“তোমাদের জন্যে এবং অন্যান্য মুসাফিরদের জন্যে সামুদ্রিক জীব-জন্তু শিকার করা ও খাওয়াকে হালাল করা হয়েছে" | অতএব, জানা গেলো সামুদ্রিক জীব জন্তু মোহরেম ও হালাল ব্যক্তি উভয়ের জন্যেই একইভাবে শিকার করাও হালাল আর খাওয়াও হারাম । আবার দেখুন যেখানে সামুদ্রিক জীব জন্তু শিকার ও খাওয়াকে হালাল ঘোষণা করা হয়েছে, সেখানে মোহরেমদের জন্যে ভূচর জীব জন্তুকে শিকার করাকে হারাম করা হয়েছে । এরশাদ হচ্ছে, 'যতোদিন তোমরা মোহরেম থাকবে, ততোদিন তোমাদের জন্যে ভূচর প্রাণীকে শিকার করা হারাম করা হয়েছে।” যদিও মুহরেমদের জন্যে ভূচর প্রাণী হারাম হওয়ার ব্যাপারে ইসলামী জ্ঞানের পন্ডিতদের মধ্যে একমত্য রয়েছে, কিন্তু মোহরেম ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি কোনো পশু শিকার করে, তাহলে সেই পশুর গোশত কোনো মোহরেমের জন্যে খাওয়া হালাল কিনা সেই বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে । আবার “শিকার' শব্দের অর্থ করতে গিয়েও এসব পন্ডিত বিভিন্ন মত পোষণ করেছেন। তীরা এ বিষয়েও মতভেদ করেছেন যে, সাধারণভাবে যে সব জীব জন্তুকে | শিকার করা হয় শিকার করা দ্বারা সেইগুলোকে হত্যা করা বুঝানো হয়েছে, না এই অর্থের মধ্যে সর্বপ্রকার জীব জন্তু অন্তর্ভুক্ত, যদিও “সয়দ' বা শিকার শব্দটির প্রয়োগ করা হয় সেই সব জীব জন্তুর জন্যে, যাদেরকে প্রকৃতপক্ষে 'শিকার' করা হয়। শিকার শব্দটি সবপ্রাণীর জন্যে ব্যবহৃত হলে তো “সয়দ বা শিকার' শব্দটি ব্যবহার করা হতো না। পরিশেষে একটি হৃদয়গ্রাহী বাক্য ব্যবহার করে হালাল হারাম সম্পর্কিত এ প্রসংগটি শেষ করা হয়েছে । আর তা হচ্ছে, অন্তরের মধ্যে তাকওয়ার অনুভূতি গড়ে তোলা এবং একদিন অবশ্যই আল্লাহর কাছে যেতে হবে এবং সকল কাজের জন্যে তার কাছে হিসাব দিতে হবে-একথা জানিয়ে দেয়া । আর ভয় করো আল্লাহকে, ধার কাছে তোমরা একদিন একব্রিত হবে ।" স্াবাও হাকাম মানেক নিক্াপভ্তা বিখালেন্ তাখপর্থ এরপর, জানা দরকার এইসব নিরাপত্তার বিধান কেন? | এর কারণ হচ্ছে, একথা জানিয়ে দেয়া যে, এই হারাম শরীফের এলাকা গোটা মানবমন্ডলীর জন্যে আল্লাহর ঘোষিত পরিপূর্ণ নিরাপদ এলাকা, যাতে করে মানুষ এই এলাকাতে প্রবেশ করে যুদ্ধ বিগ্রহের কষ্ট থেকে বাচতে পারে । আর সেই এলাকা হচ্ছে পবিত্র কা*বা শরীফ এবং হারাম মাসগুলো হচ্ছে সেই মাসগুলো, যা যুদ্ধব-বাজ দুই দলের মধ্যে যুদ্ধ চলাকালেই যুদ্ধ থামিয়ে দেয় এ মাসগুলোতে দুনিয়ার যে কোনো দেশে, যে কোনো জাতি, যুদ্ধ, ঝগড়া, মতবিরোধ, যাতেই লিপ্ত থাকুক না কেন, এ মাসগুলোর আগমনে, সংগে সংগে থেমে যাবে, অন্ত্র সংবরণ করবে, হাত গুটিয়ে নেবে প্রতিপক্ষের ওপর থেকে । এ পক্ষদ্বয় যে কোনো উদ্দেশ্যেই যুদ্ধ করতে থাকুক না কেন, কোনো অর্থের লোভে, দেশ জয়ের মনোভাব নিয়ে, কোনো নারী ঘটিত ব্যাপারে, যাই হোক না কেন, এ মাসগুলোর আগমনে সর্বাবস্থায় অস্ত্র সংবরণ করবে । যে কোনো প্রয়োজনেই হোক না কেন, এমনকি কোনো মতভেদকে কেন্ত্র করেও কোনো ঝগড়া, তর্কবিতর্ক ইত্যাদি কিছুই করা যাবে না। এর ফলে, এ মাসগুলো আসার সাথে সাথে নানা মতে বিভক্ত অশান্ত ও যুদ্ধ-বিগ্রহে শ্রান্ত-ক্রান্ত মানবতা ভয়ের পরিবতে পূর্ণ শান্তি ও নিরাপত্তা লাভ করে থাকে । ঝগড়ার পরিবর্তে লাভ করে শান্তি, ভালোবাসা, ভ্রাতৃত্ব । নিরাপত্তা ও শান্তির পায়রারা যেন এ সময়ের মধ্যে ডানা মেলে মানুষকে তার নীচে আশ্রয় দান করে এবং বাস্তবে মানুষকে শান্তির জন্যে প্রশিক্ষণ দেয়। শুধু এ দৃষ্টান্ত স্থাপনের জন্যে বা একটি মতবাদ প্রচারের উদ্দেশ্যে এ ব্যবস্থা নেয়া হয় নাই, অনুভূতির ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।