আরব ভূখন্ডের মধ্যে ঘারা লুটতরাজ করতো এবং কাফেলার মানুষের সব কিছু লুটপাট করে নিয়ে যেতো, মানুষের ওপর জবরদস্তি করতো, যাদের যুলুম নির্যাতনে গণ-মানুষের জীবন ছিলো দুর্বিষহ, তারা ইসলাম গ্রহণ এবং মদীনাকে “হারাম' ঘোষণা করার পর শাস্ত, ভদ্র ও মানুষের উপকারী বদ্ধুতে পরিণত হয়ে গেলো, বরং এক কথায় বলতে গেলে এ দুটি শহর ও এ দুইয়ের মধ্যবর্তী স্থানের লোকদের মধ্যে দয়া-মায়া-মমতার প্রত্রবণ এমনভাবে প্রবাহিত হতে লাগলো যে, তাদের সংস্পর্শে যারা আসতে লাগলো তারাও সোনার মানুষে পরিণত হতে শুরু করল। বস্তুত নির্দিষ্ট নিরাপদ মাসগুলোতে পূর্ণ প্রশান্ত মন নিয়ে আল্লাহর যমীনের এদুটি শহর ও তৎসংশ্লিষ্ট এলাকাগুলো যে নিরাপত্তা ও শাস্তি পেলো তার প্রভাবে দুনিয়ার অন্যান্য অঞ্চলেও এই অনুভূতি ছড়িয়ে ছিলো। দেখুন, নিগৃহীত, নিপীড়িত ও ভীত সন্ত্রস্ত মানুষের জন্যে এবং ওই গোত্রীয় কোন্দলপূর্ণ এলাকায়, এই নিরাপস্তার কতো প্রয়োজন ছিলো! যারা ভ্রাতৃঘাতী বিবাদ-বিসম্বাদে সর্বস্বাস্ত হতে চলেছিলো সেই কঠিন এলাকায় দ্বীন ইসলামের কল্যাণে প্রবাহিত হয়েছিলো শাস্তির বন্যা, যার বর্ণনা দিতে গিয়ে আল কোরআন বলছে, “ওই শোস্তিপূর্ণ মাস ও স্থানের) নিরাপত্তা বিধান এই জন্যে করা হয়েছিলো যেন তোমরা জানতে পারো যে, একমাত্র আল্লাহ তায়ালাই জানেন আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে এবং অবশ্যই আল্লাহ তায়ালা সব কিছু সম্পর্কে ওয়াকেফহাল।' আলোচ্য মূল বিষয়ের সমান্তিতে এ কথাগুলো অত্যন্ত বিস্বয়কর ও রহস্যাবৃত হলেও একটু চিন্তা করলেই এর অর্থ বেশ বুঝা যায়! নিশ্চয়ই আল্লাহ তায়ালা মানব জীবনের জন্যে প্রয়োজনীয় সকল আইনই দিয়েছেন এবং ওই পবিভ্র ভূমির বুকে স্থাপন করেছেন মহামানবের মহা সম্মেলন ক্ষেত্র, যাতে করে মানুষ ভালো ভাবেই জেনে নেয় যে, সকল জ্ঞানের আধার একমাত্র আল্লাহ রব্বুল আলামীন এবং আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যস্থিত সব কিছু সম্পর্কে তিনিই সম্যক অবগত । এই কথাগুলো বলে তিনি আমাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছেন যে, মানুষের প্রকৃতি কী চায়, তাদের প্রয়োজন কী এবং তাদের অন্তরের মধ্যে কোন কথা লুকিয়ে রয়েছে এবং তাদের আত্মার ডাক কী তা সবই মহান আল্লাহর জানা । সকল কিছু সম্পর্কে তার এই পরিপূর্ণ জ্ঞানের ভিত্তিতেই তিনি রচনা করে দিয়েছেন তাদের জন্যে যাবতীয় বিধান, যাতে করে তাদের সকল প্রকার প্রয়োজন মেটে, তাদের অন্তরের গোপন চাহিদা পূরণ হয় এবং তাদের আগ্রহের জিনিসগুলো তারা তৃপ্তির সাথে কাছে পেতে পারে । এসব কিছুর মধ্য দিয়ে মানুষ যখন সকল শরয়ী বিধান জানতে পারে এবং আল্লাহর রহমত অনুভব করে এবং মানব প্রকৃতি ও আল্লাহর বিধানের মধ্যে এই চমৎকার সামঞ্জস্য দেখতে পায়, তখন সে সঠিকভাবেই বুঝতে পারে যে কিসে কি হবে। আর মানব প্রকৃতির সার্বিক শাস্তি ও কল্যাণের জন্যে কি প্রয়োজন তা আল্লাহ তায়ালা ভালোভাবেই জানেন এবং সেই সর্বব্যাপী জ্ঞানের ভিত্তিতেই তিনি সকল ব্যবস্থা দেন। অবশ্যই, প্রকৃতির যাবতীয় প্রয়োজন পূরণের ব্যাপারে এবং তার সকল চাহিদা মেটানোর লক্ষ্যে আল্লাহর দেয়া এই 'দ্বীন' বড়ই চমৎকার । শরীয়তের সিদ্ধান্তগুলো মানব প্রকৃতির সিদ্ধান্ত ও চাহিদা অনুযায়ী রচিত। এইভাবে মানুষের বুকের মধ্যে যখন আল্লাহর দ্বীনের যৌক্তিকতা সম্পর্কে [ তৃত্তি গড়ে ওঠে, তখন এই ছ্বীনের সৌন্দর্য ও মানুষের জন্যে এর কার্ধকারিতার অনুভূতি তীব্রতর হয়ে ওঠে । আর তখনই দ্বীন ইসলামের সকল ব্যবস্থা তার কাছে এতো ভালো লাগে, যা সে ব্যক্তি কখনো বুঝবে না, যে এই দ্বীনের ছায়াতলে আশ্রয পায়নি । এহরামে থাকাবস্থায় এবং এহরাম ভাংগার পর হালাল ও হারামের যে বিধান রয়েছে এখানে তার আলোচনা শেষ করা হচ্ছে এই কথার ওপর যে, এই সীমা লংঘন করলে তারা বেদনাদায়ক ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।