আর কুরতুবী এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, মুসলিম শরীফে মুগীরা ইবনে শো"বার বরাত দিয়ে একটি হাদীস উদ্ধৃত হয়েছে। রসূলুল্লাহ (স.) বলেছেন, “নিশ্চয় আল্লাহ সন্তানদেরকে জীবন্ত কবর দিতে এবং দুর্বল কোনো সাহায্য প্রার্থীকে 'না' বলতে । আর তিনি তোমাদের জন্যে তিনটি জিনিস অপছন্দ করেছেন, “বে ফায়দা গল্প গুজব করতে, বেশী বেশী প্রশ্ন করতে এবং সম্পদের অপচয় করতে ।' ওলামায়ে কেরামের অনেকে বলেন, বেশী বেশী প্রশ্ন করার অর্থ হচ্ছে, ফেকহী মসলা মাসায়েলের ব্যাপারে বাড়াবাড়ি করা বা অতিরিক্ত পেঁচানো এবং যে বিষয়ে আল্লাহর কাছ থেকে কোনো কথা নাযিল হয়নি, সে বিষয়ে চাপাচাপি করা, ভুল বিষয়াদি নিয়ে মেতে থাকা এবং পরবর্তী সন্তানদের মধ্যে ভাংগন ধরানো (তাদের একতার মধ্যে বিভেদ সৃষ্টি করা। প্রাচীন কালের লোকেরা সাধারণভাবে এগুলো অপছন্দ করতো এবং এগুলো মানুষের জন্যে কষ্টদায়ক বলে তারা মনে করতো আর বলতো, বেশী বেশী প্রশ্নের কারণে আযাব নাযিল হয়। অবশ্যই এটা বাস্তব জীবনের এক গুরুত্পূর্ণ বিষয় যা বরাবর সত্যই মানুষের জীবনের জন্যে এতো স্পর্শকাতর বিষয় বলে বিবেচিত হয়েছে । এসব বিষয়ে অবশ্যই শরয়ী বিধান প্রয়োজন ছিলো, যেহেতু এটা আল্লাহর মূল বিধানগুলোর অন্যতম যা বাস্তব জীবনকে স্পর্শে করে। এই প্রশ্ন করার স্বভাবটি এমন বদ অভ্যাস যা জীবনে বহু জটিলতা সৃষ্টি করে, এজন্যে আল-কোরআনে এ বিষয়ে সতর্ক করতে গিয়ে চূড়ান্ত অকাট্য কথার বড়ই প্রয়োজন ছিলো, নচেত মানুষকে বহু কষ্টের সম্মুখীন হতে হতো । তাই, আল্লাহ তায়ালা আমাদের যাবতীয় সংকট নিরসনে সুক্্ভাবে ও যথাযথভাবে আমাদেরকে সতর্ক করেছেন। | যে সব বিষয় এখনও সামনে আসেনি সেগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার অর্থ হচ্ছে এমন এক বোঝা নিজের ওপর চাপিয়ে নেয়া যার কোনো সীমা-শেষ নাই। আর কোনো ঘটনা সং না হওয়া পর্যন্ত সে বিসয়ে কোনো ফয়সালা দেয়া কারো পক্ষেই সম্ভব নয় এবং সে বিষয়ে কোনো ফতওয়া (সিদ্ধান্ত) দেয়াও অবান্তর ও অসম্ভব । আর এই ধরনের বিষয় নিয়ে পরস্পর জিজ্ঞাসাবাদ বা আলাপ আলোচনা করাটাও শরীয়তের বিধানের মধ্যে বাড়াবাড়ির শামিল, বরং এতে শরীয়তের বিরোধিতাই করা হয়। আর আজ যে সব অঞ্চলে শরীয়তের আইন চালু নাই সেখানে এই ধরনর নানা প্রকার প্রশ্ন এবং সে সব বিষয়ে শরয়ী বিধান জানতে চাওয়াতে আসলে কোনোই ফায়দা নাই । শরয়ী বিধান জানতে চাওয়ার উদ্দেশ্য হচ্ছে সে বিধানকে চালু করা, কিন্তু ফতওয়াপ্রার্থী এবং ফতওয়াদাতা উভয়েই আজ তারা এমন এক এলাকার অধিবাসী, যেখানে আল্লাহর আইন কানুন চালু নাই এবং সেখানে আল্লাহর সার্বভৌমত্্কেও স্বীকার করা হয় না। সামাজিক জীবনেও যেখানে ইসলামী হুকুম আহকাম মানা হয় না এবং মানুষের জীবনেও ইসলামের অনুসরণ সাধারণভাবে নাই । অর্থাৎ ওই দেশে আল্লাহর সার্বভৌমত্ৃকে স্বীকার করা হয় না এবং আল্লাহর ফয়সালাকে মানাও হয় না। রানত্রীয়ভাবেও আন্মাহর বিধান চালু করার ব্যবস্থা নাই। অতএব সেখানে শরয়ী বিধান সম্পর্কে জানতে চাওয়ার কী অর্থ হতে পারে? আসলেই কি এর ছারা কারো কোনো উপকার হবে? সুতরাং অপ্রয়োজনীয় এসব প্রশ্ন করে প্রশ্বরকারী ও যাকে প্রশ্ন করা হয় তারা উভয়ে, বুঝে অথবা না বুঝে ৷ সময় ও শ্রমের অপচয় করে। হ কলা আল নাচন ল577 ল্দ্গ নকল বিশাল ৫ম ১৭ ৬/৬/৬/.1051009016-100
— পৃষ্ঠা ২৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।