Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

এসব রিওয়ায়েতের সবগুলোতেই একটি. সুর ধ্বনিত হয়েছে, অর্থাৎ মোমেনদেরকে প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে। কোরআনুল কারীম শুধু মানুষের আকীদা শোধরানোর জন্যে বা কিছু আইনের কথা জানানোর জন্যেই আসেনি, বরং একটি জাতিকে সকল দিক দিয়ে যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে এবং একটি সুসংগঠিতও সুন্দর সমাজ গঠন করে সেই সমাজের প্রত্যেকটি ব্যক্তিকে নৈতিক ও চারিত্রিক প্রশিক্ষণ দান করে সুন্দর ও শান্তিপূর্ণ মানব দল গড়ে তুলেছে। তাই দেখা যায় এখানে প্রশ্ন করার আদব শেখানো হয়েছে, আলোচনার সীমা জানানো হয়েছে এবং জ্ঞান অর্জনের লক্ষ্যও নির্ধারণ করে দেয়া হয়েছে। আর এই লক্ষ্যেই আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা এই শরয়ী বিধান নাধিল করেছেন এবং গায়েবের খবর দিয়েছেন । আদব বা শৃংখলার দাবী হচ্ছে, সে তুচ্ছ একজন বান্দা, মুনিবের কথার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাওয়ার অধিকার তার নাই, তার কোনো অধিকার নেই মুনিবের অজানা রহস্যের দ্বার উদঘাটনের অপচেষ্টা করা অথবা যেটুকু প্রকাশিত হয়ে রয়েছে তা চাপা দেয়ার জন্যে চেষ্টা করার। সর্বজ্ঞানী এবং সব জিনিস সম্পর্কে আল্লাহর এই সীমানায় যদি কেউ প্রবেশ করার চেষ্টা করে, তাহলে সে শেষ বিচারের দিন কোনো যুক্তি বা দলীল তার পক্ষে খুজে পাবে না এবং এটা হবে সন্তাবনার বাইরের এক প্রচেষ্টা। এমনি করে গায়েবের পর্দা চিরে সেই রহস্য ভেদ করার চেষ্টা করা যা আল্লাহ তায়ালা প্রকাশ করেন নাই - হবে এক ব্যর্থ প্রয়াস। আর আল্লাহ তায়ালা তো মানুষের শক্তি ও সম্ভাবনা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত। তাই তিনি তার জন্যে সেই আইন দিয়েছেন যা মানা তার শক্তির মধ্যে রয়েছে এবং গায়েবের খবর আল্লাহ তায়ালা তাকে এতোটা দেন যা তার প্রকৃতি বরদাশত করতে পারে । আরও কিছু বিষয় আছে যা সংক্ষিপ্ত অথবা অস্পষ্ট । সুতরাং সে বিষয়ে মানুষের নীরবতা অবলম্বন করাই উচিত- এটিই আল্লাহ তায়ালা চান। কিন্তু, এ সব বিষয়ে নবী (স.)-এর জীবদ্দশায় এবং কোরআনে করীম নাযিল হওয়ার বিরতির সময়ের মধ্যে প্রশ্ন করা মোটেই উচিত নয়। কারণ ওই প্রশ্নের জবাব দিলে সে জবাবের কোনো কোনোটি তাদের কাছে খারাপ লাগবে এবং তাদের সবার কাছে এবং পরবর্তী লোকদের জন্যে তা বড়ই কঠিন হয়ে যাবে। এই জন্যে আল্লাহ তায়ালা ঈমানদারদেরকে অনেক জিনিস জিজ্ঞাসা করতে মানা করেছেন, যেহেতু ওই তমসাবৃত কিছু রহস্য প্রকাশিত হলে তাদের কাছে খারাপ লাগবে এবং তাদেরকে এই বলেও তিনি সতর্ক করে দিয়েছেন যে, মানা করা সন্তেও যদি তারা নবী (স.)-এর জীবদ্দশায় এবং ওহী নাযিল হওয়ার সময়ের মধ্যে বেশী কথা জিজ্ঞাসা করে, তাহলে অবশ্যই তা তাদের জন্যে ক্ষতিকর হবে এবং নানা প্রকার কষ্টের মধ্যে তারা পড়ে যাবে। আল্লাহ তায়ালা আমাদেরকে ওই সব কষ্ট মাফ করুন । আমাদের ওপর তো প্রশ্ন করা জরুরী বানানো হয়নি । তাই এরশাদ হচ্ছে, “হে ঈমানদাররা, এমন সব বিষয়ে প্রশ্ন করো না, যা তোমাদের সামনে প্রকাশিত হয়ে পড়লে তোমাদের কাছে খারাপ লাগবে । আর কোরআন নাযিল হওয়ার সময়ের মধ্যে (নবুওতের যামানায়) প্রশ্ব করা হলে অবশ্যই তোমাদেরকে তার জবাব দেয়া হবে। আল্লাহ তায়ালা মাফ করুন এসব মন্দ অবস্থা থেকে ।' অর্থাৎ, যে সব বিষয়ের বিস্তারিত বিবরণ দেয়া হয়নি বা সংক্ষেপে বলা হয়েছে, সে সব বিষয়ে তোমরা প্রশ্ন করে জটিলতার মধ্যে পড়ে যেয়ো না, কারণ সংক্ষিপ্তভাবে বলায় বা অস্পষ্ট রাখায় তোমাদের জন্যে প্রশস্ততা রয়েছে; যেমন হজ্জ সম্পর্কে, যার কথা বিস্তারিত কিছুই বলা হয়নি। ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।