তাফসীক ক্কী বিশান্পি ক্োকসআন র রহস্যের অজানা জিনিসের সন্ধানে যে চেষ্টা চালাবো, তাতে আমাদের উপকারের পরিবর্তে শুধু ক্ষতিই হবে, কারণ যুক্তিহীন এই প্রয়াস ভুল পথেই নিয়ে যায়। শরীয়তের বিধানের প্রকৃতিই হচ্ছে এ বিধান আমাদেরকে ততোটুকুই দিতে চায় এবং তখনই দিতে চায় যখন প্রকৃতপক্ষেই বিধানের প্রয়োজন দেখা দেয়-এটিই ইসলামের সুষম ব্যবস্থা । বিশেষভাবে লক্ষ্যযোগ্য, গোটা মক্কী জীবনে বাস্তব জীবন সম্পর্কিত এমন কোনো আইন কানুন নাধিল হয়নি যার দ্বারা কাউকে দৈহিক শাস্তি দেয়া যায় বা কাফফারা (জরিমানা) আদায় করা যায়, যদিও নৈতিক চরিব্র সম্পর্কিত কিছু বিধি নিষেধ এসেছে। শাস্তিমূলক ও বাস্তব জীবন পরিচালনা সম্পর্কিত আইন কানুন তখনই নাধিল হয়েছে, যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে এবং ক্ষমতাবলে সে সব আইন কানুন চালু করা সম্ভব হয়েছে। ইসলামের প্রথম যুগে নৈতিক চরিত্রকে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে উপদেশমূলক কথা নািল হলেও কোনো বিষয়ে চূড়ান্ত কোনো ফতওয়া বা ফয়সালা দেয়া হয়নি, বা কোনো কিছু অমান্য করলে কোনো শাস্তির নির্দেশও দেয়া হয়নি, যেহেতু খোদ মালিক আল্লাহ তায়ালা ওই সময়ে এই ধরনের কোনো বিধান নাধিল করেননি । এই জন্যে এই সময়ে না জানালে, কিছু জানতে চাওয়াকে নিরুৎসাহিত করা হয়েছে। ওমর রো.) তো, কোনো বিষয় উপস্থিত না হলে, সেই বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করায় লা'নত (ভীষণভাবে তিরস্কার) করেছেন। দারা কুতনী তার রচিত “মোসনাদ' কেতাবে যুহরী থেকে একটি হাদীস এনেছেন, এতে বলা হয়েছে, আমরা জানতে পেরেছি, কোনো প্রশ্ন সামনে আসলে যায়েদ ইবনে সাবেত বলতেন, এটা কি সত্যিকারে ঘটেছে? যদি না হতো “হা হয়েছে', তাহলে সে বিষয়ে তৃতোটুকু বলতেন যতটুকু তিনি জানতেন । যদি বলা হতো, “না এরকম কোনো ঘটনা ঘটেনি", | তখন তিনি বলতেন, “এটা না ঘটা পর্যন্ত বিষয়টিকে যেমন আছে তেমনি ছেড়ে দাও।' আম্মার ইবনে ইয়াসের (রা.) থেকে একটি বর্ণনা পাওয়া যায়, তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, 'এর পরে কিছু ঘটেছে কি? যখন বলা হয়েছে “না", তখন বলেছেন, তাহলে ছাড়, এ বিষয়ে এখনই মাথা ঘামানোর কোনো দরকার নাই, যদি সত্যিই কিছু ঘটে তখন গুরুত্ দিয়ে বিষয়টি ভাববো এবং তখন দেখবো, তোমাদের জন্যে কি করা যায়। দারেমী বলেন, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটি হাদীস পেয়েছেন, তাতে 'বলা হয়েছে, রসূলুল্লাহ (স.) এর সংগী সাথীদের থেকে ভালো কোনো মানুষ দেখিনি, তারা রসূল (স.)-এর মৃত্যু-দম পর্যন্ত তাকে মাত্র তেরটি প্রশ্ন করেছেন এবং এ সব প্রশ্ন আল কোরআনেও উল্লেখিত হয়েছে; যেমন, “ওরা তোমাকে “হারাম' মাস সম্পর্কে জিজ্ঞাসা করছে।” “ওরা জিজ্ঞাসা করছে তোমাকে হায়েয সম্পর্কে ।' এই রকমই আরও কয়েকটি প্রশ্ন যা প্রকৃতপক্ষে তাদের উপকারে লেগেছে। ইমাম মালেক বলেন, “আমি এই মদীনাতে পৌছুলাম। গিয়ে দেখি তাদের কাছে আল্লাহর কেতাব এবং রসুল (সে.)-এর সুন্নত ছাড়া আর কোনো কেতাব নাই। কোনো সমস্যা হাযির হলে আমীর উপস্থিত আলেমদের একত্রিত করে পরামর্শ করেন এবং কোনো সিদ্ধান্তে তারা সবাই একমত হলে সেইভাবে তিনি রায় দিয়েছেন। আর তোমরা প্রশ্বের পর প্রশ্ন করতে থাকো যা আল্লাহর রসূল (স.) অপছন্দ করেছেন। [৫ সুক্সা আন্প মাতয়দা_______ ১২৫৬) _______ পানা ৭ সলিল ২] ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।