মধ্যে পোষণ করা কোনো চিন্তা বা সুখ স্বপ্নও এটা নয়। প্রকৃতপক্ষে মানব কল্যাণের জন্যে এটা এমন এক বাস্তব পদক্ষেপ, যা কেউ কোনো দিন উপেক্ষা করতে পারেনি । এরশাদ হচ্ছে, | “আল্লাহ তায়ালা কা'বাকে গোটা মানবমন্ডলীর জন্যে নিরাপদ এলাকা বানিয়েছেন এবং বানিয়েছেন তিনি হারাম মাসগুলো । সম্মানিত নিরাপদ করেছেন মানতের পশুগুলো ও আল্লাহর পথে ছেড়ে দেয়া এবং গলায় পত্তিরবাধা জন্তুগুলোকে ৷ এ ব্যবস্থা এই জন্যেই করা হয়েছে যেন তোমরা জেনে নাও যে, আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সে সব কিছু সম্পর্কে আল্লাহ তায়ালা জানেন এবং তিনি সব কিছু সম্পর্কে ওয়াকেফহাল, জেনে রেখো, আল্লাহ তায়ালা কঠিনভাবে পাকড়াও. করনেওয়ালা এবং তিনি ক্ষমাশীল মহা দয়াময়। রসূলের কাজ পৌছে দেয়া ছাড় আর কিছুই নয়, আর, তোমরা যা প্রকাশ কর এবং যা গোপন রাখ সবই তিনি জানেন।' অবশ্যই জ্রাল্লাহ তায়ালা এই নিরাপত্তার ব্যবস্থা শুধু মানুষের জন্যেই করেন নাই । বরং পশু পাখি, জীব জন্তু, পোকা মাকড় যারাই এই হারাম শরীফের এলাকায় আশ্রয় নেবে, তারা সবাই | মিরাপত্তা লাভ করবে । আর এহরাম-এর মধ্যে মোহরেমদের জন্যে কিছু বিরতির সুযোগও রয়েছে, যেমন ৪টি হারাম মাসের মধ্যে রয়েছে কিছু বিরতি । আর এমাসগুলো হচ্ছে, যুলকা"দা যুল হজ্জ, মোহাররাম ও এরপর (কয়েকমাস বিরতির পর) রজব-এই সময়ের মধ্যে যুদ্ধ বিগ্রহ, ঝগড়া ফাসাদ মারামারি, হানাহানি সবই হারাম । আরবদের অন্তরে এমনকি জাহেলিয়াতের আমলেও এই মাসগুলোর প্রতি আল্লাহ তায়ালা শ্রদ্ধাবোধ পয়দা করে দিয়েছিলেন। এ সময়ের মধ্যে তারা কাউকে ভয় দেখাতো না বা কাউকে হত্যাও করতো না অথবা কোনো এলাকা দখলের জন্যে তারা কোনো পরিকল্পনাও তৈরী করতো না বা কোনো আশাও পোষণ করতো না; এমনকি মানুষ তার নিজের বাপ, ছেলে ও ভাইয়ের হত্যাকারীকে দেখেও হত্যা করা দূরে থাকুক তাকে কোনো কষ্টও দিতো না। সুতরাং এ মাসগুলো পর্যটক, বাণিজ্য যাত্রী ও তীর্থ যাত্রী সবার জন্যে ছিলো সমান নিরাপত্তার সময় ৷ এ সময়ে মানুষ দেশ বিদেশে নিরাপদে ভ্রমণ করতো । এইভাবে আল্লাহ তায়ালা কাবাকেও মানুষের কাছে শ্রদ্ধার স্থান বানিয়েছিলেন। কারণ আল্লাহ তায়ালা চেয়েছিলেন এই এলাকাটি পরিপূর্ণ নিরাপত্তা ও শান্তির এলাকা হোক এবং হোক সবার জন্যে নিরাপদ আশ্রয়, যেখানে এসে মানুষ শাস্তির নিশ্বাস ফেলতে পারে এবং সর্বপ্রকার ভয় ভীতি ও সন্ত্রাস থেকে বাচতে পারে। আর ঠিক একইভাবে (কাবা শরীফ যেমন ছিলো নিরাপত্তা ও শাস্তির স্থান) হারাম মাসগুলোকেও আল্লাহ্ তায়ালা নিরাপত্তার সময় কাল বানিয়েছিলেন, এমনকি মোশরেকদেরকেও এ মাসগুলোতে পূর্ণ নিরাপত্তা দান করা হয়েছে। এর ফলে দেখা গেছে নিরাপত্তা সময়ও স্থানের গন্ডি পেরিয়ে বাইরেও পৌছে গেছে এবং অন্যান্য স্থান ও মাসে মানুষ শান্তিকামী ও শাস্তিপ্রয়াসী হয়ে উঠেছে। আর এর অবশ্যন্তাবী যে নেয়ামত মানুষ লান্ড করেছে তা হচ্ছে, পরবর্তী কালে হেদায়াতপ্রান্তির জন্যে মানুষ. কাবার দিকে দলে দলে ছুটে এসেছে, কাবামুখী হজ্জ বা ওমরা যাক্্রীদেরফে তারা এতোটা শ্রদ্ধার চোখে দেখেছে যে, তাদেরকে পথে কেউ কখনও আক্রমণ করেনি । এমন কি হারাম শরীফের গাছের কোনো ডাল যদি কোনো পশুর গলায় বেঁধে ছেড়ে দেয়া হয়েছে তাকেও কেউ স্পর্শ করেনি । তারা বুঝেছে এ পশুকে কাবা শরীফের জন্যে মানত করে ছেড়ে দেয়া হয়েছে, কাজেই তাকে কিছুতেই কষ্ট দেয়া যাবে না। কাবা শরীফ ও হারাম মাসগুলোর প্রতি এই শ্রদ্ধাবোধ ইবরাহীম ও ইসমাইল (আ.)-এর হাতে এই পির ঘর নির্মিত হওয়ার দিন থেকেই গড়ে উঠেছিলো । সেই দিন থেকেই এঘর মানুষের আশ্রয় ও নিরাপত্তার স্থানরূপে বিবেচিত হয়ে এসেছে । অথচ এর আশপাশ থেকে লোকদেরকে ছো _ হগুআদল ক্াদ্দ____ তে ল্দন্দনল্দষল ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।