স্পরীক্মতেক্ অভি বিশ্লেষণ করাল পকিলাম এরপর এ বিষয়টিকে পূর্ববর্তী লোকদের উদাহরণ দিয়ে বুঝানো হয়েছে। তারা ছিলো আহলে কেতাব এবং তাদের মধ্যে অনেকে এভাবে বেশী বেশী প্রশ্ন করে নিজেদের ওপর আল্লাহর কঠিন হুকুম চেয়ে নিয়েছিলো, এতে তাদের কষ্টই বেড়েছে, কারণ যখন প্রশ্ন করায় কোনো কিছু | বাধ্যতামূলক করে দেয়া হয়েছিলো তখন তাদের তা পালন করতে অস্বীকার করে তারা কাফের হয়ে গিয়েছিলো । অতিরিক্ত কথা জিজ্ঞাসা না করে তারা যদি চুপ থাকতো এবং বিষয়গুলোকে যদি সেইভাবে সহজভাবে গ্রহণ করতো যেমন আল্লাহ তায়ালা চেয়েছিলেন, তাহলে তাদের জন্যে সেগুলো পালন করা সহজ হতো এবং তাদের এই ক্রটি হতো না ও কুফরীর অপরাধে লিপগ্তও হতে হতো না। সুরায়ে বাকারাতে আমরা দেখে নিয়েছি বনি ইসরাইল জাতিকে যখন বিনা শর্তে এবং কোনো প্রকার চিহ্নের উল্লেখ না করে একটি গরু, যবাই করতে বলা হয়েছিলো, তখন যে কোনো গরু যবাই করলেই তারা পারতো ।-কিন্তু তারা এ গরুর গুণ, প্রকৃতি বৈশিষ্ট্য ইত্যাদি কেমন হবে জানতে চেয়ে প্রশ্নের ওপর প্রশ্ন করে এবং এইভাবে গরুর বর্ণনাকে এমন কঠিন করে ফেললো যে, ওই গুণ সম্পন্ন গরু বা গাভী পাওয়া ভীষণ কঠিন হয়ে গেলো । এসব না করে যে কোনো একটি গরু তারা সহজেই যবাই করে দিতে পারতো । অনুরূপ বিষয় ছিলো সাব্ত বা শনিবারে মাছ না ধরার ব্যাপারটি, যেটা তারা সহজে পালন করতে পারতো । কিন্তু সেখানেও নানা প্রকার টাল বাহানা করে তারা নিজেদের ওপর আল্লাহর গযব ডেকে নিলো । এইভাবে বনি ইসরাইল জাতি প্রশ্ন করে করে নিজেদের ওপর অনেক জিনিসই হারাম করে নিয়েছিলো এবং সে সব বিধি নিষেধ পালন করতে না পেরে অবশেষে শান্তিতে পতিত হয়েছিলো । সহীহ বোখারীর হাদীসে রসূলুল্লাহ (স.) বলেছেন, “তোমাদেরকে যে সব জিনিসের ওপর ছেড়ে গেলাম তার ওপরই আমাকে থাকতে দাও, আর বনী ইসরাইল জাতি তোমাদের পূর্বে ধ্বংস হয়ে গেছে বেশী বেশী প্রশ্ন করে এবং নবীর সাথে নানা প্রকার মতভেদে লিপ্ত হতে গিয়ে । এই সহীহ হাদীসে যে কথাটি পাওয়া যায় তা হচ্ছে, “নিশ্চয়ই আল্লাহ তায়ালা তোমাদের জন্যে কিছু জিনিস বাধ্যতামূলক করেছেন, সেগুলোকে লংঘন করো না। কিছু জিনিস নিষেধ করেছেন সেগুলোকে তোমরা বৈধ করে নিয়ো না, আর কোনো কোনো বিষয়ে .চুপ থেকেছেন তোমাদের প্রতি দয়া প্রদর্শন করতে গিয়ে, ভুলে গেছেন বলে নয়, সুতরাং জিজ্ঞাসা করে তোমরা সেগুলো নিজেদের ওপর জটিল করে নিয়ো না।”" সহীহ মুসলিম শরীফে সা'দ (রা.) থেকে একটি হাদীস এসেছে, তাতে রসূলুল্লাহ (স.) বলেছেন, মুসলমান সমাজে সেইসব মুসলমান সর্বাধিক অপরাধী, যাদের প্রশ্নের কারণে কোনো জিনিসকে হারাম করে দেয়া হয়েছে, আসলে এগুলো হারাম ছিলো না।' সম্ভকত কোরআনে কারীমে উল্লেখিত ইসলামের এই সব কথা উপরোক্ত হাদীসগুলোর আলোকে বুঝা সহজ হয়েছে। ইসলামে বুঝার বিষয় হচ্ছে, এ জীবন ব্যবস্থা আমাদেরকে তাই দিতে চায় যা প্রকৃতপক্ষে আমাদের দরকার । যে বিষয়গুলো এ পাক কালামে বর্ণিত হয়নি, বুঝতে হবে সেগুলো আমাদের শক্তির বাইরে বলেই স্পষ্ট করে না বলে গোপন রাখা হয়েছে। সেগুলো জানানোতে মানুষের কোনো উপকার থাকলে দয়াময় মালিক সেগুলো অবশ্যই সাফ ছাপ করে বলে দিতেন। সুতরাং তিনি যখন নীরবতা অবলম্বন করেছেন, তখন আমাদের না পাওয়া কোনো জিনিসের জন্যে কৌতৃহলী হওয়া উচিত নয়। আমরা স্পষ্টভাবে বর্ণিত কথাগুলো পেয়ে তৃপ্ত না থাকতে পারলে সেটা আমাদের জন্যে অকল্যানকরই হবে এবং অতৃপ্ত বাসনা নিয়ে আল্লাহর ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।