Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

“হে মোমেনরা, তোমরা এমন কোনো প্রশ্ন করো না, যা তোমাদের জন্যে প্রকাশ করা হলে তোমাদের কষ্ট হবে । মুসলিম শরীফে আনাস (রা.)-এর বরাতে একটি হাদীস আনা হয়েছে, বলা হয়েছে, রসূলুল্লাহ (স.) বলেছেন, “আল্লাহর কসম, আমি (আমার নবুওতের) এ দায়িতে থাকাকালে, আমি নিজে তোমাদেরকে না জানানো পর্যন্ত কোনো কথা আমাকে জিজ্ঞাসা করো না। (১) তখন প্রশ্নকারী ব্যক্তিটি দীড়িয়ে বললো, “ইয়া রসূলাল্লাহ (এই অবাস্তর কথাটি জিজ্ঞাসা করায় যে অপরাধ হয়েছে) তাতে আমার যায়গা কোথায় হবে? রসূলুল্লাহ সে.) বললেন, 'দোযখ' ৷ তখন আদুল্লাহ ইবনে হুযাফাহ (রা.) দীড়িয়ে বললেন, ইয়া রসূলাল্লাহ আমার বাপ কে! তিনি বললেন, তোমার বাপ হুযাফাহ। ইবনে আব্দুল বার বলেন, আবদুল্লাহ ইবনে হুযাফাহ হচ্ছেন পুরাতন ইসলাম গ্রহণকারীদের একজন, তিনি আবিসীনিয়াতে দ্বিতীয়বারে হিজরত করেছেন এবং বদর যুদ্ধেও যোগদান করেছেন। এই কথোপথনের মধ্যে একটু মস্কারি করা হয়েছে! তাকে ইরানের বাদশাহ কেসরার কাছে রসূলুল্লাহ সে.)-এর চিঠি নিয়ে দূত হিসাবে পাঠানো হয়েছিলো ৷ যখন তিনি বললেন, আমার বাপ কে ইয়া রসূলাল্লাহ? রসূল (স.) বলেছিলেন তোমার বাপ আবু হুযাফাহ-এতে আব্দুল্লাহর মা বললেন, “আমি আপনার ওরসজাত কোনো ছেলে আছে বলে শুনিনি। আমি কি নিরাপত্তা পাবো যদি আমি বলি, আপনার মা জাহেলী যামানার মেয়েদের মতো কারো সাথে অবৈধ মেলা মেশা করেছেন এবং তিনি লোকদের মধ্যে এটা প্রকাশ করে দিয়ে নিজেকে বদনাম করেছেন? তখন রসূল (স.) বললেন, আল্লাহর কসম, কোনো কালো ক্রীতদাসও যদি আমাকে তার বাপ বলতে চায় তাকে অবশ্যই আমি ছেলে বলে স্বীকার করে নেবো। ইবনে জারীর আবূ হোরায়রাহ (রা.) থেকে আর একটি হাদীস পেশ করেছেন, এতে বলা হয়েছে, রসূলুল্লাহ (স.) একদিন ক্রোধান্বিত অবস্থায় বের হলেন, রাগে তার মুখ লাল হয়ে গিয়েছিলো, তিনি মেম্বরে এসে বসলেন । তখন এক ব্যক্তি এসে বললো, আমার অবস্থান কোথায়? রসূলুল্লাহ (স.) বললেন, “দোযখ ।” আর একজন দীড়িয়ে বললো, “আমার বাপ কে? রসূলুল্লাহ (স.) বললেন, “তোমার বাপ হুযাফাহ।" তখন ওমর এবনুল খাত্তাব (রা.) বললেন, আমরা আল্লাহকে রব, ইসলামকে জীবন ব্যবস্থা, মোহাম্মদ (স.)-কে নবী এবং আল কোরআনকে আমাদের পথ প্রদর্শক হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। ইয়া রসূলাল্লাহ, জাহেলিয়াতের যামানায় আমরা নানা প্রকার পাপ ও শেরকের মধ্যে লিপ্ত ছিলাম, আর আল্লাহ তায়ালাই ভালো জানেন কে আমাদের বাপ।" রেওয়ায়াতকারী (আবু হোরায়রা রা.) বলেন, এ কথায় তার (রসূলুল্লাহ স.-এর) রাগ থেমে গেলো এবং নীচের আয়াতটি নাযিল হলো, 'হে মোমেনরা, তোমরা এমন কোনো জিনিস সম্পর্কে প্রশ্ন করো না ...... শেষ পর্যন্ত । ইবনে আব্বাস (রা.) থেকে মোজাহেদ একটি রেওয়ায়াত এনেছেন, তাতে বলা হয়েছে, এ আয়াতটি একদল লোকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছিলো, যারা রসূলুল্লাহ (স.)-এর কাছে জিজ্ঞাসা করেছিলো, বাহীরা, সায়েবা, অসীলা ও হাম সম্পর্কে । সাঈদ ইবনে জুবাইরের একটি মতোও একথার সমর্থনে এসেছে । আর তিনি বলেন, তুমি কি দেখছ না যে পরে অবতীর্ণ হয়েছে, (১) ইবনে জারীর হযরত আনাস (রা.) থেকে আর একটি রেওয়ায়েত এনেছেন, তাতে বলা হয়েছে, “ওরা রসূলুল্লাহ (স.)-কে এতো বেশী জিজ্ঞাসা করতে লাগলো ঘে, এক পর্যায়ে বেশ বিতর্ক শুরু হয়ে গেলো, তখন একজন অন্য একজনকে দেখিয়ে দিয়ে বললো, এই লোকটি বলেছে। এ বিষয়ে ইবনে জারীর আবু হুরায়রাহ (রা.) থেকে আর একটি হাদীস এনেছেন যা যথা স্থানে পেশ করা হবে। ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।