দ্বারা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা একজন মোমেনের কাছে এ প্রশ্নের কনামাত্র মূল্য নাই। তার জন্যে তাকে অন্তরের মধ্যে অনুভব করাটাই যথেষ্ট, বরং এই অনুভবই আসল আর এরই নাম শাহাদাত । কারো অন্তরের মধ্যে যখন এই শাহাদাত গড়ে ওঠে, তখনই তার মুখে উচ্চারিত হয়, লা ইলাহা ইন্লাল্লাহ।, অথচ এ সময় সে আল্লাহকে দেখে না! এইভাবে আল্লাহকে বিশ্বাস করা এবং এইভাবে সত্যকে প্রতিষ্ঠার মাধ্যমেই মানব জীবনের কল্যাণ ও অগ্রগতি সন্ভব। এরই মাধ্যমে তার স্বাভাবিক বিকাশ ঘটে এবং তার মধ্যে লুক্কায়িত সন্ভাবনাগুলো পূর্ণতা লাভ করে । আর এরই সাথে তার মধ্যে বিরাজমান সেই পাশব বৃত্তি দূরীভূত হয় যা গায়েবের খবর রাখে না এবং এ গায়েবের ওপর বিশ্বাসই মানুষের বৈশিষ্ট্য । এই বিশ্বাসের কারণে ইন্্রিয়থাহ্য বন্তুনিচয়ের উর্ধের অনেক কিছু “সে অনুভব করে এবং এক বিশেষ সীমা পর্যন্ত তার অনুভূতি অগ্রসর হয়। এইভাবে বস্তুগত দ্রব্যের ব্যবহারে সে পশুর স্তর থেকে অনেক উর্ধের জীব বলে নিজেকে প্রমাণিত করে। এইভাবে আল্লাহ তায়ালা এই পরীক্ষার তাৎপর্য জানিয়েছেন এবং মোমেনদের কাছে সত্যকে |. প্রতিষ্ঠা করার গুরুত্ব অনুধাবন করিয়েছেন। আর, আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা তার নিজস্ব জ্ঞান ভান্ডারের রহস্য থেকে তাকে সামান্য কিছু জ্ঞান দান করেন, যার ফলে সে আল্লাহকে না দেখে ভয় করে। তবে আল্লাহ প্রদত্ত এই বিশেষ জ্ঞানের জন্যে তিনি কাউকে পাকড়াও করবেন না। সাধারণভাবে মানুষকে আল কোরআনের মাধ্যমে তিনি যে জ্ঞান দান করেছেন, তার ওপরই মানুষের হিসাব নিকাশ হবে । তাই এরশাদ হচ্ছে, “যে এই সীমা অতিক্রম করবে তার জন্যে রয়েছে বেদনাদায়ক শাস্তি ।' আল্লাহ তায়ালা এই পরীক্ষার মাধ্যমে মানুষকে অনেক কিছুই জানিয়েছেন এবং এই পরীক্ষা করার কারণও তাকে জানিয়ে দিয়েছেন। সতর্ক করেছেন তাকে এই পরীক্ষার বন্তুগুলোতে পতিত হওয়ার বিষয়ে এবং স্পষ্ট করে দিয়েছেন তার কাছে এর মধ্য থেকে কি কি ভাবে সাফল্য লাভ করা সন্তব। এর পরেও যদি তারা সীমালংঘন করে, তাহলে তাদের পাওনা হয়ে যাবে 'আযাবে আলীম (বেদনাদায়ক শাস্তি) এবং এটাই তাদের উচিত প্রতিদান। সে জেনে বুঝে এই অন্যায় কাজে লিপ্ত হয়েছে বলেই আল্লাহ তায়ালা তাকে শাস্তি দেবেন। এএহ্ন্নাম বাখা অআবস্থাক্স শিকালেক কাফস্ফালা এসব নিষেধ অমান্য করে যে আল্লাহর হুকুমের বিপরীত কাজ করবে, তাকে সতর্ক করার উদ্দেশ্যে তার জন্যে আর একবার বিস্তারিতভাবে কাফফারার বর্ণনা আসছে, “হে ঈমানদাররা, শিকারের জীবজন্তু বা পাখীগুলোকে এহ্রাম বীধা অবস্থায় শিকার করো না। যে কোনো ব্যক্তি ইচ্ছা করে এগুলোকে হত্যা করবে তার কাফফারা হচ্ছে, যে পশুকে সে হত্যা করবে তার মতোই একটি জীবকে কোরবানী করা । ঠিক কোন পশুটি তার বধ করা পশুটির সমান হবে তা তোমাদের মধ্য থেকে কোনো বিচার বিবেচনা ওয়ালা ব্যক্তি নির্ধারণ করে দেবে এবং এ পশুটিকে কোরবানী করার জন্যে কাবা শরীফে পৌছাতে হবে, অথবা কয়েকজন (দশজন, যেহেতু ইতিপূর্বে দশ জনের কথাই হয়েছিলো) মেসকীনকে খাওয়াতে হবে অথবা ৩ দিনের রোযা রাখতে হবে। (এ শাস্তির উদ্দেশ্য হচ্ছে), যেন তার (নাফরমানীমূলক) কাজের মন্দ পরিণতি সে অনুধাবন করতে পারে। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।