পূর্বে করা ক্রুটি বিচ্যুতিগুলোকে হয়তো আল্লাহ তায়ালা মাফ করে দেবেন; কিন্তু পুনরায় এ ধরনের অপরাধ করলে অবশ্যই তিনি তার থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এখানে খেয়াল করুন, মোহরেম ব্যক্তির প্রতি নির্দেশ হচ্ছে কোনো জীব-জ্তুকে ইচ্ছাকৃতভাবে শিকার না করা; তবে যদি কেউ ভুলক্রমে এরকম কোনো জীব হত্যা করে বসে সে অবস্থায় তার কোনো অপরাধ হবে না, তাকে কোনো কাফফারাও দিতে হবে না। ইচ্ছাকৃতভাবে | হত্যা করলেই. যে বস্তুকে হত্যা করবে তার সমমানের জীব কাফফারা হিসাবে সে কোরবানী করবে. সুতরাং উদাহরণ স্বরূপ বলা যায়, কোনো হরিণ শিকার করলে তার বদলে কোনো ছাগল বা ভেড়া, আর লাল উট হত্যা করলে তার বদলে কোনো গরু কোরবানী করা যেতে পারে। কোনো উটপাখি এবং জিরাফের বদলে কোনো হৃষ্টপুষ্ট উটনী এবং খরগোশ বিড়াল ইত্যাদির জন্যে অনুরূপ কোনো খরগোশ কোরবানী করা যাবে । আর হত্যা করা জীবের সমমানের কোনো জীব জন্তু যদি পাওয়া না যায়, সেগুলোর সমমানের মূল্য সদকা করতে হবে । . এই কাফফারার ফয়সালা করবে মুসলমানদের মধ্য থেকে দু'জন বিবেচক ব্যক্তি । অতপর এভাবে জবাই করার ফয়সালা করা হলে কাফফারার এই পশুকে কাবা শরীফের দিকে রওয়ানা করে দেয়া হবে এবং সেখানে পৌছুনোর পরই যবাই করে মেসকীনদেরকে খাইয়ে দেয়া হবে। কোনো জীব কাফফারা হিসাবে দেয়া যদি ফয়সালা না হয়, তাহলে মধ্যস্থৃতাকারীরা কাফফারা স্বরূপ নিহত জীবের সমান যে অংক নির্ধারণ করবেন তাই দিয়ে মেসকীনদের খাওয়ানো হবে। কোনো কোনো ফকীহ ব্যক্তির মতে কাফফারা স্বরূপ কোনো পশু যবাই করার ফয়সালা না হলে ৩ দিনের রোযা রাখতে হবে । অর্থাৎ শিকার করা জীব-জন্তুর মূল্য নির্ধারণ করে সেই মূল্য দিয়ে যে কয়জন মেসকীন খাওয়ানো যায় তাই খাওয়াতে হবে । আর এক দিনের রোযার বদলে একজন মেসকীন খাওয়ানো চলে; কিন্তু এ ফয়সালা অকাট্য নয়; স্থান-কাল পাত্র ভেদে এ ফয়সালার | পরিবর্তন হতে পারে । কি কারণে এ কাফফারা দেয়া হবে, তা জানাতে গিয়ে আল কোরআন বলছে, “যেন তার কাজের মন্দ পরিণতি সে বুঝতে পারে । সুতরাং, দেখা যাচ্ছে, দোষী ব্যক্তি যেন বুঝে যে এ নিষেধ অমান্য করা কতো ক্ষতিকর। কারণ এখানে দোষ হচ্ছে কারো হুরমত বা নিরাপত্তা বিদ্বিত করা, যার গুরুত্ ইসলাম এতো বেশী দিয়েছে এবং এতো কঠিনভাবে দিয়েছে । অতীতের এসব অপরাধ মাফ করে দেয়া হবে বলে জানানো হয়েছে এবং যে এই অপরাধ করা থেকে বিরত না হবে, তার থেকে আল্লাহ তায়ালা প্রতিশোধ গ্রহণ করবেন বলে ভয় দেখিয়েছেন। 'যা পূর্বে সংঘটিত হয়েছে, আল্লাহ তায়ালা তা মাফ করে দেবেন, আর পুনরায় যে এই অপরাধ করবে তার কাছে থেকে আল্লাহ তায়ালা প্রতিশোধ নেবেন । আর অবশ্যই আল্লাহ তায়ালা প্রতিশোধ নিতে সম্পূর্ণ সক্ষম ।' এটা মনে রাখতে হবে যে, আল্লাহর নির্ধারিত এই পরিপূর্ণ নিরাপদ এলাকায় কোনো ব্যক্তি যদি কোনো জীবের নিরাপত্তা নষ্ট করার শক্তি রাখতে পারে তো আল্লাহ তায়ালীও অবশ্যই তার থেকে প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা রাখেন। এতো গেলো মুহরিম এহরাম বাধা অবস্থায় কোনো ব্যক্তির স্থলভাগে শিকার করার প্রসংগ । এখন দেখা যাক সামুদ্রিক প্রাণী শিকার সম্পর্কে আল্লাহর বিধানে কি বলা হয়েছে। এহরাম বাধা থাকাবস্থায় অথবা এহরাম না বীধা থাকাবস্থায় উত় অবস্থাতেই এ শিকার হালাল। তাই এরশাদ হচ্ছে, _ এ সুলা আন্প মাতক্াদা ২৪৪১ _ _____ পানা ৭ _মলবিন্প ২ | ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।