Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

তাদের মানদন্ড ক্ষুণ্ন বরং তখন তারা সেই সত্যের ওপর দন্ডায়মান থাকবে, যা বুদবুদের মত নিভে যাওয়ার নয়, বা তা ক্ষণস্থায়ী কোনো ফেনার মতো নয়, যা মৃদুমন্দ বাত্যা-তাড়িত হয়ে অচিরেই মিলিয়ে যায়, বা এমন কোনো নগণ্য সংখ্যাও তারা হবে না যাকে উপেক্ষা করা যায়।.চিরন্তন এ সত্য তার নিজ মূর্তি ও মর্যাদায় সমাসীন হবে, তার নিজের ওযনেই তা হবে ভারী, তার সৌন্দর্য ও ক্ষমতায় তা হবে ক্ষমতাসীন! আল্লাহ রব্বুল আলামীন এই উম্মতকে গড়ে তুলেছেন আল কোরআনের আলোকে ও রসূল (স.)-এর পরিচালনায়, যার কারণে তারা এতটা মর্যাদার অধিকারী হয়েছে যা আল্লাহর দ্বীনের ওপর টিকে থাকার ফলেই সন্ভব। অবশ্যই আল্লাহর জ্ঞান ভান্ডারে তাদের এই মর্যাদার কথা বিদ্যমান রয়েছে । এ সেই উম্মত, যারা তাদের অন্তর ও বিবেকের মধ্যেই শুধু এই মহান দ্বীনকে পোষণ করছে না, বরং পৃথিবীতে তাদের জীবন জীবিকার মধ্যে এ দ্বীনকে তারা উল্লেখযোগ্যভাবে কার্যকর করে রেখেছে, রেখেছে এ দ্বীনের শিক্ষাকে জীবন্ত করে তাদের আবেগ অনুভূতিতে তাদের, আশা আকাংখার মধ্যে, তাদের নফসের চাহিদার মধ্যে, তাদের জীবনের সংঘাতও সন্ধির মধ্যে, ব্যক্তিগত ও দলীয়ভাবে যখন তারা বিজয়ী হয়েছে তখনও এই দ্বীনের মহান শিক্ষাকে ভুলে যায়নি, তারপর যখন তারা বিপুল সংখ্যক জনগণের ওপর কর্তৃত্ব লাভ করেছে তখনও তাদেরকে পরিচালনা করতে গিয়ে দ্বীনের মনোহারী শিক্ষাকে তারা কখনও উপেক্ষা করেনি । মর্দে মোমেনকে আল কোরআন আরও বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়েছে, প্রভাবিত করেছে তার গোটা সত্তাকে আরও নানা উপকরণ দ্বারা, আরও পরীক্ষা নিরীক্ষায় ফেলে বেঁধেছে তাকে আল্লাহর বন্র কঠিন আইনের বীধনে । আর এ সব কিছুর বন্ধন মযবৃত হয়েছে একটি মাত্র রশিতে আর তা হচ্ছে তার মন মগযে, তার ধ্যান ধারণায়, তার চিন্তা ও অনুভূতিতে, তার ব্যবহার ও চরিত্রে, তার জীবনের আইন কানুন ও সাংগঠনিক তৎপরতায় একটি মাত্র জীবন ব্যবস্থা, যা আল্লাহ তায়ালা আল কোরআনের মাধ্যমে তার সামনে পেশ করেছেন এবং যে দ্বীনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করাকে তিনি তার জীবনের লক্ষ্যে পরিণত করেছেন সেই দ্বীনের প্রতিষ্ঠাকল্লে তাকে আরও জানিয়ে দিয়েছেন যে, সকল জাতির ও সকল- সম্প্রদায়ের লোককে তার পরিচালনা করতে হবে-এটা অবশ্যই তার দায়িতৃ। আল্লাহ তায়ালা আল কোরআনের মাধ্যমে এই উম্মতকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, তাদের দ্বারা তিনি কি চান, আর অবশ্যই আল্লাহ তায়ালা তার ইচ্ছাকে চালু করবেন এবং তিনি পৃথিবীর বুকে তার আলোকময় ব্যবস্থাকে অবশ্যই বিজয়ী ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত করবেনই করবেন। তিনি মানুষকে একথাও জানিয়ে দিয়েছেন যে, ছ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে যখন তারা অবিরাম গতিতে সংগ্লামরত থাকবে, তখন অবশ্যই আল্লাহ তায়ালা তাদেরকে অবিরতভাবে সাহায্য করতে থাকবেন। বশী ০বশী পর্ব কন্বা একটি মারাআক বদঅভ্যঠাস্প এরপর আলোচনা আসছে মুসলিম জামায়াতকে কি ভাবে গড়ে তোলা হবে এবং আল্লাহর রসূল (স.)-এর সাথে তারা কি ব্যবহার করবে সে বিষয়ের ওপর । এই আদব শেখাতে গিয়ে আল্লাহ তায়ালা জানাচ্ছেন ঘে, আল্লাহর রসূল নিজে না জানানো পর্মস্ত যেন তাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে পেরেশান না করা হয় । জানানো হচ্ছে, বেশী প্রশ্ব করলে হয়ত এমন কিছু কথা বা সিদ্ধান্ত আসবে যা মুসলমানদের জন্যে ক্ষতিকরই হবে, বা এমন কোনো হুকুম এসে যাবে যা পালন করা তাদের জন্যে কঠিন হয়ে পড়বে অথবা যে সব বিষয়ে আল্লাহ্‌ তায়ালা ছাড় দিয়েছেন তার মধ্যে সংকীর্ণতা বা সীমাবদ্ধতা এসে যাবে অথবা আল্লাহর রহমত সীমাবদ্ধ হয়ে যাবে । এরশাদ হচ্ছে, ৃ | সুক্সা আম্প মায়া ___ (২৫১০ ____ পালা ৭ লিপ ২ | ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।