Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

শান্তি পাবে এবং এই সীমা যারা মেনে চলবে, তারা আল্লাহর রহমত পাওয়ার যোগ্য হবে এবং ক্ষমা পাবে । তাই এরশাদ হচ্ছে, "আর জেনে নাও যে, আল্লাহ তায়ালা কঠিন শাস্তি দেয়ার মালিক এবং তিনি মাফ করনেওয়ালা মেহেরবান ।' সতর্ক করা দ্বারা যেমন উৎসাহিত করা হয়, তেমনি বিরোধীদের বাধা বিম্ব অতিক্রম করে |. আল্লাহর হুকুম পালন করা সহজ হয়ে যায়। অথচ আল্লাহর হুকুমের বিরোধিতা করে কেউ কোনো উপকারই পেতে পারে না। সুতরাং এরশাদ হচ্ছে, “রসূলের দায়িত্‌ পৌছে দেয়া ব্যতীত আর কিছুই নয় এবং আন্মাহ তায়ালা অবশ্যই সে সব জিনিস জানেন, যা তোমরা প্রকাশ করছো অথবা গোপন করছো । িখ্যতাক্স ওপন্স সতত বিজন্ম অবশ্যজ্ভঞাবী “তারপর এ কথাটি শেষ করা হচ্ছে একটি বিশেষ মাপকাঠির দিকে ইংগিত করে, যার দ্বারা আল্লাহ তায়ালা সব কিছুর মূল্যায়ন করেন। মুসলমানরাও ওই ভাবেই প্রতিটি জিনিসের মূল্যায়ন করে এবং সর্ব বিষয়ের সিদ্ধান্ত নেয়। এই মাপকাঠির দ্বারাতেই পবিত্র জিনিসগুলোকে গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয় এবং এবং মন্দ জিনিসগুলোকে বর্জন করা হয় যাতে করে মুসলমানেরা কোনো সময় এবং কোনো অবস্থাতে বাতিল শক্তির আধিক্য দেখে ধোকা না খায়। “বলে দাও, অপবিত্র ও পবিভ্র (মন্দ ও ভালো বা মিথ্যা ও সত্য) কখনো সমান নয়, যদিও অনেক সময় বাতিল শক্তির আধিক্য বা বাতিলপন্থীদের সংখ্যাধিক্য তোমাদের চোখে চমক লাগিয়ে দেয়। অতএব, হে বৃদ্ধিমানেরা (একমাত্র) আল্লাহকেই ভয় করো, তাহলেই তোমরা সাফল্যমন্ডিত হবে ।' এ প্রসংগে, যে বিশেষ অবস্থার প্রেক্ষাপটে মিথ্যার সাথে সত্যের তুলনা করা হয়েছে অথবা মন্দের সাথে ভালোর পার্থক্য দেখানো হয়েছে তা হচ্ছে, শিকার করা ও খাদ্য খাবারের মধ্যে হালাল হারাম পার্থক্য করা । যা কিছু হারাম করা হয়েছে তাই মন্দ বা অপবিত্র এবং যা কিছু হালাল করা হয়েছে তাই ভালো বা পবিত্র । মন্দ ও ভালো কখনও বরাবর হয় না, যদিও মন্দের আধিক্য তোমাদেরকে অনেক সময় মুগ্ধ করে দেয় বা তোমাদের চোখে চমক সৃষ্টি করে। জেনে রেখো আল্লাহর অনুমোদিত হালাল বা ভালো জিনিসের মধ্যেই রয়েছে তোমাদের জন্যে সমূহ কল্যাণ ও উপকার, যার পরিণতিতে লঙ্জিত হওয়ার বা কোনো কিছুর মধ্যে আবদ্ধ হয়ে যাওয়ার কোনো ভয় নেই, নেই কোনো ব্যাধি-নিরাময়ের পর অবশ্যন্তাবী দুর্বলতার মতো কোনো প্রতিক্রিয়া । আর মন্দের মধ্যে উপস্থিত যে ভালো দিকটি দেখা যায় বা তাৎক্ষণিকভাবে যে স্বাদ পাওয়া যায়, তা মোটেই দীর্ঘস্থায়ী হয় না। অবশ্যই ভালো বা হালাল জিনিসের মধ্যে পরিপূর্ণভাবে ভারসাম্য বিরাজ করে; সাথে সাথে মন্দ প্রতিক্রিয়া থেকে বাচার জন্যে নিরাপত্তার সর্বপ্রকার ব্যবস্থাও থাকে ৷ এ নিরাপত্তা যেমন পার্থিব জীবনে, তেমনি আখেরাতেও ৷ আর কুতবৃত্তির প্রভাবমুক্ত হয়ে একটু বুদ্ধি খরচ করলে এবং অন্তরে আল্লাহর ভয় পোষণ করতে পারলে যে কোনো ব্যক্তির জন্যে মন্দ বা হারাম জিনিস পরিহার করে হালাল জিনিস গ্রহণ সহজ হয়ে যাবে । এর ফলে দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই প্রভূত কল্যাণের অধিকারী হওয়া সম্ভব হবে । তাই এরশাদ হচ্ছে, “সুতরাং আল্লাহকে তয় করো হে বুদ্ধিমানেরা, তাহলেই তোমরা সাফল্য মন্ডিত হবে । মন্দের ওপর ভালোর বিজয় অবশ্যন্ভাবী- এটিই এখানকার আলোচনার মূল বিষয়। কিন্তু এরপরও আল কোরআনের লক্ষ্য আরও অনেক ব্যাপক ও সুদূর প্রসারী | যা গোটা জীবনকে ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।