তাফসীব স্কী হিন্লান্পি্প ক্োকজআন “হে ঈমানদাররা, কোনো বিষয় সম্পর্কে বেশি প্রশ্ন করো না, এমন হতে পারে, তোমাদের বেশী বেশী প্রশ্ন করায় এমন কিছু প্রকাশ করে দেয়া হবে, যা তোমাদের জন্যে কষ্টকর হয়ে যাবে । আর কোরআন নাযিল হওয়ার সময়ে এইভাবে জিজ্ঞাসা করলে হয়তো ওইসব অনাকাংখিত জিনিসকে প্রকাশ করেও দেয়া হতে পারে যাতে তোমাদের কষ্ট হবে । আল্লাহ তায়ালা তোমাদের (অতীতের ভুল-ত্রান্তিগুলো) মাফ করুন। অবশ্যই তিনি মাফ করনেওয়ালা বড়ই সহিষ্ু। তোমাদের পূর্বে এইভাবে বেশী বেশী প্রশ্ন করে কোনো কোনো জাতি কাফেরে পরিণত হয়েছে। যেহেতু প্রশ্নের জওয়াবে যে ব্যবস্থা দেয়া হয়েছে তা তারা পালন করতে সক্ষম হয়নি। ইসলাম আগমনের প্রথম দিকে (ব্যস্ততাবশত অথবা অতি আগ্রহে) কিছু সংখ্যক সাহাবা রসূলুল্লাহ (স.)-কে এমন সব বিষয়ে বেশী বেশী প্রশ্ন করে বসেছেন যার সম্পর্কে তখনও কোনো বিধি নিষেধ নাযিল হয়নি, অথবা এমন হয়েছে, আল কোরআন যে সব বিষয়ে সংক্ষেপে বা ইংগিতে বলেছে, যার বিস্তারিত বিবরণ আল্লাহ তায়ালা দিতে চাননি, কিন্তু এ ব্যস্ত বাগীশ লোকেরা তার বিস্তারিত বিবরণ চেয়ে বসেছে, অথচ ওই সব বিষয়ে সংক্ষেপে বর্ণনা করে আল্লাহ তায়ালা চেয়েছেন মানুষ কিছু প্রশস্ততা বা ছাড় পাক। এরপর বারবার প্রশ্ন করায় সে বিষয়ে যখন আল্লাহর পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা এসে যাবে, তখন প্রশ্নকারী কষ্টের মধ্যে পড়ে যাবে অথবা মুসলমানদের অন্য কারো ওপর কষ্ট এসে যাবে, এই জন্যে বেশী প্রশ্ন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। বছরেই কি হজ্জ করতে হবে? রসূল (স.)-এর কাছে কথাটি খারাপ লাগলো । হজ্জ সম্পর্কে আয়াতটি ছিলো সংক্ষিপ্ত । “যে সব ব্যক্তি পথ খরচ যোগাড়ে সক্ষম তাদের জন্যে আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে হজ্জ করা বাধ্যতামূলক ।' এ আয়াতে বুঝা গেলো একবার হজ্জ করাই যথেষ্ট । তবু প্রত্যেক বছরেই হজ্জ করতে হবে না কি? এ প্রশ্ন দ্বারা ব্যাখ্যা চেয়ে কঠিন করে নেয়া হয়, যা আল্লাহ তায়ালা চাননি । দারা কুতনী তিরমিষী শরীফে একটি মুরসাল হাদীস বর্ণিত হয়েছে, যেখানে আলী (ো.) বলছেন, “এই আয়াতটি যখন নাধিল হলো, তখন অনেকে বলে উঠলো ইয়া রসূলাল্লাহ প্রত্যেক বছরেই কি এই হজ্জ করতে হবে? তখন রসূলুল্লাহ (স.) চুপ থাকলেন। আবারও এ লোকগুলো বললো, প্রত্যেক বছরেই কি?' রসূল (স.) বললেন, না- আমি যদি বলতাম হা, তাহলে ওদের ওপর প্রত্যেক বছরে হজ্জ করা বাধ্যতামূলক হয়ে যেতো । তখনই এই আয়াতটি নাযিল হয়। দারা কুতনীও আবু হোরায়রা (রা.)-এর বরাত দিয়ে একটি হাদীস এনেছেন। তিনি বলেন, রসূলুল্লাহ (স.) বলেছেন, যখন এই আয়াত নাধিল হলো, তখন এক ব্যক্তি দাড়িয়ে উঠে বললো, 'প্রত্যেক বছরেই কি ইয়া রসূলাল্লাহ?' এতে রসূলুল্লাহ সে.) তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। | লোকটি পুনরায় দীড়িয়ে বললো, প্রত্যেক বছরেই কি ইয়া রসূলাল্লাহ? তখন রসূলুল্লাহ (স.) | বললেন, 'কে বলছে একথাটি? উপস্থিত সাহাবারা বললেন, 'অমুক।” রসূলুল্লাহ সে.) বলেন, “যার হাতে আমার জীবন রয়েছে তার শপথ, যদি বলতাম “হী” তাহলে এটা বাধ্যতামূলক হযে যেতো; আর প্রত্যেক বছরে হজ্জ বাধ্যতামূলক হয়ে গেলে এটা তোমাদের শক্তির বাইরে চলে যেতো । আর শক্তিতে না কুলানোর কারণে আদায় করতে না পারলে অবশ্যই তোমাদের কুফরী করা হয়ে যেতো ।' অতপর আল্লাহ তায়ালা নাষিল করলেন, [ক সুলা আলা মাতসদা______6২ পালা অলহিল ২] ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।