কোন ব্যবস্থা যার সাথে বাস্তব জীবনের কোনো সম্পর্ক নাই । না এ ব্যবস্থা আনুমানিক ও অবাস্তব কোনো কল্পনা বিলাস বা এমন কোনো দর্শনও এটা নয় যা নিয়ে দিনের পর দিন শুধু গবেষণাই করা যায়, অথচ বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটে না। বরং এ দ্বীন মহা মানবের মহামিলনকে সুগম ও প্রশস্ত করার জন্যে বাস্তব ও যুক্তিপূর্ণ সর্বব্যাপী একমাত্র ব্যবস্থা এবং এটাই ইসলামের জীবন পদ্ধতি । অতএব, এ দ্বীন সম্পর্কে ওলামায়ে কেরাম প্রকৃত পক্ষেই যদি আল্লাহর এ ব্যবস্থার অনুসারী হতে চান, তাহলে বাস্তব জীবনের সকল বিষয়কে এর আইন অনুযায়ীই তারা যেন পরিচালনা করতে বদ্ধপরিকর এবং প্রাণপণ প্রচেষ্টা চালান। আর এর আলোতেই সকল সমস্যার সমাধান করেন একান্তই যদি তা না পারা যায়, তাহলে ফতওয়াবাজী করে আল্লাহর এ দ্বীনকে যেন তারা হাওয়াতে ব্যবহার না করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) ও সাঈদ ইবনে জুবাইর (রা.)-এর মাধ্যমে নীচের আয়াতের শানে নুযুল স্বরূপ যে হাদীসগুলো এসেছে তাতে ওপরে বর্ণিত অর্থ স্পষ্ট হয়ে ওঠে, “হে ঈমানদাররা, নানা বিষয়ে এমন অবান্তর ও অনভিপ্রেত প্রশ্ন করো না যার জওয়াব দেয়া হলে এমন কিছু বিষয় প্রকাশ পেয়ে যাবে যা তোমাদের জন্যে অপ্রীতিকর হয়ে যাবে ।” আসলে, জাহেলিয়াতের আমলে যে ভাবে তারা কথা বলতো ও প্রশ্ন করতো সেই পুরাতন অভ্যাস মতই তারা রসূল (স.)-কে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে শুরু করেছিলো । এখানে ওদের কোনো নিরিষ্ট প্রশ্ন সম্পর্কে আলোচনা করতে চাই না, কিন্তু এখানে বর্ণিত হাদীসটির প্রসংগ হচ্ছে বাহীরা, সায়েবা, অসীলা ও হাম সম্পর্কে ১) তাদের যে রীতি ছিলো, সে বিষয়ে শরীয়তের বিধান (১) বাহীরা সেই উটনীকে বলা হয় যে পাঁচবার বাচ্চা দিয়েছে এবং শেষ বারে নর-বাচ্চা দিয়েছে । আরবরা জাহেলিয়াতের যামানায় এসব উটনীকে কান চিরে কোনো দেবতার নামে ছেড়ে দিতো এবং কেউ একে বধ করতো না। সায়েবা বলা হয় সেই উটকে, যাকে মানত করে ছেড়ে দেয়া হতো এবং দশবার মাদা বাচ্চা প্রসবকারিণী উটনীকেও সায়েবা বলা হতো । ওয়াসীলা- ছাগীর প্রথম নর বাচ্চাকে বলা হতো, এটিকে দেবতার নামে উৎসর্গ করা হতো । হাম-এ হচ্ছে সেই দাদা উট, যাকে বৃদ্ধাবস্থায় দেবতার নামে ছেড়ে দেয়া হতো এবং এসময় তার নাতি উটটি জওয়ান হয়ে যেতো । -সম্পাদক হন্্দ আদল াজদদ 5 ল্দ্দন নল ৬//৬/.1051009016-100
— পৃষ্ঠা ২৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।