Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

সামনে রেখে কথা বলে এবং এই জন্যেই আল্লাহর কালামের বহু স্থানে এ বিষয়ের ওপর ব্যাপকভাবে কথা বলা হয়েছে। এরশাদ হচ্ছে, “অবশ্যই আল্লাহ রব্বুল আলামীন এই উম্মতকে বের করেছেন (গোটা মানব মন্ডলীর মধ্য থেকে) এবং বানিয়েছেন তাকে এমন এক আদর্শ উম্মত যারা সকল মানুষের জন্যেই সর্বপ্রকার ভালো জিনিস পাওয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।' তাকে অত্যন্ত গুরুতৃপূর্ণ এক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে, সে উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ প্রদত্ত বিধানের আমানত বহন করার দায়িত্ব পালন করা, অর্থাৎ তারা দুনিয়ার সর্বত্র এ বিধান চালু করার চেষ্টা করে যাবে যাতে এমন শান্তি ও কল্যাণের প্রস্রবণ প্রবাহিত হয় যা ইতিপূর্বে আর কখনও হয়নি এবং মানব জীবনের সর্বত্র এ বিধানকে এমনভাবে কায়েম করবে যা ইতিপূর্বে কখনও সম্ভব হয়নি, অর্থাৎ পূর্ণাংগভাবে খোলাফায়ে রাশেদীনের পর এ দ্বীন. কোনো যামানায় বা কোনো দেশে পূর্ণাংগভাবে প্রতিষ্ঠিত হয়নি। মুসলিম উম্মাহ এ জীবন বিধানকে কায়েম করার জন্যে দীর্ঘ যে সময়কাল ধরে সংগ্বাম করে চলেছে এতো দীর্ঘ সময় ধরে অন্য কোনো উম্মত আল্লাহর বিধান পালনও করতে পারেনি বা প্রতিষ্ঠা করতেও সক্ষম হয়নি। মুসলিম উম্মাহ তো সর্বপ্রথম জাহেলিয়াতের রীতিনীতি উৎখাত করার জন্যে আত্মনিয়োগ করেছে, তারপর ইসলামের সম্মোহনী মতাদর্শকে দুনিয়ার বুকে কায়েম করে মানুষকে শান্তি ও কল্যাণের ছায়াতলে টেনে নিয়ে এসেছে এবং মুক্ত করেছে তাদেরকে চিন্তার বিপর্যয় ও কদর্য ব্যবহারের পঙ্কিলতা থেকে। মুক্ত করেছে তাদেরকে জাহেলী যামানার সর্বপ্রকার ভ্রান্তি ও মিথ্যা আবেগের জাল থেকে, যার মধ্যে তারা শত শত বছর ধরে আবদ্ধ থেকে কষ্ট পাচ্ছিলো। এরপর সত্যের পতাকা বহন করার জন্যে তাদেরকে | যথাযথ প্রশিক্ষণ দিয়ে এমনতাবে গড়ে তুলেছে যেন এ মহা সত্যের ঝান্ডাতলে আগত মানুষ সর্বাধিক কল্যাণ ও শান্তি পেতে পারে। এইভাবে সত্য প্রতিষ্ঠিত হওয়ার পরই মানুষ অনুধাবন করেছে যে, সত্য আর মিথ্যা, হালাল ও হারাম বরাবর নয়। মিথ্যার চাকচিক্য যতো চমকপ্রদই হোক না কেন, তা ক্ষণস্থায়ী। এইভাবে সত্য সমগত হওয়ার পর, বিশ্ববাসী তা মুগ্ধ নেত্র অবলোকন করেছে। কিন্তু আফসোস, দীর্ঘকাল ধরে মুসলিম উম্মাহর অনৈক্যের কারণে এবং সত্যের পতাকাকে সমুন্নত রাখার প্রয়াস ও প্রচেষ্টা স্তিমিত হয়ে যাওয়ার ফলে সর্বত্র মুসলমানেরা আজ লাগ্কিত। যেদিন আবার মুসলমান আল্লাহমুখী হয়ে যাবে, সত্যের ঝান্ডাকে বুলন্দ করার জন্যে দৃঢ়সংকল্প হয়ে এগিয়ে আসবে, উন্নত চরিত্র ও ব্যবহারের সৌন্দর্যে মানুষকে সত্যের সমুজ্জবল চেহারা দেখাতে সক্ষম হবে, তখনই স্বল্প সংখ্যক হলেও তারা পৃথিবীর মানুষকে সত্যের দিকে এগিয়ে আনতে পারবে এবং তখনই আল্লাহর ইচ্ছায় তারা পৃথিবীর পরিচালকের পদে নিয়োজিত হবে আর তখনই মানুষ দলে দলে সত্যের দিকে এগিয়ে আসবে এবং তখনই অসত্যের জারিজুরি মানুষ স্বেচ্ছা প্রণোদিত হয়ে এই সত্যকে গ্রহণ করবে এবং বাতিলপন্থীদের সংখ্যাধিক্য দেখে কেউ আর ধোকা খাবে না। ইসলামের সুবিচার যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখনই মিথ্যার জাল ছিন্নভিন্ন হয়ে যাবে এবং মানুষকে দলে দলে ইসলামের দিকে এগিয়ে আসতে দেখা যাবে । আর তখনই মুসলমানদের সাফল্য, সংখ্যাধিক্য ও শক্তি নযরে পড়বে । সে সময় সেই সব মোমেন যারা আল্লাহর মানদন্ডে নিজেদেরকে ওযন করেছে, তারা যুদ্ধ নয়নে দেখতে থাকবে মিথ্যা ও অপশক্তির বিপর্যয় । তখন তাদের হাত পেরেশানীতে কাপতে থাকবে না। তাদের চোখগুলো আর বিভ্রান্ত হবে না, হবে না ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।